Dhaka ০২:৩৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
News Title :
যেভাবে জানা যাবে এইচএসসির ফলাফল পুলিশের জন্যে ৫,৮৩০টি যানবাহন ক্রয়ে ৬,৬০৮ কোটি টাকার প্রস্তাব একনেকের অনুমোদনের অপেক্ষায় তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি বিদ্যুতের প্রিপেইড মিটারে ছাড়, খরচ নিয়ন্ত্রণে বাড়ছে সুবিধা ওয়েজ বোর্ডসহ সাংবাদিকদের অধিকার বাস্তবায়নে কাজ করছে সরকার : তথ্য প্রতিমন্ত্রী ইরানের যুদ্ধবিরতি প্রস্তাব ট্রাম্প প্রত্যাখ্যান করায় তেলের দাম বাড়ল হাইকোর্টে বাড়ছে রিট নিষ্পত্তি: বিচারিক শৃঙ্খলায় কমবে মামলার চাপ কৃষকের চাহিদাকে অগ্রাধিকার : ৬৪ জেলায় শতভাগ সার বরাদ্দ বিএনপি সরকারের মেধাবীদের সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে : প্রধানমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচন : বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সঙ্গে ইসির প্রস্তুতি সভা আজ

রাজশাহীতে সন্ত্রাসী কর্মকাণ্ড ও বিভিন্ন অপরাধের অভিযোগে গ্রেপ্তার ২০

  • Reporter Name
  • Update Time : ০৯:২০:০৬ অপরাহ্ন, শুক্রবার, ২৯ নভেম্বর ২০২৪
  • ১৯ Time View

স্টাফ রিপোর্টার : রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) অভিযানে ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা, নাশকতা ও সন্ত্রাসী কর্মকাণ্ডসহ রাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধের অভিযোগে মোট ২০ জনকে আটক করা হয়েছে।

শুক্রবার (২৯ নভেম্বর) বিকালে আরএমপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, রাজশাহী মেট্রোপলিটন পুলিশ নগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা, বিস্ফোরণ ঘটানো এবং সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে ৬ জন, মাদক মামলায় ৩ জন, অন্যান্য অপরাধে ৭ জন এবং ওয়ারেন্টভূক্ত ৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

নাশকতা ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে গ্রেপ্তারকৃতরা হলেন এরশাদুল ইসলাম (৫৩), আতিকুর রহমান (২৪), মিলন (৪০), মোহা: মনজুরুল ইসলাম বিদ্যুৎ (৪৬), আজমুল হক সাচ্চু (৫২) ও হোসেনুর রহমান সুমন (৪০)। এরশাদুল ইসলাম রাজশাহী মহানগরীর দামকুড়া থানার হরিপুর বেলপাড়া গ্রামের মাজেদ মন্ডলের ছেলে, আতিকুর রহমান রাজপাড়া থানার লক্ষীপুর এলাকার রাশেদ আলীর ছেলে।

মিলন কাশিয়াডাঙ্গা থানার বশড়ী এলাকার আলহাজ্ব জাকিম উদ্দিনের ছেলে। মোহা: মনজুরুল ইসলাম বোয়লিয়া মডেল থানার হোসনীগঞ্জ এলাকার মৃত নুরূল ইসলামের ছেলে, আজমুল হক ষষ্টিতলা এলাকার মৃত মাইনুল হকের ছেলে।

সে ১৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক তথ্য ও গবেষণা সম্পাদক এবং সুমন গৌরহাঙ্গা এলাকার মৃত শরিফ উদ্দিনের ছেলে। সে মহানগর তাঁতীলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক। গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।

Bangla Photocard Generatorv3.7
জনপ্রিয়

যেভাবে জানা যাবে এইচএসসির ফলাফল

রাজশাহীতে সন্ত্রাসী কর্মকাণ্ড ও বিভিন্ন অপরাধের অভিযোগে গ্রেপ্তার ২০

Update Time : ০৯:২০:০৬ অপরাহ্ন, শুক্রবার, ২৯ নভেম্বর ২০২৪