Dhaka ০২:৫৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
News Title :
যেভাবে জানা যাবে এইচএসসির ফলাফল পুলিশের জন্যে ৫,৮৩০টি যানবাহন ক্রয়ে ৬,৬০৮ কোটি টাকার প্রস্তাব একনেকের অনুমোদনের অপেক্ষায় তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি বিদ্যুতের প্রিপেইড মিটারে ছাড়, খরচ নিয়ন্ত্রণে বাড়ছে সুবিধা ওয়েজ বোর্ডসহ সাংবাদিকদের অধিকার বাস্তবায়নে কাজ করছে সরকার : তথ্য প্রতিমন্ত্রী ইরানের যুদ্ধবিরতি প্রস্তাব ট্রাম্প প্রত্যাখ্যান করায় তেলের দাম বাড়ল হাইকোর্টে বাড়ছে রিট নিষ্পত্তি: বিচারিক শৃঙ্খলায় কমবে মামলার চাপ কৃষকের চাহিদাকে অগ্রাধিকার : ৬৪ জেলায় শতভাগ সার বরাদ্দ বিএনপি সরকারের মেধাবীদের সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে : প্রধানমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচন : বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সঙ্গে ইসির প্রস্তুতি সভা আজ

নারায়ণগঞ্জে শেখ হাসিনা-শামীম ওসমানসহ ১১১ জনের নামে মামলা

  • Reporter Name
  • Update Time : ১০:২৬:৫৭ অপরাহ্ন, সোমবার, ৯ ডিসেম্বর ২০২৪
  • ১৮ Time View

অনলাইন ডেস্ক : নারায়ণগঞ্জের ফতুল্লায় বৈষম্যবিরোধী আন্দোলনে মো. তানভীর রহমান (১৭) নামে এক তরুণকে হত্যাচেষ্টার ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য শামীম ওসমানকে আসামি করে একটি মামলা দায়ের করা হয়েছে। এই মামলায় আরও ১১১ জনের নাম উল্লেখ করা হয়েছে।

সোমবার (৯ ডিসেম্বর) রাত সাড়ে ৯টায় ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরীফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।

এর আগে ভুক্তভোগী তরুণ তানভীর রহমান গতকাল রোববার রাত ৮টা ১০ মিনিটে ফতুল্লা মডেল থানায় মামলাটি দায়ের করেন।

এ মামলায় শামীম ওসমান ছাড়াও তার ভাই সেলিম ওসমান, ভাতিজা আজমেরী ওসমান, ছেলে অয়ন ওসমান, মহানগর আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক শাহ নিজাম, সাংগঠনিক সম্পাদক জাকিরুল আলম হেলাল, শহর যুবলীগের সভাপতি শাহাদাত হোসেন ভূঁইয়া সাজনু, শামীম ওসমানের শ্যালক তানভীর আহমেদ টিটু ও এহসানুল হক নিপুসহ আওয়ামী লীগ ও তার অঙ্গসংগঠনের নেতাকর্মীদের আসামি করা হয়েছে।

এজাহার সূত্রে জানা যায়, গত ৪ আগস্ট দুপুরে সরকারি তোলারাম কলেজের মোড় ডাক বাংলোর সামনে শামীম ওসমান ও তার ভাই সেলিম ওসমান, ভাতিজা আজমেরী ওসমান ও ছেলে অয়ন ওসমান আগ্নেয়াস্ত্র দিয়ে হত্যার জন্য বাদীকে গুলি করেন। এরপর তিনি দীর্ঘদিন চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে তারপর থানায় মামলা দায়ের করেন।-ঢাকা পোস্ট

Bangla Photocard Generatorv3.7
জনপ্রিয়

যেভাবে জানা যাবে এইচএসসির ফলাফল

নারায়ণগঞ্জে শেখ হাসিনা-শামীম ওসমানসহ ১১১ জনের নামে মামলা

Update Time : ১০:২৬:৫৭ অপরাহ্ন, সোমবার, ৯ ডিসেম্বর ২০২৪