Dhaka ০৩:১২ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
News Title :
যেভাবে জানা যাবে এইচএসসির ফলাফল পুলিশের জন্যে ৫,৮৩০টি যানবাহন ক্রয়ে ৬,৬০৮ কোটি টাকার প্রস্তাব একনেকের অনুমোদনের অপেক্ষায় তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি বিদ্যুতের প্রিপেইড মিটারে ছাড়, খরচ নিয়ন্ত্রণে বাড়ছে সুবিধা ওয়েজ বোর্ডসহ সাংবাদিকদের অধিকার বাস্তবায়নে কাজ করছে সরকার : তথ্য প্রতিমন্ত্রী ইরানের যুদ্ধবিরতি প্রস্তাব ট্রাম্প প্রত্যাখ্যান করায় তেলের দাম বাড়ল হাইকোর্টে বাড়ছে রিট নিষ্পত্তি: বিচারিক শৃঙ্খলায় কমবে মামলার চাপ কৃষকের চাহিদাকে অগ্রাধিকার : ৬৪ জেলায় শতভাগ সার বরাদ্দ বিএনপি সরকারের মেধাবীদের সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে : প্রধানমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচন : বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সঙ্গে ইসির প্রস্তুতি সভা আজ

নাটোরে অবৈধ কারখানায় অভিযান: মাছের খাদ্য-ঔষধ জব্দ

  • Reporter Name
  • Update Time : ০২:১৪:২৭ অপরাহ্ন, বুধবার, ২২ জানুয়ারী ২০২৫
  • ১২ Time View

নাটোর প্রতিনিধি : নাটোরে আলফা বায়ো টেকনোলজি বিডি লিমিটেড নামে একটি অবৈধ কারখানায় অভিযান চালিয়েছে যৌথবাহিনী। এসময় কারখানা থেকে বিপুল পরিমাণ মাছের খাদ্য ও ঔষধ জব্দ করা হয়।

গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মঙ্গলবার (২১ জানুয়ারি) রাতে সিনিয়র সহকারী কমিশনার সাদ্দাম হোসেনের উপস্থিতিতে সেনাবাহিনী ও পুলিশ গিয়ে কারখানায় অভিযান চালায়। এসময় বিদেশ থেকে আমদানি করা ১৭ ধরনের ঔষধ জব্দ করা হয়। জব্দ করা ঔষধ ও খাদ্য ও সরঞ্জামের বাজার মূল্য প্রায় ২ কোটি টাকা বলে ধারণা করছে মৎস্য বিভাগ।

স্থানীয়রা জানান, গোপলগঞ্জ জেলার কোটালীপাড়া উপজেলার বর্ষাপাড়া গ্রামের রিপন বিশ্বাস বাড়িটি ভাড়া নিয়ে এই মাছের ঔষধ বাজারজাত করছেন।

সদর উপজেলা মৎস্য কর্মকর্তা আবু সাঈদ বলেন, বিদেশ থেকে আমাদানি করা এই মাছের ঔষধের কোনো কাগজপত্র নেই। পাশাপাশি আলফা বায়োটেকলজি নামের এই প্রতিষ্ঠাননের অনুমতি নেই। এখান থেকে মাছের এই ঔষধগুলো তাদের নামে প্যাকেট করে বাজারজাত করা হতো।

সিনিয়র সহকারী কমিশনার সাদ্দাম হোসেন জানান, আমদানি করা এই ঔষধগুলো মানসম্মত কি না তা নিশ্চিত হতে ১৭টি ঔষধের নমুনা পরীক্ষাগারে পাঠানো হবে। প্রতিষ্ঠানটির মালিক রিপন বিশ্বাসকে ফোন করে ডাকা হলেও তিনি কারখানায় আসেননি। ঔষধগুলো জব্দ করার পাশাপাশি মৎস্য বিভাগের পক্ষ থেকে নাটোর সদর থানায় মামলার প্রস্তুতি চলছে।

Bangla Photocard Generatorv3.7
জনপ্রিয়

যেভাবে জানা যাবে এইচএসসির ফলাফল

নাটোরে অবৈধ কারখানায় অভিযান: মাছের খাদ্য-ঔষধ জব্দ

Update Time : ০২:১৪:২৭ অপরাহ্ন, বুধবার, ২২ জানুয়ারী ২০২৫