Dhaka ০৯:২৩ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
News Title :
যেভাবে জানা যাবে এইচএসসির ফলাফল পুলিশের জন্যে ৫,৮৩০টি যানবাহন ক্রয়ে ৬,৬০৮ কোটি টাকার প্রস্তাব একনেকের অনুমোদনের অপেক্ষায় তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি বিদ্যুতের প্রিপেইড মিটারে ছাড়, খরচ নিয়ন্ত্রণে বাড়ছে সুবিধা ওয়েজ বোর্ডসহ সাংবাদিকদের অধিকার বাস্তবায়নে কাজ করছে সরকার : তথ্য প্রতিমন্ত্রী ইরানের যুদ্ধবিরতি প্রস্তাব ট্রাম্প প্রত্যাখ্যান করায় তেলের দাম বাড়ল হাইকোর্টে বাড়ছে রিট নিষ্পত্তি: বিচারিক শৃঙ্খলায় কমবে মামলার চাপ কৃষকের চাহিদাকে অগ্রাধিকার : ৬৪ জেলায় শতভাগ সার বরাদ্দ বিএনপি সরকারের মেধাবীদের সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে : প্রধানমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচন : বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সঙ্গে ইসির প্রস্তুতি সভা আজ

বেনাপোলে ছাত্র আন্দোলনে নিহত আব্দুল্লাহর বাড়িতে গেলেন জামায়াতের আমির 

  • Reporter Name
  • Update Time : ১০:৪৭:৪২ অপরাহ্ন, শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪
  • ২১ Time View

মনির হোসেন বেনাপোল প্রতিনিধি : বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত আব্দুলাহর বাড়িতে গিয়ে পরিবারের খোঁজ-খবর নিয়েছেন বাংলাদেশ জামায়াত ইসলামের আমির ডা. শফিকুর রহমান।

শুক্রবার (২৭ ডিসেম্বর) বিকেলে যশোরের শার্শা উপজেলার বেনাপোল বেনাপোল পৌরসভা ৯ নম্বর ওয়ার্ডের বড় আঁচড়া গ্রামে যান ডা. শফিকুর রহমান। তিনি আব্দুল্লাহর বাড়িতে গিয়ে তার মা-বাবা, ভাই-বোন ও আত্মীয়-স্বজনদের সঙ্গে দেখা করেন এবং পরিবারের খোঁজ-খবর নেন। পরে আব্দুল্লাহর কবর জিয়ারত করেন।

এ সময় ডা. শফিকুর রহমান বলেন, ‘আব্দুল্লাহ দেশের গৌরব। সে বাংলাদেশকে ফ্যাসিবাদ মুক্ত করার জন্য নিজের জীবন বিলিয়ে দিয়েছেন। তার আত্মত্যাগে জাতি গর্বিত।’

জামায়াত আমির এ সময় শহিদ আব্দুল্লাহর পরিবারের পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন এবং তার পরিবারকে সার্বিক সহযোগিতা করার জন্য দলের স্থানীয় নেতাকর্মীদের প্রতি নির্দেশনা দেন।

এ সময় উপস্থিত ছিলেন নিহত আব্দুল্লাহর বাবা আব্দুল জব্বার, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী সদস্য মোবারক হোসেন, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মাওলানা আজিজুর রহমান ও যশোর জেলা শাখার আমির গোলাম রসুল,বেনাপোল পৌর জামাতের আমির মোঃ রেজাউল ইসলাম, সাধারণ সম্পাদক মোঃ নুরুল হক, মাওলানা মুজিবর রহমান, আব্দুল হামিদ, আব্দুল খালেক, স্থানীয় নেতৃবৃন্দ।

Bangla Photocard Generatorv3.7
জনপ্রিয়

যেভাবে জানা যাবে এইচএসসির ফলাফল

বেনাপোলে ছাত্র আন্দোলনে নিহত আব্দুল্লাহর বাড়িতে গেলেন জামায়াতের আমির 

Update Time : ১০:৪৭:৪২ অপরাহ্ন, শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪