Dhaka ০৯:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
News Title :
যেভাবে জানা যাবে এইচএসসির ফলাফল পুলিশের জন্যে ৫,৮৩০টি যানবাহন ক্রয়ে ৬,৬০৮ কোটি টাকার প্রস্তাব একনেকের অনুমোদনের অপেক্ষায় তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি বিদ্যুতের প্রিপেইড মিটারে ছাড়, খরচ নিয়ন্ত্রণে বাড়ছে সুবিধা ওয়েজ বোর্ডসহ সাংবাদিকদের অধিকার বাস্তবায়নে কাজ করছে সরকার : তথ্য প্রতিমন্ত্রী ইরানের যুদ্ধবিরতি প্রস্তাব ট্রাম্প প্রত্যাখ্যান করায় তেলের দাম বাড়ল হাইকোর্টে বাড়ছে রিট নিষ্পত্তি: বিচারিক শৃঙ্খলায় কমবে মামলার চাপ কৃষকের চাহিদাকে অগ্রাধিকার : ৬৪ জেলায় শতভাগ সার বরাদ্দ বিএনপি সরকারের মেধাবীদের সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে : প্রধানমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচন : বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সঙ্গে ইসির প্রস্তুতি সভা আজ

রাজশাহীতে সড়ক দুর্ঘটনায় ৩ মোটরসাইকেল আরোহী নিহত

  • Reporter Name
  • Update Time : ০৮:৪৭:১৫ অপরাহ্ন, বুধবার, ১ জানুয়ারী ২০২৫
  • ১৬ Time View

স্টাফ রিপোর্টার : রাজশাহীতে সড়ক দুর্ঘটনায় তিন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। আজ বুধবার সন্ধ্যায় রাজশাহী-নওগাঁ মহাসড়কে মোহনপুর উপজেলার কেশরহাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। দুর্ঘটনা কীভাবে ঘটেছে তাও নিশ্চিত হতে পারেনি পুলিশ।

ঘটনাস্থল থেকে মোহনপুর থানার উপপরিদর্শক (এসআই) হৃদয় কুমার পোদ্দার জানান, দুর্ঘটনায় ঘটনাস্থলেই তিন জনের মৃত্যু হয়েছে। তাদের পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি। লাশগুলো উদ্ধার করার কাজ চলছে।

তিনি আরও জানান, ঘটনাস্থলে দুটি মোটরসাইকেল পাওয়া গেছে। দুই মোটরসাইকেলে সংঘর্ষ হয়েছে, না কি অন্য কোনো গাড়ি চাপা দিয়ে গেছে তা আমরা নিশ্চিত নই। এখনো কোনো প্রত্যক্ষদর্শী পাইনি।

এসআই হৃদয় কুমার বলেন, নিহতদের নাম-ঠিকানা জানার চেষ্টা চলছে। আইনি প্রক্রিয়া শেষে লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। দুর্ঘটনা কীভাবে ঘটেছে তা জানার চেষ্টা চলছে।

Bangla Photocard Generatorv3.7
জনপ্রিয়

যেভাবে জানা যাবে এইচএসসির ফলাফল

রাজশাহীতে সড়ক দুর্ঘটনায় ৩ মোটরসাইকেল আরোহী নিহত

Update Time : ০৮:৪৭:১৫ অপরাহ্ন, বুধবার, ১ জানুয়ারী ২০২৫