Dhaka ০২:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
News Title :
যেভাবে জানা যাবে এইচএসসির ফলাফল পুলিশের জন্যে ৫,৮৩০টি যানবাহন ক্রয়ে ৬,৬০৮ কোটি টাকার প্রস্তাব একনেকের অনুমোদনের অপেক্ষায় তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি বিদ্যুতের প্রিপেইড মিটারে ছাড়, খরচ নিয়ন্ত্রণে বাড়ছে সুবিধা ওয়েজ বোর্ডসহ সাংবাদিকদের অধিকার বাস্তবায়নে কাজ করছে সরকার : তথ্য প্রতিমন্ত্রী ইরানের যুদ্ধবিরতি প্রস্তাব ট্রাম্প প্রত্যাখ্যান করায় তেলের দাম বাড়ল হাইকোর্টে বাড়ছে রিট নিষ্পত্তি: বিচারিক শৃঙ্খলায় কমবে মামলার চাপ কৃষকের চাহিদাকে অগ্রাধিকার : ৬৪ জেলায় শতভাগ সার বরাদ্দ বিএনপি সরকারের মেধাবীদের সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে : প্রধানমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচন : বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সঙ্গে ইসির প্রস্তুতি সভা আজ

বাগমারায় সড়ক দূর্ঘটনায় আহত কলেজ ছাত্রের মৃত্যু

  • Reporter Name
  • Update Time : ০৫:৩৬:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ ডিসেম্বর ২০২৪
  • ১৮ Time View

হেলাল উদ্দীন, বাগমারা : রাজশাহীর বাগমারার সড়ক দুর্ঘটনায় গুরুতার আহত কলেজ ছাত্র সোহানুর রহমান (২০) চিকিৎসাধীন অবস্থায় সোমবার (৯ ডিসেম্বর) রাতে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে মারা গেছেন।
আজ মঙ্গলবার বাদ জোহর গ্রামের বাড়ী শ্রীপুর নিজ পারিবারিক গোরস্থানে দাফন করা হয়। সোহানুর রহমানের অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

এলাকাবাসী ও পরিবারিক সূত্রে জানা গেছে, সোহানুর রহমান উপজেলার শ্রীপুর ইউনিয়নের শ্রীপুর খামারপাড়ার প্রবাসী ওবাইদুর রহমানের ছেলে। সে রাজশাহী শহরের শহীদ কামরুজ্জামান কলেজের ডিগ্রী দ্বিতীয় বর্ষের ছাত্র। মায়ের সাথে রাজশাহী উপশহরে বসবাস করতেন।

গত শুক্রবার বিকালে রাজশাহী- নওহাটা সড়কের ১২ রাস্তার সড়ক নামে পরিচিত এলাকায় ৩ বন্ধু মিলে মোটরসাইকেল নিয়ে ঘুরতে যায়। সন্ধ্যাকালীন সড়কে চলাচলের সময় চলন্ত এক ট্রাককে সাইড দিতে গিয়ে সড়কের ধারের বিদ্যুতের খুটির সাথে ধাক্কা লেগে মোটর সাইকেল থেকে ছিটকে রাস্তার পাশে পড়ে যান সোহানুর। ওপর দুইজন পড়ে গেলেও নিহত সোহানুরের মাথায় আঘত পেয়ে গুরুত্বর আহত হয়।

পরে স্থানীয় পথচারীরা তাকে উদ্ধার করে দ্রুত রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়। গত চার দিন চিকিৎসাধীন অবস্থায় তার কোন উন্নতি হয়নি। ফলে সোমবার রাত ১০টার দিকে তার শেষ নিশ্বাস ত্যাগ করে।

নিহতের আইনী প্রক্রিয়া শেষ করে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়। রাতেই নিহতের মরদেহ গ্রামের বাড়িতে এসে পৌঁছলে এলাকায় শোকের ছায়া নেমে আসে।

মঙ্গলবার দুপুরে জানাযা শেষে পরিবারিক গোরস্থানে তাকে দাফন করা হয়েছে।

Bangla Photocard Generatorv3.7
জনপ্রিয়

যেভাবে জানা যাবে এইচএসসির ফলাফল

বাগমারায় সড়ক দূর্ঘটনায় আহত কলেজ ছাত্রের মৃত্যু

Update Time : ০৫:৩৬:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ ডিসেম্বর ২০২৪