Dhaka ১১:৪৯ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
News Title :
যেভাবে জানা যাবে এইচএসসির ফলাফল পুলিশের জন্যে ৫,৮৩০টি যানবাহন ক্রয়ে ৬,৬০৮ কোটি টাকার প্রস্তাব একনেকের অনুমোদনের অপেক্ষায় তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি বিদ্যুতের প্রিপেইড মিটারে ছাড়, খরচ নিয়ন্ত্রণে বাড়ছে সুবিধা ওয়েজ বোর্ডসহ সাংবাদিকদের অধিকার বাস্তবায়নে কাজ করছে সরকার : তথ্য প্রতিমন্ত্রী ইরানের যুদ্ধবিরতি প্রস্তাব ট্রাম্প প্রত্যাখ্যান করায় তেলের দাম বাড়ল হাইকোর্টে বাড়ছে রিট নিষ্পত্তি: বিচারিক শৃঙ্খলায় কমবে মামলার চাপ কৃষকের চাহিদাকে অগ্রাধিকার : ৬৪ জেলায় শতভাগ সার বরাদ্দ বিএনপি সরকারের মেধাবীদের সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে : প্রধানমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচন : বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সঙ্গে ইসির প্রস্তুতি সভা আজ

নাভারন ফজিলাতুননেছা সরকারি মহিলা কলেজে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

  • Reporter Name
  • Update Time : ০৮:৪৭:৫০ অপরাহ্ন, রবিবার, ১৫ ডিসেম্বর ২০২৪
  • ২৪ Time View

মনির হোসেন, বেনাপোল প্রতিনিধি : মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে যশোরের নাভারন ফজিলাতুননেছা সরকারি মহিলা কলেজে বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করা হয়। বিতর্কের বিষয়বস্তুু ‘শিক্ষা প্রতিষ্ঠানে মোবাইল ফোনের ব্যবহার শিক্ষার পরিবেশ ব্যাহত করে।’

রবিবার কলেজ অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শার্শা উপজেলা মহিলা ক্রীড়া সংস্থার সভাপতি ডাঃ তাসনীমা হাসান নাতাশা (উপজেলা নির্বাহী কর্মকর্তার সহধর্মিণী), বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা জাহান-ই-গুলশান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজ অধ্যক্ষ লায়লা আফরোজা বানু।

বিতর্ক অনুষ্ঠানে পক্ষে বক্তব্য উপস্থাপন করছে এ কলেজের প্রথম বর্ষের শিক্ষার্থী সুনহেরা, অহনা ও উম্মে তামিমা। প্রধান বক্তা এবং দলনেতা হিসেবে দায়িত্ব পালন করেন সুনহেরা। অপরদিকে বিপক্ষ দল হিসেবে বক্তব্য উপস্থাপন করেন, জান্নাতুল রাখি, সুমনা ও পাপিয়া। বিপক্ষ দলের প্রধান বক্তা এবং দলনেতা হিসাবে দায়িত্ব পালন করেন জান্নাতুল রাখি।

বিচারক প্যানেলে ছিলেন এ কলেজের ৩ জন শিক্ষক উপাধ্যক্ষ হরেন্দ্র কুমার ঘোষ, সহকারী অধ্যাপক

রবিউল ইসলাম ও সহকারী অধ্যাপক আব্দুল হক। বিতর্কে পক্ষের দল বিজয়ী হয়। বিজয়ী ও বিজিতদের হাতে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি ডাঃ তাসনীমা হাসান নাতাশা।

Bangla Photocard Generatorv3.7
জনপ্রিয়

যেভাবে জানা যাবে এইচএসসির ফলাফল

নাভারন ফজিলাতুননেছা সরকারি মহিলা কলেজে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

Update Time : ০৮:৪৭:৫০ অপরাহ্ন, রবিবার, ১৫ ডিসেম্বর ২০২৪