Dhaka ০৭:৫৫ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
News Title :
যেভাবে জানা যাবে এইচএসসির ফলাফল পুলিশের জন্যে ৫,৮৩০টি যানবাহন ক্রয়ে ৬,৬০৮ কোটি টাকার প্রস্তাব একনেকের অনুমোদনের অপেক্ষায় তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি বিদ্যুতের প্রিপেইড মিটারে ছাড়, খরচ নিয়ন্ত্রণে বাড়ছে সুবিধা ওয়েজ বোর্ডসহ সাংবাদিকদের অধিকার বাস্তবায়নে কাজ করছে সরকার : তথ্য প্রতিমন্ত্রী ইরানের যুদ্ধবিরতি প্রস্তাব ট্রাম্প প্রত্যাখ্যান করায় তেলের দাম বাড়ল হাইকোর্টে বাড়ছে রিট নিষ্পত্তি: বিচারিক শৃঙ্খলায় কমবে মামলার চাপ কৃষকের চাহিদাকে অগ্রাধিকার : ৬৪ জেলায় শতভাগ সার বরাদ্দ বিএনপি সরকারের মেধাবীদের সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে : প্রধানমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচন : বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সঙ্গে ইসির প্রস্তুতি সভা আজ

নাটোরে মুদি দোকানিকে কুপিয়ে হত্যা

  • Reporter Name
  • Update Time : ১০:২০:২৩ অপরাহ্ন, শনিবার, ১৪ ডিসেম্বর ২০২৪
  • ১৬ Time View

নাটোর প্রতিনিধি : নাটোরের লালপুরে সাইফুল ইসলাম নামে এক মুদি দোকানিকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে।

শুক্রবার (১৩ ডিসেম্বর) রাত ১১টায় উপজেলার এবি ইউনিয়নের বামনগ্রামে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। নিহত সাইফুল ইসলাম একই এলাকার এবাদ মুন্সির ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, মুদি দোকানি সাইফুল ইসলাম শুক্রবার রাতে নিজের দোকান বন্ধ করে বামনগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে নিজ বাড়ির গেটের সামনে পৌঁছালে দুর্বৃত্তরা তাকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলে তিনি নিহত হন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে লালপুর থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) নুরুজ্জামান রাজু বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। পরে মরদেহ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনার রহস্য উদঘাটন করতে পুলিশ কাজ করছে বলেও জানান এই পুলিশ কর্মকর্তা।

Bangla Photocard Generatorv3.7
জনপ্রিয়

যেভাবে জানা যাবে এইচএসসির ফলাফল

নাটোরে মুদি দোকানিকে কুপিয়ে হত্যা

Update Time : ১০:২০:২৩ অপরাহ্ন, শনিবার, ১৪ ডিসেম্বর ২০২৪