Dhaka ০৯:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
News Title :
যেভাবে জানা যাবে এইচএসসির ফলাফল পুলিশের জন্যে ৫,৮৩০টি যানবাহন ক্রয়ে ৬,৬০৮ কোটি টাকার প্রস্তাব একনেকের অনুমোদনের অপেক্ষায় তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি বিদ্যুতের প্রিপেইড মিটারে ছাড়, খরচ নিয়ন্ত্রণে বাড়ছে সুবিধা ওয়েজ বোর্ডসহ সাংবাদিকদের অধিকার বাস্তবায়নে কাজ করছে সরকার : তথ্য প্রতিমন্ত্রী ইরানের যুদ্ধবিরতি প্রস্তাব ট্রাম্প প্রত্যাখ্যান করায় তেলের দাম বাড়ল হাইকোর্টে বাড়ছে রিট নিষ্পত্তি: বিচারিক শৃঙ্খলায় কমবে মামলার চাপ কৃষকের চাহিদাকে অগ্রাধিকার : ৬৪ জেলায় শতভাগ সার বরাদ্দ বিএনপি সরকারের মেধাবীদের সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে : প্রধানমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচন : বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সঙ্গে ইসির প্রস্তুতি সভা আজ

নিয়ামতপুরে গৃহবধূর মৃতদেহ উদ্ধার

  • Reporter Name
  • Update Time : ০৯:৪১:৪৫ অপরাহ্ন, রবিবার, ৫ জানুয়ারী ২০২৫
  • ১৩ Time View

নিয়ামতপুর(নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর নিয়ামতপুরে এক গৃহবধূর মৃতদেহ উদ্ধার করেছে নিয়ামতপুর থানা পুলিশ। রোববার উপজেলার পৌলানপুর এলাকা থেকে এ মৃতদেহ উদ্ধার করা হয়।

ওই গৃহবধূর নাম আয়েশা (১৯)। তিনি লালমনিরহাট জেলার কালীগঞ্জ থানার মৌজাশাখাতি এলাকার আব্দুল বারেকের মেয়ে।
এ ঘটনায় আজ (রোববার) দুপুরে আয়েশার বোন জামাই থানায় হাজির হয়ে একটি অপমৃত্যুর মামলা করেছেন।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, ১১ মাস আগে আলমগীরের সাথে বিয়ে হয় আয়েশার। বিয়ের পর থেকেই তারা গাজীপুরের কালিয়াকৈর এলাকায় একটি গার্মেন্টস ফ্যাক্টরিতে কাজ করতেন। গতকাল শনিবার (৪ জানুয়ারি ) সকালে আলমগীর আয়েশাকে রেখে কাজে যান। সন্ধ্যা সাড়ে সাতটার দিকে ফিরে এসে তার স্ত্রীকে সিলিং ফ্যানের সাথে মৃত অবস্থায় ঝুলে থাকতে দেখেন। বিষয়টি তার শাশুড়ী, শ্যালককে জানালে তারা উপস্থিত হলে পুলিশি ঝামেলা এড়াতে মৃতদেহ এ্যাম্বুলেন্সে করে নিজ বাড়িতে নিয়ে আসেন।

নিয়ামতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান বলেন, ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়া গেলে মৃত্যুর সঠিক কারণ নির্ণয় করা যাবে। পরিবারের অভিযোগ থাকলে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।

Bangla Photocard Generatorv3.7
জনপ্রিয়

যেভাবে জানা যাবে এইচএসসির ফলাফল

নিয়ামতপুরে গৃহবধূর মৃতদেহ উদ্ধার

Update Time : ০৯:৪১:৪৫ অপরাহ্ন, রবিবার, ৫ জানুয়ারী ২০২৫