Dhaka ১০:০৯ অপরাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
News Title :
হাইকোর্টে বাড়ছে রিট নিষ্পত্তি: বিচারিক শৃঙ্খলায় কমবে মামলার চাপ কৃষকের চাহিদাকে অগ্রাধিকার : ৬৪ জেলায় শতভাগ সার বরাদ্দ বিএনপি সরকারের মেধাবীদের সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে : প্রধানমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচন : বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সঙ্গে ইসির প্রস্তুতি সভা আজ সাংবাদিকদের কারণেই দেশে গণতন্ত্র টিকে আছে : তথ্যমন্ত্রী শত বাধা ও কঠিন পথ পেরিয়ে বারবার ঘুরে দাঁড়িয়েছে বিএনপি ৪৯ বছরে পা রাখছে বিএনপি, শহীদ জিয়ার ১৯ দফা এখনো দলের পথনির্দেশক গুমের আগে কোথায় কীভাবে ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন, রোমহর্ষক বর্ণনা পেশাদারিত্ব বজায় রেখে বাসসকে বিশ্বমানের সংস্থায় রূপান্তর করা হবে : কাদের গনি চৌধুরী ২০২৮ শিক্ষাবর্ষের কারিকুলামে ব্যাপক সংস্কার আনছে সরকার : মাহদী আমিন

পূর্বাচলের লেক থেকে এবার সেই কলেজছাত্রীর বন্ধুর মরদেহ উদ্ধার

  • Reporter Name
  • Update Time : ০৩:৫৪:৩৯ অপরাহ্ন, বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪
  • ৪ Time View

অনলাইন ডেস্ক : নারায়ণগঞ্জের পূর্বাচলের ৩০০ ফিট সড়ক এলাকার লেক থেকে কলেজছাত্রী সুজানার মরদেহ উদ্ধারের একদিন পর একই লেক থেকে কাব্য নামে এক স্কুলছাত্রের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস।

বুধবার (১৮ ডিসেম্বর) বেলা ১১টায় কাঞ্চন-কুড়িল বিশ্বরোডের বউরারটেক এলাকায় পূর্বাচল উপ-শহরের ২নং সেক্টরের ৪নং সেতুর নিচের লেক থেকে কাব্যের মরদেহ উদ্ধার করা হয়।

নিহত কাব্য রাজধানীর আদমজী ক্যান্টনমেন্ট স্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেণির ছাত্র এবং সুজানা ভাসানটেক সরকারি কলেজের বিজ্ঞান বিভাগের দ্বাদশ শ্রেণির ছাত্রী ছিলেন। সুজানা ও কাব্য পরস্পর বন্ধু বলে জানা গেছে।

নারায়ণগঞ্জ জেলা পুলিশের সিনিয়র সহকারী পুলিশ সুপার মেহেদী ইসলাম এ তথ্য নিশ্চিত করছেন।

এদিকে আজ জেলা পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার এক প্রেস ব্রিফিংয়ে বলেছেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে মোটরসাইকেলের ওভার স্পিডের কারণে দুর্ঘটনায় তারা নিহত হয়েছেন। ওই লেক থেকে কাব্যের মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। তবে ময়নাতদন্তের পর বোঝা যাবে এটি হত্যাকাণ্ড নাকি দুর্ঘটনা।

কাব্যের মরদেহের পাশ থেকে মোটরসাইকেলের একটি হেলমেট ও একটি ছোট ব্যাগ পুলিশ জব্দ করেছে। এর আগে গতকাল একই লেকের অন্য পাশ থেকে ভাসমান অবস্থায় সুজানার মরদেহ উদ্ধার করে পুলিশ।

সুজানার পরিবারের বরাত দিয়ে সিনিয়র সহকারী পুলিশ সুপার বলেন, গত সোমবার বিকেলে বান্ধবীর বাসায় যাওয়ার কথা বলে বাসা থেকে বের হন সুজানা। এরপর রাতে তিনি আর বাসায় ফেরেননি। তার মরদেহের সঙ্গে উদ্ধার হওয়া মোটরসাইকেল ও হেলমেট শনাক্ত করা হয়েছে। হেলমেটটি কাব্যের বলে নিশ্চিত করেছে তার পরিবার।

তিনি আরও জানান, সুজানা ও কাব্য পরস্পর বন্ধু। তারা মিরপুরের বাসিন্দা। গতকাল সুজানার মরদেহ মিললেও কাব্য নিখোঁজ ছিল। আজ বুধবার সকালে একই লেকের অন্যপাশ থেকে কাব্যের মরদেহ উদ্ধার করা হয়।-ঢাকা পোস্ট

Bangla Photocard Generatorv3.7

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

হাইকোর্টে বাড়ছে রিট নিষ্পত্তি: বিচারিক শৃঙ্খলায় কমবে মামলার চাপ

পূর্বাচলের লেক থেকে এবার সেই কলেজছাত্রীর বন্ধুর মরদেহ উদ্ধার

Update Time : ০৩:৫৪:৩৯ অপরাহ্ন, বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪