Dhaka ০৭:৫১ অপরাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
News Title :
যেভাবে জানা যাবে এইচএসসির ফলাফল পুলিশের জন্যে ৫,৮৩০টি যানবাহন ক্রয়ে ৬,৬০৮ কোটি টাকার প্রস্তাব একনেকের অনুমোদনের অপেক্ষায় তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি বিদ্যুতের প্রিপেইড মিটারে ছাড়, খরচ নিয়ন্ত্রণে বাড়ছে সুবিধা ওয়েজ বোর্ডসহ সাংবাদিকদের অধিকার বাস্তবায়নে কাজ করছে সরকার : তথ্য প্রতিমন্ত্রী ইরানের যুদ্ধবিরতি প্রস্তাব ট্রাম্প প্রত্যাখ্যান করায় তেলের দাম বাড়ল হাইকোর্টে বাড়ছে রিট নিষ্পত্তি: বিচারিক শৃঙ্খলায় কমবে মামলার চাপ কৃষকের চাহিদাকে অগ্রাধিকার : ৬৪ জেলায় শতভাগ সার বরাদ্দ বিএনপি সরকারের মেধাবীদের সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে : প্রধানমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচন : বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সঙ্গে ইসির প্রস্তুতি সভা আজ

নাটোরে বিডিআর কল্যাণ পরিষদের মানববন্ধন

  • Reporter Name
  • Update Time : ০৬:৩৮:১২ অপরাহ্ন, রবিবার, ১২ জানুয়ারী ২০২৫
  • ১৮ Time View

নাটোর প্রতিনিধি : জেলবন্দি বিডিআর সদস্যদের মুক্তি ও চাকুরিচ্যুত বিডিআর সদস্যদের চাকুরিতে পূর্ন বহালের দাবিতে নাটোরে মানববন্ধন কর্মসূচি পালন করেছে বিডিআর কল্যাণ পরিষদ।

রোববার দুপুর সাড়ে ১২টার দিকে নাটোর শহরের কানাইখালী এলাকায় নাটোর প্রেসক্লাব চত্তরে নাটোর শাখা এই কর্মসূচির আয়োজন করেন।

কর্মসূচিতে বক্তারা বলেন, ২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্রুয়ারী পিলখানায় হত্যাকান্ডের সুষ্ঠু তদন্ত করে নিরাপরাধ বিডিআর সদস্যদের মুক্তি দিতে হবে। চাকুরিচ্যুত বিডিআর সদস্যরা দীর্ঘ ১৬ বছর রাষ্ট্রবিরোধী কোন সংগঠনের সাথে সম্পৃক্ত হয়নি। দ্রুত সময়ের মধ্যে কারাবন্দি বিডিআর সদস্যদের মুক্তি দিয়ে তাদের চাকুরিতে পুর্নবহাল করতে অন্তর্বর্ত্তী সরকারের কাছে দাবি জানান তারা।

মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন, বিডিআির কল্যান পরিষদের নাটোর প্রতিনিধি রাজু আহমেদ , বাগাতিপাড়া উপজেলার বিডিআর সদস্য আব্দুর রাজ্জাক, নলডাঙ্গা উপজেলার বিডিআর সদস্য আক্তার হোসেন, লালপুর উপজেলার বিডিআর সদস্য হাসান আলী, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যুগ্ম আহবায়ক সাদমান প্রমুখ। মানববন্ধন কর্মসূচিতে জেলার চাকুরিচ্যুত বিডিআর সদস্য ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা কর্মিরা উপস্থিত ছিলেন।

Bangla Photocard Generatorv3.7
জনপ্রিয়

যেভাবে জানা যাবে এইচএসসির ফলাফল

নাটোরে বিডিআর কল্যাণ পরিষদের মানববন্ধন

Update Time : ০৬:৩৮:১২ অপরাহ্ন, রবিবার, ১২ জানুয়ারী ২০২৫