Dhaka ০২:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
News Title :
যেভাবে জানা যাবে এইচএসসির ফলাফল পুলিশের জন্যে ৫,৮৩০টি যানবাহন ক্রয়ে ৬,৬০৮ কোটি টাকার প্রস্তাব একনেকের অনুমোদনের অপেক্ষায় তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি বিদ্যুতের প্রিপেইড মিটারে ছাড়, খরচ নিয়ন্ত্রণে বাড়ছে সুবিধা ওয়েজ বোর্ডসহ সাংবাদিকদের অধিকার বাস্তবায়নে কাজ করছে সরকার : তথ্য প্রতিমন্ত্রী ইরানের যুদ্ধবিরতি প্রস্তাব ট্রাম্প প্রত্যাখ্যান করায় তেলের দাম বাড়ল হাইকোর্টে বাড়ছে রিট নিষ্পত্তি: বিচারিক শৃঙ্খলায় কমবে মামলার চাপ কৃষকের চাহিদাকে অগ্রাধিকার : ৬৪ জেলায় শতভাগ সার বরাদ্দ বিএনপি সরকারের মেধাবীদের সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে : প্রধানমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচন : বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সঙ্গে ইসির প্রস্তুতি সভা আজ

ভিজিডির চাল ছিনতাইয়ের অভিযোগে স্বেচ্ছাসেবক দলের নেতার নামে মামলা

  • Reporter Name
  • Update Time : ০৭:৩৮:১৫ অপরাহ্ন, শুক্রবার, ২০ ডিসেম্বর ২০২৪
  • ২০ Time View

বেনাপোল প্রতিনিধি : যশোরের শার্শা উপজেলার বাগআঁচড়ায় উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক রাকিবুল ইসলাম রিপনের নেতৃত্বে কয়েকজন গরিব মহিলার কাছ থেকে ভিজিডি’র ২৪ চাল ছিনতাই এর ঘটনায় এলাকায় তোলপাড় শুরু হয়েছে। এই ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে শার্শা থানায় অভিযোগ দেওয়া হয়েছে।

অভিযুক্তরা হলেন, বাগআঁচড়া ইউনিয়নের রাজ্জাক মোল্লার ছেলে শার্শা উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক রাকিবুল ইসলাম রিপন, হলপট্রি এলাকার ইসমাইল হোসেনের ছেলে মাসুদ এবং রনি, ফয়েজ পাটয়ারির ছেলে ফারুক হোসেন, মৃত আব্দুল মজিদের ছেলে তৌহিদ হোসেন, সাতমাইলের সুরত আলির ছেলে উজ্জল হোসেন, নুর হোসেনের ছেলে সবিনুর, রশিদ মোল্লার ছেলে সাগরসহ আরও অনেকে।

স্থানীয় সূত্রে জানা যায় বৃহস্পতিবার দুপুরে স্থানীয় ইউনিয়ন পরিষদ থেকে ভিজিডি’র চাল নিয়ে বাড়ি ফিরছিলেন বাগআঁচড়ার টেংরা উত্তরপাড়া গ্রামের তাসলিমা বেগম, হাজিরা বেগম, সাত মাইল এলাকার আনোয়ারা বেগম, মিতা পারভীন, বিলকিসসহ আরো কয়েকজন গরিব অসহায় মহিলা। তারা চাল নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা হলে ছিনতাইকারী দলের সদস্যরা যশোর সাতক্ষীরা সড়কের ওই এলাকার ইসমাইল চাঁতালের সামনে থেকে তাদের মারপিট করে ২৪ বস্তা ভিজিডির চাল বহনকারী ভ্যান থেকে চাল ছিনতাই করে নিয়ে যায়।

ভুক্তভোগীরা বলেন, আমারা গরিব তাই সরকার থেকে আমাদের ভিজিডি’র চালের কার্ডের মাধ্যমে চাল দেওয়া হয়। চাল নিয়ে যাওয়ার সময় আমাদের হুমকি দিয়ে সকল চাল ছিনতাই করে নেয়। আমরা এর সুষ্ঠু বিচারের দাবি জানাচ্ছি।

এ ঘটনায় আসামিদের নাম উল্লেখ করে শার্শা থানায় এক নারী বাদী হয়ে মামলা দায়ের করেছেন। তবে পুলিশ অভিযুক্তদের এখনো আটক করতে পারিনি।

এ ব্যাপারে শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমির আব্বাস ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বাগআঁচড়ার পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই সবুর মামলাটি তদন্ত করছেন। ১৫ বস্তা চাল ইতোমধ্যে উদ্ধার করা হয়েছে। বাকি চাল উদ্ধারের চেষ্টা চলছে। মামলাটি তদন্ত করে আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি জানান।

Bangla Photocard Generatorv3.7
জনপ্রিয়

যেভাবে জানা যাবে এইচএসসির ফলাফল

ভিজিডির চাল ছিনতাইয়ের অভিযোগে স্বেচ্ছাসেবক দলের নেতার নামে মামলা

Update Time : ০৭:৩৮:১৫ অপরাহ্ন, শুক্রবার, ২০ ডিসেম্বর ২০২৪