Dhaka ০৬:১৫ পূর্বাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
News Title :
যেভাবে জানা যাবে এইচএসসির ফলাফল পুলিশের জন্যে ৫,৮৩০টি যানবাহন ক্রয়ে ৬,৬০৮ কোটি টাকার প্রস্তাব একনেকের অনুমোদনের অপেক্ষায় তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি বিদ্যুতের প্রিপেইড মিটারে ছাড়, খরচ নিয়ন্ত্রণে বাড়ছে সুবিধা ওয়েজ বোর্ডসহ সাংবাদিকদের অধিকার বাস্তবায়নে কাজ করছে সরকার : তথ্য প্রতিমন্ত্রী ইরানের যুদ্ধবিরতি প্রস্তাব ট্রাম্প প্রত্যাখ্যান করায় তেলের দাম বাড়ল হাইকোর্টে বাড়ছে রিট নিষ্পত্তি: বিচারিক শৃঙ্খলায় কমবে মামলার চাপ কৃষকের চাহিদাকে অগ্রাধিকার : ৬৪ জেলায় শতভাগ সার বরাদ্দ বিএনপি সরকারের মেধাবীদের সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে : প্রধানমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচন : বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সঙ্গে ইসির প্রস্তুতি সভা আজ

‘যেন বোমা হামলা হয়েছে’, দাবানল নিয়ে বললেন বাইডেন

  • Reporter Name
  • Update Time : ০২:০৪:২৮ অপরাহ্ন, শনিবার, ১১ জানুয়ারী ২০২৫
  • ১৯ Time View

অনলাইন ডেস্ক : ভয়াবহ দাবানলে গত পাঁচদিন ধরে পুড়ছে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলস। এখন পর্যন্ত সেখানে ১০ হাজারের বেশি অবকাঠামো ধ্বংস হয়ে গেছে। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এই দাবানলকে ‘যুদ্ধের দৃশ্য’ হিসেবে অভিহিত করে বলেছেন এখানে যেন বোমা ফেলা হয়েছে।

তিনি বলেন, “এই দাবানল আমাকে যুদ্ধের দৃশ্যের কথা বেশি মনে করিয়ে দিচ্ছে। যেখানে নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে বোমা ফেলা হয়েছে। এটি যেন পুরোপুরি যুদ্ধক্ষেত্রের দৃশ্য।”

গতকাল শুক্রবার ওভাল অফিসে বাইডেনকে দাবানলের সর্বশেষ পরিস্থিতি সম্পর্কে জানানো হয়।

ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে লুটপাটের বিষয়টি স্বীকার করেছেন মার্কিন প্রেসিডেন্ট। তিনি বলেন, “লুটপাটের স্পষ্ট প্রমাণ রয়েছে। আমরা প্রমাণ পেয়েছি আক্রান্ত এলাকায় অনেকে গিয়ে লুটপাট করছেন।

এছাড়া দাবানল নিয়ে মিথ্যা তথ্য ছড়ানোয় ট্রাম্পের সমালোচনা করেন তিনি।

স্থানীয় সময় গত মঙ্গলবার লস অ্যাঞ্জেলসে তাণ্ডব চালানো শুরু করে দাবানল। আলাদা পাঁচটি সক্রিয় দাবানলে সেখানে প্রায় ৩৫ হাজার একর অঞ্চল পুড়ে গেছে। মৃত্যু হয়েছে ১১ জনের। আর পুড়ে গেছে হাজার হাজার অবকাঠামো। আবহাওয়া বিষয়ক বেসরকারি সংস্থা অ্যাকুওয়েদার গতকাল শুক্রবার জানায়, দাবানলে ১৩৫ থেকে ১৫০ বিলিয়ন ডলারের ক্ষয়ক্ষতি হয়েছে। আর এই ক্ষতি পুষিয়ে উঠতে লম্বা সময় পাড়ি দিতে হবে।

Bangla Photocard Generatorv3.7
জনপ্রিয়

যেভাবে জানা যাবে এইচএসসির ফলাফল

‘যেন বোমা হামলা হয়েছে’, দাবানল নিয়ে বললেন বাইডেন

Update Time : ০২:০৪:২৮ অপরাহ্ন, শনিবার, ১১ জানুয়ারী ২০২৫