Dhaka ০৬:৪৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
News Title :
যেভাবে জানা যাবে এইচএসসির ফলাফল পুলিশের জন্যে ৫,৮৩০টি যানবাহন ক্রয়ে ৬,৬০৮ কোটি টাকার প্রস্তাব একনেকের অনুমোদনের অপেক্ষায় তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি বিদ্যুতের প্রিপেইড মিটারে ছাড়, খরচ নিয়ন্ত্রণে বাড়ছে সুবিধা ওয়েজ বোর্ডসহ সাংবাদিকদের অধিকার বাস্তবায়নে কাজ করছে সরকার : তথ্য প্রতিমন্ত্রী ইরানের যুদ্ধবিরতি প্রস্তাব ট্রাম্প প্রত্যাখ্যান করায় তেলের দাম বাড়ল হাইকোর্টে বাড়ছে রিট নিষ্পত্তি: বিচারিক শৃঙ্খলায় কমবে মামলার চাপ কৃষকের চাহিদাকে অগ্রাধিকার : ৬৪ জেলায় শতভাগ সার বরাদ্দ বিএনপি সরকারের মেধাবীদের সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে : প্রধানমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচন : বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সঙ্গে ইসির প্রস্তুতি সভা আজ

চট্টগ্রামে চেকপোস্টে পুলিশের ওপর হামলা

  • Reporter Name
  • Update Time : ০৩:৪০:৩২ অপরাহ্ন, বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫
  • ২১ Time View

চট্টগ্রাম প্রতিনিধি  : চট্টগ্রামের চান্দগাঁও থানাধীন কাপ্তাই রাস্তার মাথা এলাকায় চেকপোস্টে সিএনজি অটোরিকশা তল্লাশির সময় পুলিশের ওপর হামলার ঘটনা ঘটেছে। এই ঘটনায় দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (১৪ জানুয়ারি) রাতে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- মোরশেদ খান (৩১) ও মো. করিম (৩৮)। তারা ওই অটোরিকশার যাত্রী ছিলেন।

জানা যায়, নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে যানবাহনে তল্লাশি চালানোর সময় পাঁচজন পুলিশ সদস্যের সঙ্গে তর্কে লিপ্ত হন অভিযুক্তরা। এসময় চিৎকার করে পুলিশের বিরুদ্ধে বিষোদ্‌গার করেন তারা। এক পর্যায়ে পুলিশ সদস্যদের ওপর চড়াও হন।

চান্দগাঁও থানার ওসি আফতাব আহমেদ জানান, হামলায় ৫ জন পুলিশ সদস্য আহত হন। তারা হলেন- এসআই হাবিবুর রহমান, এএসআই অসিত নাথ, কনস্টেবল আব্দুস সাত্তার, আমিরুল ইসলাম ও ফরিদ শেখ।

তিনি জানান, পুলিশ অভিযান চালিয়ে ২ জনকে গ্রেপ্তার করেছে। তাদের বিরুদ্ধে পুলিশের কাজে বাধাদান ও আক্রমণ এবং পুলিশের অস্ত্র ছিনিয়ে নেওয়া চেষ্টার অভিযোগে মামলা দায়ের করা হয়েছে।

Bangla Photocard Generatorv3.7
জনপ্রিয়

যেভাবে জানা যাবে এইচএসসির ফলাফল

চট্টগ্রামে চেকপোস্টে পুলিশের ওপর হামলা

Update Time : ০৩:৪০:৩২ অপরাহ্ন, বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫