Dhaka ০৫:৫১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
News Title :
হাইকোর্টে বাড়ছে রিট নিষ্পত্তি: বিচারিক শৃঙ্খলায় কমবে মামলার চাপ কৃষকের চাহিদাকে অগ্রাধিকার : ৬৪ জেলায় শতভাগ সার বরাদ্দ বিএনপি সরকারের মেধাবীদের সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে : প্রধানমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচন : বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সঙ্গে ইসির প্রস্তুতি সভা আজ সাংবাদিকদের কারণেই দেশে গণতন্ত্র টিকে আছে : তথ্যমন্ত্রী শত বাধা ও কঠিন পথ পেরিয়ে বারবার ঘুরে দাঁড়িয়েছে বিএনপি ৪৯ বছরে পা রাখছে বিএনপি, শহীদ জিয়ার ১৯ দফা এখনো দলের পথনির্দেশক গুমের আগে কোথায় কীভাবে ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন, রোমহর্ষক বর্ণনা পেশাদারিত্ব বজায় রেখে বাসসকে বিশ্বমানের সংস্থায় রূপান্তর করা হবে : কাদের গনি চৌধুরী ২০২৮ শিক্ষাবর্ষের কারিকুলামে ব্যাপক সংস্কার আনছে সরকার : মাহদী আমিন

চ্যাম্পিয়নস ট্রফির দলে নেই লিটন, এলেন ইমন

  • Reporter Name
  • Update Time : ০২:১০:০৫ অপরাহ্ন, রবিবার, ১২ জানুয়ারী ২০২৫
  • ২ Time View

অনলাইন ডেস্ক : চ্যাম্পিয়নস ট্রফির দলে লিটন দাসের থাকা, না থাকা নিয়ে আলোচনাটা চলছিল অনেক দিন ধরেই। কারণ, ওয়ানডেতে সবশেষ ৫ ম্যাচের মধ্যে তিনবার আউট হয়েছেন শূন্য রানে। অফফর্মে থাকা লিটনকে শেষ পর্যন্ত বাদ দিয়েই ২০২৫ চ্যাম্পিয়নস ট্রফির দল দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

বিসিবি আজ এক বিজ্ঞপ্তিতে নাজমুল হোসেন শান্তকে অধিনায়ক করে চ্যাম্পিয়নস ট্রফির ১৫ সদস্যের দল ঘোষণা করেছে। লিটনের পরিবর্তে এসেছেন পারভেজ হোসেন ইমন। টপ অর্ডারে বিজয়ের সঙ্গে থাকছেন তানজিদ হাসান তামিম ও সৌম্য সরকার। ২০২৪ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজে তিন ম্যাচেই উদ্বোধনী জুটি গড়েছিলেন তানজিদ তামিম ও সৌম্য। দুজনেই একটি করে ফিফটি করেছিলেন।

চ্যাম্পিয়নস ট্রফিতে মিডল অর্ডারে দুই অভিজ্ঞ মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদের সঙ্গে থাকছেন জাকের আলী অনিক, তাওহীদ হৃদয়ের মতো তরুণেরা। মাহমুদউল্লাহ সবশেষ চার ম্যাচের চারটিতেই ফিফটি করেছেন। জাকের যে ফিনিশার হিসেবে কতটা কার্যকরী, সেটা গত বছর ওয়েস্ট ইন্ডিজ সফরে দেখিয়েছেন।

চ্যাম্পিয়নস ট্রফিতে বাংলাদেশ দল

নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, সৌম্য সরকার, মুশফিকুর রহিম, তাওহীদ হৃদয়, মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজ, জাকের আলী অনিক, নাসুম আহমেদ, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, নাহিদ রানা, হাসান মাহমুদ, তানজিম হাসান সাকিব

Bangla Photocard Generatorv3.7

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

হাইকোর্টে বাড়ছে রিট নিষ্পত্তি: বিচারিক শৃঙ্খলায় কমবে মামলার চাপ

চ্যাম্পিয়নস ট্রফির দলে নেই লিটন, এলেন ইমন

Update Time : ০২:১০:০৫ অপরাহ্ন, রবিবার, ১২ জানুয়ারী ২০২৫