Dhaka ০৮:৫৯ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
News Title :
যেভাবে জানা যাবে এইচএসসির ফলাফল পুলিশের জন্যে ৫,৮৩০টি যানবাহন ক্রয়ে ৬,৬০৮ কোটি টাকার প্রস্তাব একনেকের অনুমোদনের অপেক্ষায় তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি বিদ্যুতের প্রিপেইড মিটারে ছাড়, খরচ নিয়ন্ত্রণে বাড়ছে সুবিধা ওয়েজ বোর্ডসহ সাংবাদিকদের অধিকার বাস্তবায়নে কাজ করছে সরকার : তথ্য প্রতিমন্ত্রী ইরানের যুদ্ধবিরতি প্রস্তাব ট্রাম্প প্রত্যাখ্যান করায় তেলের দাম বাড়ল হাইকোর্টে বাড়ছে রিট নিষ্পত্তি: বিচারিক শৃঙ্খলায় কমবে মামলার চাপ কৃষকের চাহিদাকে অগ্রাধিকার : ৬৪ জেলায় শতভাগ সার বরাদ্দ বিএনপি সরকারের মেধাবীদের সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে : প্রধানমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচন : বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সঙ্গে ইসির প্রস্তুতি সভা আজ

ভারতে কারাভোগ শেষে দেশে ফিরলেন বাংলাদেশি ৯ যুবক

  • Reporter Name
  • Update Time : ০৮:৩৪:৪৮ অপরাহ্ন, রবিবার, ৮ ডিসেম্বর ২০২৪
  • ২৫ Time View

মনির হোসেন, বেনাপোল প্রতিনিধি : কাজের সন্ধানে অবৈধ পথে ভারতে গিয়ে আটক হওয়ার পর দীর্ঘ ৭ বছর কারাভোগ শেষে দেশে ফিরেছেন ৯ বাংলাদেশি যুবক। ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ বেনাপোল ইমিগ্রেশন পুলিশের কাছে তাদের হস্তান্তর করেন। এ সময় বিজিবি ও বিএসএফের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

শনিবার (৭ ডিসেম্বর ) সন্ধ্যায় ভারত সরকারের দেয়া বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে বেনাপোল চেকপোস্ট দিয়ে দেশে ফিরেছেন তারা।

ফেরত আসারা হলেন, সুজন ফকির (২৮), আব্দুল মোনাব (৩০), রেদোয়ান (২৫), নুর আলম (৩০), তাজির ইসলাম (২৮), শাহজাহান গাজী (৩৫), খাইরুল ইসলাম (২৯), সামাদ মিয়া (২৩) ও  শাহাদত হোসেন (৩৪)। এরা যশোর নড়াইল, সুনামগজ্ঞ, খুলনা, চাঁদপুর ও কক্সবাজার জেলার বাসিন্দা।

বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের পরিদর্শক মোঃ ইব্রাহিম হোসেন বলেন, ফেরত আসারা কাজের সন্ধানে দেড় বছর আগে বিনা পাসপোর্টে অবৈধ পথে ভারতের বিভিন্ন এলাকায় যায়। সেখানে ক্ষেত খামারে কাজ করার সময় সে দেশের পুলিশের হাতে আটক হয় তারা। পরে আদালত তাদের ৭ বছরের সাজা দেয়। কারাভোগ শেষে আজ সন্ধ্যায় দেশে ফিরেছেন তারা। ইমিগ্রেশনের আনুষ্ঠানিকতা শেষে তাদেরকে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।

বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাসেল মিয়া জানান, ইমিগ্রেশন পুলিশ ৯ বাংলাদেশি যুবককে থানায় হস্তান্তর করেছে। এখান থেকে নিজ জিম্মায় তাদেরকে ছেড়ে দেওয়া হয়েছে।

Bangla Photocard Generatorv3.7
জনপ্রিয়

যেভাবে জানা যাবে এইচএসসির ফলাফল

ভারতে কারাভোগ শেষে দেশে ফিরলেন বাংলাদেশি ৯ যুবক

Update Time : ০৮:৩৪:৪৮ অপরাহ্ন, রবিবার, ৮ ডিসেম্বর ২০২৪