Dhaka ০৭:৫২ অপরাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
News Title :
যেভাবে জানা যাবে এইচএসসির ফলাফল পুলিশের জন্যে ৫,৮৩০টি যানবাহন ক্রয়ে ৬,৬০৮ কোটি টাকার প্রস্তাব একনেকের অনুমোদনের অপেক্ষায় তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি বিদ্যুতের প্রিপেইড মিটারে ছাড়, খরচ নিয়ন্ত্রণে বাড়ছে সুবিধা ওয়েজ বোর্ডসহ সাংবাদিকদের অধিকার বাস্তবায়নে কাজ করছে সরকার : তথ্য প্রতিমন্ত্রী ইরানের যুদ্ধবিরতি প্রস্তাব ট্রাম্প প্রত্যাখ্যান করায় তেলের দাম বাড়ল হাইকোর্টে বাড়ছে রিট নিষ্পত্তি: বিচারিক শৃঙ্খলায় কমবে মামলার চাপ কৃষকের চাহিদাকে অগ্রাধিকার : ৬৪ জেলায় শতভাগ সার বরাদ্দ বিএনপি সরকারের মেধাবীদের সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে : প্রধানমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচন : বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সঙ্গে ইসির প্রস্তুতি সভা আজ

‘অন্যায়ভাবে আছি, বিজয় হবেই’ আদালত প্রাঙ্গণে সাবেক এমপি আসাদ

  • Reporter Name
  • Update Time : ০৫:০১:৩৭ অপরাহ্ন, রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪
  • ১৮ Time View

স্টাফ রিপোর্টার : আদালতে রিমান্ড মঞ্জুর হওয়ার পর রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনের সাবেক সংসদ সদস্য আসাদুজ্জামান আসাদ প্রিজন ভ্যানে ওঠার সময় সাংবাদিকদের বলেছেন, ‘অন্যায়ভাবে আছি, বিজয় হবেই।’

রিমান্ড শুনানির জন্য আজ রোববার দুপুরে তাঁকে রাজশাহীর মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত-১–এ তোলা হয়েছিল। রিমান্ড শুনানির পর প্রিজন ভ্যানে তোলার সময় একজন সাংবাদিক আসাদের কাছে জানতে চান কিছু বলবেন কি না? এ সময় আসাদ বলেন, ‘কিচ্ছু বলার নাই। অন্যায়ভাবে (কারাবন্দী)। বিজয় হবেই ইনশা আল্লাহ।’

এ সময় সবার কাছে দোয়া চান আসাদ। পরে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে তিনি প্রিজন ভ্যানে ওঠেন।

গত ৬ অক্টোবর ঢাকায় গ্রেপ্তার হন আসাদুজ্জামান আসাদ। এরপর তাঁকে রাজশাহী জেলা ও মহানগরের সাতটি মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। এর মধ্যে নগরের বোয়ালিয়া থানার একটি মামলায় তাঁর রিমান্ডের আবেদন করেছিল পুলিশ। আজ রোববার আবেদনের শুনানি হয়।

রাজশাহী মহানগর পুলিশের আদালত পরিদর্শক আবদুর রফিক জানান, বিস্ফোরকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের এ মামলা তদন্ত করছেন নগর পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) একজন উপপরিদর্শক (এসআই)। তিনি আদালতে আসাদের সাত দিনের রিমান্ডের আবেদন করেছিলেন।

তবে শুনানি শেষে আদালতের বিচারক ফয়সাল তারেক এক দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। আদালতে এদিন আসাদুজ্জামানের আইনজীবীরা তাঁর জামিনের আবেদন করেছিলেন। তবে আদালত তা নামঞ্জুর করেছেন বলে জানান পুলিশের আদালত পরিদর্শক আবদুর রফিক।

Bangla Photocard Generatorv3.7
জনপ্রিয়

যেভাবে জানা যাবে এইচএসসির ফলাফল

‘অন্যায়ভাবে আছি, বিজয় হবেই’ আদালত প্রাঙ্গণে সাবেক এমপি আসাদ

Update Time : ০৫:০১:৩৭ অপরাহ্ন, রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪