Dhaka ০৯:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
News Title :
যেভাবে জানা যাবে এইচএসসির ফলাফল পুলিশের জন্যে ৫,৮৩০টি যানবাহন ক্রয়ে ৬,৬০৮ কোটি টাকার প্রস্তাব একনেকের অনুমোদনের অপেক্ষায় তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি বিদ্যুতের প্রিপেইড মিটারে ছাড়, খরচ নিয়ন্ত্রণে বাড়ছে সুবিধা ওয়েজ বোর্ডসহ সাংবাদিকদের অধিকার বাস্তবায়নে কাজ করছে সরকার : তথ্য প্রতিমন্ত্রী ইরানের যুদ্ধবিরতি প্রস্তাব ট্রাম্প প্রত্যাখ্যান করায় তেলের দাম বাড়ল হাইকোর্টে বাড়ছে রিট নিষ্পত্তি: বিচারিক শৃঙ্খলায় কমবে মামলার চাপ কৃষকের চাহিদাকে অগ্রাধিকার : ৬৪ জেলায় শতভাগ সার বরাদ্দ বিএনপি সরকারের মেধাবীদের সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে : প্রধানমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচন : বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সঙ্গে ইসির প্রস্তুতি সভা আজ

হারানো ম্যানিব্যাগ প্রকৃত মালিকের কাছে হস্তান্তর করলো বেলপুকুর থানা পুলিশ

  • Reporter Name
  • Update Time : ০৭:০২:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ জানুয়ারী ২০২৫
  • ১৯ Time View

অনলাইন ডেস্ক : রাজশাহী মহানগরীর বেলপুকুর থানার বাইপাস মোড়ে পড়ে থাকা ম্যানিব্যাগ প্রকৃত মালিকের কাছে ফেরত দিয়ে মানবিকতার দৃষ্টান্ত স্থাপন করেছেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশের বেলপুকুর থানা পুলিশ।

আজ ৭ জানুয়ারি প্রচণ্ড শীত আর কুয়াশাচ্ছন্ন পরিবেশে কাক ডাকা ভোর থেকে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের বেলপুকুর থানার এসআই মন্দিরা ঘোষ সঙ্গীয় ফোর্সসহ থানা এলাকায় দায়িত্ব পালন করছিলেন।

দুপুর সাড়ে ১২টায় তিনি বেলপুকুর থানার বাইপাস মোড়ে পেট্রোল পাম্পের পাশে একটি ম্যানিব্যাগ পড়ে থাকতে দেখেন এবং ম্যানিব্যাগটি খুলে এর ভিতরে কিছু টাকা দেখতে পান। ম্যানিব্যাগে মালিকের কোনো তথ্য না থাকায় তিনি মালিকের খোঁজ শুরু করেন।

খোঁজাখুঁজির একপর্যায়ে একজন ব্যক্তিকে ব্যস্তভাবে কিছু খুঁজতে দেখে তার সাথে কথা বলেন। জিজ্ঞাসাবাদে তিনি জানতে পারেন, ওই ব্যক্তি তার ম্যানিব্যাগটি হারিয়েছেন। ব্যক্তিটি তার পরিচয় এবং ম্যানিব্যাগে থাকা জিনিসপত্রের সঠিক বর্ণনা দিলে তা মিলে যায়।

এসআই মন্দিরা ঘোষ যাচাই-বাছাই শেষে ম্যানিব্যাগসহ টাকা ওই ব্যক্তির হাতে তুলে দেন।

পুলিশের এমন সততা ও মানবিকতা নগরবাসীর মধ্যে আস্থা আরও বাড়িয়েছে। হারানো টাকা ফিরে পেয়ে মালিক কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, “রাজশাহী মেট্রোপলিটন পুলিশের প্রতি আমার বিশ্বাস ও শ্রদ্ধা আরও বেড়ে গেল।

Bangla Photocard Generatorv3.7
জনপ্রিয়

যেভাবে জানা যাবে এইচএসসির ফলাফল

হারানো ম্যানিব্যাগ প্রকৃত মালিকের কাছে হস্তান্তর করলো বেলপুকুর থানা পুলিশ

Update Time : ০৭:০২:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ জানুয়ারী ২০২৫