Dhaka ০৩:৩৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
News Title :
যেভাবে জানা যাবে এইচএসসির ফলাফল পুলিশের জন্যে ৫,৮৩০টি যানবাহন ক্রয়ে ৬,৬০৮ কোটি টাকার প্রস্তাব একনেকের অনুমোদনের অপেক্ষায় তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি বিদ্যুতের প্রিপেইড মিটারে ছাড়, খরচ নিয়ন্ত্রণে বাড়ছে সুবিধা ওয়েজ বোর্ডসহ সাংবাদিকদের অধিকার বাস্তবায়নে কাজ করছে সরকার : তথ্য প্রতিমন্ত্রী ইরানের যুদ্ধবিরতি প্রস্তাব ট্রাম্প প্রত্যাখ্যান করায় তেলের দাম বাড়ল হাইকোর্টে বাড়ছে রিট নিষ্পত্তি: বিচারিক শৃঙ্খলায় কমবে মামলার চাপ কৃষকের চাহিদাকে অগ্রাধিকার : ৬৪ জেলায় শতভাগ সার বরাদ্দ বিএনপি সরকারের মেধাবীদের সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে : প্রধানমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচন : বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সঙ্গে ইসির প্রস্তুতি সভা আজ

নাটোর জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদককে পুলিশে দিল যুবদল নেতারা

  • Reporter Name
  • Update Time : ০৭:১৩:৩১ অপরাহ্ন, শুক্রবার, ১৭ জানুয়ারী ২০২৫
  • ১৬ Time View

নাটোর প্রতিনিধি : নাটোর জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রিয়াজুল ইসলাম মাসুমকে (৩৫) গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে তাঁকে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের সদ্য সাবেক এই নেতাকে পাবনার ঈশ্বরদী উপজেলার হার্ডিঞ্জ ব্রিজের নিচ থেকে ধরে এনে পুলিশে সোপর্দ করেন যুবদলের নেতারা।

গ্রেপ্তার রিয়াজুল ইসলাম মাসুম সদর আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) শফিকুল ইসলাম শিমুলের ঘনিষ্ঠ সহযোগী। তিনি নাটোর শহরের বড় হরিশপুর এলাকার মৃত ওমর আলী ভূঁইয়ার ছেলে। গত ৫ আগস্টের পর একাধিক মামলার আসামি হয়ে তিনি নাটোর ছাড়েন।

রাতেই সদর থানা চত্বরে জেলা যুবদলের প্রচার সম্পাদক আব্দুল মালেক বলেন, ‘আমাদের কিছু ছেলে বৃহস্পতিবার বিকেলে পাবনার হার্ডিঞ্জ ব্রিজের নিচে অবস্থান করছিল। তারা এ সময় দেখতে পায় মাসুম কিছু লোককে সঙ্গে নিয়ে বসে কথা বলছে। ছেলেরা আমাদের জানালে সন্ধ্যায় একটি মাইক্রোবাস নিয়ে আমরা সেখানে গিয়ে মাসুমকে ধরে ফেলি। এরপর তাকে এনে পুলিশে সোপর্দ করি।’

এ বিষয়ে জানতে চাইলে নাটোর সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহবুর রহমানর বলেন, গ্রেপ্তার মাসুমের বিরুদ্ধে আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলা, নির্যাতন, হত্যাসহ সাতটি মামলা রয়েছে। শুক্রবার তাঁকে আদালতে হাজির করা হয়।

Bangla Photocard Generatorv3.7
জনপ্রিয়

যেভাবে জানা যাবে এইচএসসির ফলাফল

নাটোর জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদককে পুলিশে দিল যুবদল নেতারা

Update Time : ০৭:১৩:৩১ অপরাহ্ন, শুক্রবার, ১৭ জানুয়ারী ২০২৫