Dhaka ০৭:১৩ অপরাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
News Title :
যেভাবে জানা যাবে এইচএসসির ফলাফল পুলিশের জন্যে ৫,৮৩০টি যানবাহন ক্রয়ে ৬,৬০৮ কোটি টাকার প্রস্তাব একনেকের অনুমোদনের অপেক্ষায় তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি বিদ্যুতের প্রিপেইড মিটারে ছাড়, খরচ নিয়ন্ত্রণে বাড়ছে সুবিধা ওয়েজ বোর্ডসহ সাংবাদিকদের অধিকার বাস্তবায়নে কাজ করছে সরকার : তথ্য প্রতিমন্ত্রী ইরানের যুদ্ধবিরতি প্রস্তাব ট্রাম্প প্রত্যাখ্যান করায় তেলের দাম বাড়ল হাইকোর্টে বাড়ছে রিট নিষ্পত্তি: বিচারিক শৃঙ্খলায় কমবে মামলার চাপ কৃষকের চাহিদাকে অগ্রাধিকার : ৬৪ জেলায় শতভাগ সার বরাদ্দ বিএনপি সরকারের মেধাবীদের সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে : প্রধানমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচন : বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সঙ্গে ইসির প্রস্তুতি সভা আজ

এমবিবিএস কোর্সে ভর্তি পরীক্ষা উপলক্ষ্যে আরএমপি’র গণবিজ্ঞপ্তি

  • Reporter Name
  • Update Time : ০২:৩১:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫
  • ১৪ Time View

সংবাদ বিজ্ঞপ্তি : আগামীকাল ১৭ জানুয়ারি রাজশাহী মহানগরীর নিন্মবর্ণিত ০৬টি কেন্দ্রে/উপকেন্দ্রে ২০২৪-২৫ শিক্ষাবর্ষে ১মবর্ষ এমবিবিএস কোর্সে ভর্তি পরীক্ষা সকাল ৯.০০ ঘটিকা হতে ১২.০০ ঘটিকা পর্যন্ত অনুষ্ঠিত হবে।

উক্ত পরীক্ষা সুষ্ঠভাবে ও নির্বিঘ্নে সম্পন্নের লক্ষ্যে পরীক্ষা কেন্দ্রের আইনশৃঙ্খলা রক্ষা করার নিমিত্ত কিছু নিষেধাজ্ঞা আরোপ করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ।

পরীক্ষার দিন ১৭ জানুয়ারি রাজশাহী মেট্রোপলিটন পুলিশ আইন-১৯৯২ এর ২৯ (ক), ২৯ (খ), ৩০ ধারার অর্পিত ক্ষমতাবলে সকল প্রকার মিছিল, মিটিং, সমাবেশ, বিক্ষোভ প্রদর্শন, মাইকিং, বিস্ফোরক দ্রব্য ও অস্ত্রশস্ত্র বহন এবং ০৪ (চার) জনের অধিক একত্রে চলাচল নিষিদ্ধ করা হয়েছে।

আইন অমান্যকারীদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

গত মঙ্গলবার, ১৪ জানুয়ারি আরএমপি’র পুলিশ কমিশনার মোহম্মদ আবু সুফিয়ান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই নিষেধাজ্ঞা জারি করা হয়।

পরীক্ষা কেন্দ্র/উপকেন্দ্র সমূহ:

১। রাজশাহী মেডিকেল কলেজ- কেন্দ্র।

২। রাজশাহী সরকারি টিচার্স ট্রেনিং কলেজ, রাজশাহী- উপকেন্দ্র।

৩। নিউ গভ: ডিগ্রী কলেজ, রাজশাহী- উপকেন্দ্র।

৪। রাজশাহী কলেজ, রাজশাহী- উপকেন্দ্র।

৫। ক্যান্টনমেন্ট বোর্ড স্কুল এন্ড কলেজ- উপকেন্দ্র।

Bangla Photocard Generatorv3.7
জনপ্রিয়

যেভাবে জানা যাবে এইচএসসির ফলাফল

এমবিবিএস কোর্সে ভর্তি পরীক্ষা উপলক্ষ্যে আরএমপি’র গণবিজ্ঞপ্তি

Update Time : ০২:৩১:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫