Dhaka ০৪:১৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
News Title :
হাইকোর্টে বাড়ছে রিট নিষ্পত্তি: বিচারিক শৃঙ্খলায় কমবে মামলার চাপ কৃষকের চাহিদাকে অগ্রাধিকার : ৬৪ জেলায় শতভাগ সার বরাদ্দ বিএনপি সরকারের মেধাবীদের সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে : প্রধানমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচন : বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সঙ্গে ইসির প্রস্তুতি সভা আজ সাংবাদিকদের কারণেই দেশে গণতন্ত্র টিকে আছে : তথ্যমন্ত্রী শত বাধা ও কঠিন পথ পেরিয়ে বারবার ঘুরে দাঁড়িয়েছে বিএনপি ৪৯ বছরে পা রাখছে বিএনপি, শহীদ জিয়ার ১৯ দফা এখনো দলের পথনির্দেশক গুমের আগে কোথায় কীভাবে ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন, রোমহর্ষক বর্ণনা পেশাদারিত্ব বজায় রেখে বাসসকে বিশ্বমানের সংস্থায় রূপান্তর করা হবে : কাদের গনি চৌধুরী ২০২৮ শিক্ষাবর্ষের কারিকুলামে ব্যাপক সংস্কার আনছে সরকার : মাহদী আমিন

এক্সপ্রেসওয়ের টোল প্লাজায় প্রাইভেটকারে বাসের ধাক্কা, নিহত ৫

  • Reporter Name
  • Update Time : ০৭:৫৩:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪
  • ৩ Time View

অনলাইন ডেস্ক : ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে টোল প্লাজায় টোল দিতে দাঁড়িয়ে থাকা এক প্রাইভেটকার ও মোটরসাইকেলে বেপরোয়া গতির বাসের ধাক্কায় পাঁচজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ১০ জন। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।

তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম-পরিচয় জানা যায়নি। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

শুক্রবার (২৭ ডিসেম্বর) সকালে ধলেশ্বরী টোল প্লাজা এলাকায় বেলা ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

হাসাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল কাদের জিলানী দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, সকালে ধলেশ্বরী টোল প্লাজায় টোল দেওয়ার জন্য মাওয়ামুখী লেনে দাঁড়িয়ে থাকা মোটরসাইকেল, মাইক্রোবাস ও প্রাইভেটকারকে একটি যাত্রীবাহী বাস চাপা দিলে বেশ কয়েকজন হতাহত হয়। এতে পথচারীসহ ৫ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ১০ জন। তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।

তিনি আরও বলেন, আমরা যাওয়ার আগেই হতাহতদের ঘটনাস্থল থেকে নিয়ে যাওয়া হয়েছে। পরে আমরা গিয়ে দুর্ঘটনাকবলিত যানবাহনগুলোকে মহাসড়ক থেকে সরিয়ে নিয়েছি। এ ঘটনায় একটি লেনে যানবাহন চলাচল আধা ঘণ্টা বন্ধ ছিল। এখন স্বাভাবিক রয়েছে।

শ্রীনগর উপজেলা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার দেওয়ান আজাদ জানান, ‘আহতদের টোল প্লাজার থাকা লোকজন উদ্ধার করে ঢাকা মিটফোর্ড হাসপাতালে নিয়েছে। ’-বাংলানিউজ টোয়েন্টিফোর.কম

Bangla Photocard Generatorv3.7

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

হাইকোর্টে বাড়ছে রিট নিষ্পত্তি: বিচারিক শৃঙ্খলায় কমবে মামলার চাপ

এক্সপ্রেসওয়ের টোল প্লাজায় প্রাইভেটকারে বাসের ধাক্কা, নিহত ৫

Update Time : ০৭:৫৩:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪