Dhaka ০৮:১৬ অপরাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
News Title :
যেভাবে জানা যাবে এইচএসসির ফলাফল পুলিশের জন্যে ৫,৮৩০টি যানবাহন ক্রয়ে ৬,৬০৮ কোটি টাকার প্রস্তাব একনেকের অনুমোদনের অপেক্ষায় তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি বিদ্যুতের প্রিপেইড মিটারে ছাড়, খরচ নিয়ন্ত্রণে বাড়ছে সুবিধা ওয়েজ বোর্ডসহ সাংবাদিকদের অধিকার বাস্তবায়নে কাজ করছে সরকার : তথ্য প্রতিমন্ত্রী ইরানের যুদ্ধবিরতি প্রস্তাব ট্রাম্প প্রত্যাখ্যান করায় তেলের দাম বাড়ল হাইকোর্টে বাড়ছে রিট নিষ্পত্তি: বিচারিক শৃঙ্খলায় কমবে মামলার চাপ কৃষকের চাহিদাকে অগ্রাধিকার : ৬৪ জেলায় শতভাগ সার বরাদ্দ বিএনপি সরকারের মেধাবীদের সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে : প্রধানমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচন : বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সঙ্গে ইসির প্রস্তুতি সভা আজ

তানোরে দ্বীগুন ভাড়া বৃদ্ধির ঘোষণায় বিক্ষোভ সমাবেশ স্বারক লিপি প্রদান ফুসে উঠছেন আলু চাষীরা

  • Reporter Name
  • Update Time : ০৮:৫০:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪
  • ১৩ Time View

সাইদ সাজু, তানোর : রাজশাহীর তানোর উপজেলার স্টোর গুলোতে আলুর ভাড়া দ্বিগুন বৃদ্ধির প্রতিবাদে ২য় দফায় বিক্ষোভ সমাবেশ ও স্বারক লিপি প্রদানের পাশাপাশি ফুসে উঠছেন কৃষকরা। কৃষকদের মধ্যে চরম ক্ষোভ ও উত্তেজনা বিরাজ করছে। সমাবেশে কৃষকরা ক্ষোভ প্রকাশ করে বলেন, আলু রোপনের শুরুতেই বীজ সংকটের কারনে দ্বিগুণ দামে বীজ কেনার পাশাপাশি সারসহ কিটনাশকও বেশী দামে কিনতে হয়েছে। আলু রোপের পরপরই এবার মরার উপর খাড়ার ঘা হয়েছে স্টোর কর্তৃপক্ষের দ্বিগুণ ভাড়া বৃদ্ধি।

বক্তারা বলছেন, এবছর আলুর চাষ বৃদ্ধি পাওয়ার সুযোগে স্টোর কর্তৃপক্ষ সিনডিকেটের মাধ্যমে চাষীদের জিম্মি করে বস্তার হিসেব বাদ দিয়ে কেজির হিসেব নির্ধারণ করেছেন। বস্তার হিসেবে গত বছর ভাড়া পড়েছে প্রতি কেজি সাড়ে ৩ টাকা থেকে ৪ টাকা। এবছর হঠাৎ করেই প্রতি কেজি আলুর ভাড়া নির্ধারণ করা হয়েছে ৮টাকা। গত বছরের প্রতি বস্তার রেট ২শ’ ৫৫টাকা ছিলো। এবছর বস্তার হিসেবে বুকিং স্লিপ কাটার সময় ২শ’ ৮৫ টাকা নির্ধারণ করায়। সম্প্রতি হঠাৎ করে স্টোর কর্তৃপক্ষ কৃষকদের মাঝে ঘোষনা দেন সকল বুকিং বাতিল।

নতুন ভাবে প্রতি কেজি আলুর ভাড়া হবে ৮টাকা নির্ধারনের ঘোষণা দিয়ে কৃষকদের বুকিং স্লিপ কাটার ঘোষণা দেয়া হয়। কৃষকরা বলছেন, ৮টাকা কেজি হিসেবে স্টোরে আলুর ভাড়া দিলে আলু চাষীদের পথে বসতে হবে। গত বছরের চেয়ে দ্বিগুণেরও বেশি, এটি কৃষকদের প্রতি অন্যায় ও অযৌক্তিক। ভাড়া বৃদ্ধি মেনে নেয়া সম্ভব নয়। সমাবেশে আরো বক্তারা, যদি স্টোর কর্তৃপক্ষ কৃষকদের সাথে বসে আলোচনার মাধ্যমে যৌক্তিক পর্যায়ে ভাড়া নির্ধারণ না করেন তাহলে কঠোর আন্দোলনের মাধ্যমে স্টোরে তালা ঝুলিয়ে দেয়া হবে।

শনিবার বিকালে ২য় বারের মত গোল্লাপাড়া বাজার ফুটবল মাঠে উপজেলা আলু চাষী কল্যান সমিতির আয়োজনে প্রতিবাদ সমাবেশ ও জেলা প্রশাসক বরাবার তানোর উপজেলা নির্বাহী অফিসারের কাছে স্বারক লিপি প্রদান করা হয়েছে। উক্ত সমবেশে তানোর উপজেলা আলু চাষী কল্যান সমিতির সভাপতি আলহাজ নুরুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুল মতিনের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তানোর পৌর বিএনপির সভাপতি ও আদর্শ আলু চাষী একরাম আলী মোল্লা।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও আদর্শ আলু চাষী আলহাজ সালাউদ্দিন আলী, সমিতির কোষাধ্যক্ষ রাশিদুল ইসলাম কারি, তানোর পৌর সভার সাবেক কাউন্সিল ও বিশিষ্ট আলিচাষী আবু সাইদ বাবু, তানোর পৌর সভার সাবেক কাউন্সিল আব্দুল মান্নান, তানোর পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক তোফাজ্জুল হোসেন তোফা, বিশিষ্ট ব্যবসায়ী ও আলু চাষি লিমন, বিশিষ্ট ব্যবসায়ী ও আলু আহসান হাবিবসহ বিভিন্ন এলাকার শত শত আলুচাষী ও ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।

এবিষয়ে যোগাযোগ করা হলে তানোর আমান কোল্ড স্টোরের ম্যানেজার জালাল উদ্দীন বলেন, গত বছর প্রতি ৫০ কেজির বস্তার ভাড়া ছিলো ৩শ’ টাকা এবং লেবার খবচ ১৫ টাকা। কিন্তু আলু চাষী ও ব্যবসারা ৫০ কেজি আলুর পরিবর্তে ৭০ কেজি থেকে ৮০ কেজি করে আলু রাখছে। যা সরকারী নিয়ম বহির্ভূত। এবছর সরকার কর্তৃক বাংলাদেশ কোল্ড স্টোর এ্যাসোসিয়েশন কর্তৃক আলুর ভাড়া নির্ধারণ করা হয়েছে (৫০কেজির বস্তা) প্রতি কেজি ৮ টাকা। এখানে আমাদের কিছুই করার নেই বলে জানান তিনি।

Bangla Photocard Generatorv3.7
জনপ্রিয়

যেভাবে জানা যাবে এইচএসসির ফলাফল

তানোরে দ্বীগুন ভাড়া বৃদ্ধির ঘোষণায় বিক্ষোভ সমাবেশ স্বারক লিপি প্রদান ফুসে উঠছেন আলু চাষীরা

Update Time : ০৮:৫০:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪