Dhaka ০৬:৩০ অপরাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
News Title :
যেভাবে জানা যাবে এইচএসসির ফলাফল পুলিশের জন্যে ৫,৮৩০টি যানবাহন ক্রয়ে ৬,৬০৮ কোটি টাকার প্রস্তাব একনেকের অনুমোদনের অপেক্ষায় তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি বিদ্যুতের প্রিপেইড মিটারে ছাড়, খরচ নিয়ন্ত্রণে বাড়ছে সুবিধা ওয়েজ বোর্ডসহ সাংবাদিকদের অধিকার বাস্তবায়নে কাজ করছে সরকার : তথ্য প্রতিমন্ত্রী ইরানের যুদ্ধবিরতি প্রস্তাব ট্রাম্প প্রত্যাখ্যান করায় তেলের দাম বাড়ল হাইকোর্টে বাড়ছে রিট নিষ্পত্তি: বিচারিক শৃঙ্খলায় কমবে মামলার চাপ কৃষকের চাহিদাকে অগ্রাধিকার : ৬৪ জেলায় শতভাগ সার বরাদ্দ বিএনপি সরকারের মেধাবীদের সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে : প্রধানমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচন : বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সঙ্গে ইসির প্রস্তুতি সভা আজ

সিরাজগঞ্জে কারাগারে থাকা আ.লীগ নেতার মৃত্যু

  • Reporter Name
  • Update Time : ০৪:২৫:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ ডিসেম্বর ২০২৪
  • ১৫ Time View

সিরাজগঞ্জ প্রতিনিধি : সিরাজগঞ্জ জেলা কারাগারে বন্দি থাকা আতাউর রহমান আঙ্গুর নামে এক আওয়ামী লীগ নেতা শ্বাসকষ্টজনিত কারণে মারা গেছেন।

মঙ্গলবার (১০ ডিসেম্বর) ভোরে গুরুতর অসুস্থ হয়ে পড়ায় কারাগার থেকে তাকে সিরাজগঞ্জ শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সকাল সাড়ে ৫টার দিকে সেখানে তার মৃত্যু হয়। বিষয়টি নিশ্চিত করেছেন সিরাজগঞ্জ জেলা কারাগারের জেল সুপার এ.এস.এম কামরুল হুদা।

আতাউর রহমান আঙ্গুর সিরাজগঞ্জ পৌর আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক এবং দত্তবাড়ি মহল্লার বাসিন্দা ছিলেন।

জেল সুপার এ.এস.এম কামরুল হুদা বলেন, আতাউর রহমান আঙ্গুর সন্ত্রাস বিরোধী মামলায় গ্রেপ্তার হয়ে আদালতের মাধ্যমে গত ১ নভেম্বর জেলা কারাগারে আসেন। তিনি আগে থেকেই শ্বাসকষ্টজনিত রোগে ভুগছিলেন। গতকাল তার আদালতে মামলার হাজিরাও ছিল। হঠাৎ করেই আজ ভোরে তিনি বেশি অসুস্থ হয়ে পড়লে তাকে প্রথমে কারা হাসপাতালে ভর্তি করা হয়। এরপর অবস্থা গুরুতর হয়ে পড়লে তাকে দ্রুত শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে ভোর সাড়ে ৫টার দিকে তার মৃত্যু হয়।

তিনি আরও বলেন, নিহতের পরিবারকে খবর দেওয়া হয়েছে এবং তার মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি শেষ হলে মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হবে। ময়নাতদন্ত সম্পন্ন হলে মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

Bangla Photocard Generatorv3.7
জনপ্রিয়

যেভাবে জানা যাবে এইচএসসির ফলাফল

সিরাজগঞ্জে কারাগারে থাকা আ.লীগ নেতার মৃত্যু

Update Time : ০৪:২৫:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ ডিসেম্বর ২০২৪