Dhaka ০২:৩৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
News Title :
যেভাবে জানা যাবে এইচএসসির ফলাফল পুলিশের জন্যে ৫,৮৩০টি যানবাহন ক্রয়ে ৬,৬০৮ কোটি টাকার প্রস্তাব একনেকের অনুমোদনের অপেক্ষায় তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি বিদ্যুতের প্রিপেইড মিটারে ছাড়, খরচ নিয়ন্ত্রণে বাড়ছে সুবিধা ওয়েজ বোর্ডসহ সাংবাদিকদের অধিকার বাস্তবায়নে কাজ করছে সরকার : তথ্য প্রতিমন্ত্রী ইরানের যুদ্ধবিরতি প্রস্তাব ট্রাম্প প্রত্যাখ্যান করায় তেলের দাম বাড়ল হাইকোর্টে বাড়ছে রিট নিষ্পত্তি: বিচারিক শৃঙ্খলায় কমবে মামলার চাপ কৃষকের চাহিদাকে অগ্রাধিকার : ৬৪ জেলায় শতভাগ সার বরাদ্দ বিএনপি সরকারের মেধাবীদের সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে : প্রধানমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচন : বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সঙ্গে ইসির প্রস্তুতি সভা আজ

নগরীতে সন্ত্রাসী কর্মকাণ্ড ও বিভিন্ন অপরাধের অভিযোগে গ্রেপ্তার ২০ জন

  • Reporter Name
  • Update Time : ০৬:৪৮:২৪ অপরাহ্ন, বুধবার, ৪ ডিসেম্বর ২০২৪
  • ১৭ Time View

স্টাফ রিপোর্টার : রাজশাহী মেট্রোপলিটন পুলিশের অভিযানে ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা, নাশকতা ও সন্ত্রাসী কর্মকাণ্ডসহ রাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধের অভিযোগে মোট ২০ জনকে আটক করা হয়েছে।

রাজশাহী মেট্রোপলিটন পুলিশ মহানগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা, বিস্ফোরণ ঘটানো ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে ৫ জন, মাদক মামলায় ৮ জন, অন্যান্য অপরাধে ২ জন এবং ওয়ারেন্টভূক্ত ৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

নাশকতা ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে গ্রেপ্তারকৃতরা হলেন মো: শাহিনুর ইসলাম, মো: তুহিনুজ্জামান তুহিন, মো: মৃদুল, মো: জাহাঙ্গীর আলম ও কামরুল হাসান সাইমন ।

রাজশাহী মহানগরীর শাহিনুর ইসলাম কর্ণহার থানার বিলনেপাল পাড়ার মো: সেরাজুল ইসলামের ছেলে। সে পবা উপজেলার স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি, তুহিন বেলপুকুর থানার পশ্চিম জামিরা গ্রামের আব্দুর রহমানের ছেলে। সে পুঠিয়া উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি। মৃদুল মতিহার থানার কাজলা এলাকার মো: মুকুটের ছেলে। সে মহানগর ছাত্রলীগের সাবেক উপ-প্রচার সম্পাদক। মো: জাহাঙ্গীর আলম বোয়ালিয়া মডেল থানার উপশহর নিউমার্কেট এলাকার মো: হযরত আলীর ছেলে। কামরুল হাসান ছাত্রলীগ এর স্বাস্থ্য ও চিকিৎসা সেবা বিষয়ক সাবেক সম্পাদক সে পিরোজপুর জেলার ভান্ডারিয়া থানার চিনঘোরিয়া গ্রামের মো: কালাম হাওলাদারের ছেলে। বর্তমানে রাজশাহী মহানগরীর রাজপাড়া থানার বহরমপুর এলাকার বাসিন্দা।

গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।

Bangla Photocard Generatorv3.7
জনপ্রিয়

যেভাবে জানা যাবে এইচএসসির ফলাফল

নগরীতে সন্ত্রাসী কর্মকাণ্ড ও বিভিন্ন অপরাধের অভিযোগে গ্রেপ্তার ২০ জন

Update Time : ০৬:৪৮:২৪ অপরাহ্ন, বুধবার, ৪ ডিসেম্বর ২০২৪