Dhaka ০৬:১৭ অপরাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
News Title :
যেভাবে জানা যাবে এইচএসসির ফলাফল পুলিশের জন্যে ৫,৮৩০টি যানবাহন ক্রয়ে ৬,৬০৮ কোটি টাকার প্রস্তাব একনেকের অনুমোদনের অপেক্ষায় তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি বিদ্যুতের প্রিপেইড মিটারে ছাড়, খরচ নিয়ন্ত্রণে বাড়ছে সুবিধা ওয়েজ বোর্ডসহ সাংবাদিকদের অধিকার বাস্তবায়নে কাজ করছে সরকার : তথ্য প্রতিমন্ত্রী ইরানের যুদ্ধবিরতি প্রস্তাব ট্রাম্প প্রত্যাখ্যান করায় তেলের দাম বাড়ল হাইকোর্টে বাড়ছে রিট নিষ্পত্তি: বিচারিক শৃঙ্খলায় কমবে মামলার চাপ কৃষকের চাহিদাকে অগ্রাধিকার : ৬৪ জেলায় শতভাগ সার বরাদ্দ বিএনপি সরকারের মেধাবীদের সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে : প্রধানমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচন : বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সঙ্গে ইসির প্রস্তুতি সভা আজ

রাজশাহীতে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস উদযাপিত

  • Reporter Name
  • Update Time : ০৪:২১:৪৫ অপরাহ্ন, সোমবার, ৯ ডিসেম্বর ২০২৪
  • ১৫ Time View

সংবাদ বিজ্ঞপ্তি : রাজশাহীতে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস ২০২৪ উদযাপিত হয়েছে। দিবসটি উদযাপন উপলক্ষে আজ সোমবার (০৯ ডিসেম্বর) সকালে রাজশাহীদুর্নীতি দমন কমিশনের উদ্যোগে রাজশাহী জেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবযোগদানকৃত বিভাগীয় কমিশনার খোন্দকার আজিম আহমেদ।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় খোন্দকার আজিম আহমেদ বলেন, আজকের দিবসের প্রতিপাদ্য হচ্ছে দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা: গড়বে আগামীর শুদ্ধতা। প্রতিপাদ্যে কয়েকটি বিষয় আছে মন্তব্য করে তিনি বলেন, প্রথমটি হলো ‘দুর্নীতির বিরুদ্ধে’ তারপর‘তারুণ্যের একতা’ আরেকটি হচ্ছে ‘গড়বে আগামীর শুদ্ধতা’। শুধু দুর্নীতির বিরোধীতাই আমরা বলি তা না, দুর্নীতিকে আমরা নির্মূল করতে চাই, প্রতিরোধ করতে চাই। আমরা যদি না করি তো করবে কারা? দুর্নীতির বিরুদ্ধেআমাদেরকেই ঐক্যবদ্ধ হতে হবে।

এসময় ছাত্র-ছাত্রীদের সাথে সম্মিলিতভাবে দুর্নীতিবিরোধী স্লোগান দেন বিভাগীয় কমিশনার। দুর্নীতির বিরুদ্ধে তরুণদেরকে এক থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘‘বিভেদ না একতা, একতা একতা”। দুর্নীতিকে প্রতিরোধ করার বিষয়ে তিনি স্লোগান দেন ‘‘বিরোধীতা না প্রতিরোধ, প্রতিরোধ প্রতিরোধ”। দুর্নীতিকে নির্মূল করে শুদ্ধতা অর্জনের প্রত্যায় ব্যক্ত করে ছাত্র-ছাত্রীদের সাথে স্লোগান দেন ‘‘দুর্নীতি না শুদ্ধতা, শুদ্ধতা শুদ্ধতা”।

বিশেষ অতিথির বক্তৃতায় জেলা প্রশাসক আফিয়া আখতার বলেন, দুর্নীতির মূল কারণ হচ্ছে নৈতিকতাশূন্য কাজ, নৈতিকতাশূন্য বিবেক। তিনি বলেন, শুধু দুর্নীতি দমন করলেই হবে না কারণ দমন করলে তার বীজ থেকে যাবে, তাই দুর্নীতি নির্মূল করতে হবে। দুর্নীতিবাজদের আমরা আর প্রশংসা করতে চাইনা উল্লেখ করে জেলা প্রশাসক বলেন, দুর্নীতি কী, কেন হচ্ছে, কোথায় হচ্ছে এবং কারা এই দুর্নীতিকে পৃষ্ঠপোষকতা করছে তা উদ্ঘাটন করতে হবে।

রাজশাহী দুদকের পরিচালক মো. কামরুল আহসান এর সভাপতিত্বেসভায় অন্যান্যের মধ্যেবক্তৃতা করেনরাজশাহী রেঞ্জের ডিআইজি মো. আলমগীর রহমান,পুলিশ কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান, অতিরিক্ত পুলিশ সুপার হেলেনা আক্তার, মহানগর দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক মো. এহসানুল হুদা এবং সচেতন নাগরিক কমিটি(সনাক) এর সভাপতি ড. সিদ্ধার্থ শংকর তালুকদার প্রমুখ।

অনুষ্ঠানেবিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রী এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

এর আগে প্রধান অতিথি ও অন্যান্য অতিথিবৃন্দ বেলুন-ফেস্টুন উড়িয়ে দিবসটির শুভ উদ্বোধন করেন।

Bangla Photocard Generatorv3.7
জনপ্রিয়

যেভাবে জানা যাবে এইচএসসির ফলাফল

রাজশাহীতে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস উদযাপিত

Update Time : ০৪:২১:৪৫ অপরাহ্ন, সোমবার, ৯ ডিসেম্বর ২০২৪