Dhaka ০৭:৪৮ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
News Title :
যেভাবে জানা যাবে এইচএসসির ফলাফল পুলিশের জন্যে ৫,৮৩০টি যানবাহন ক্রয়ে ৬,৬০৮ কোটি টাকার প্রস্তাব একনেকের অনুমোদনের অপেক্ষায় তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি বিদ্যুতের প্রিপেইড মিটারে ছাড়, খরচ নিয়ন্ত্রণে বাড়ছে সুবিধা ওয়েজ বোর্ডসহ সাংবাদিকদের অধিকার বাস্তবায়নে কাজ করছে সরকার : তথ্য প্রতিমন্ত্রী ইরানের যুদ্ধবিরতি প্রস্তাব ট্রাম্প প্রত্যাখ্যান করায় তেলের দাম বাড়ল হাইকোর্টে বাড়ছে রিট নিষ্পত্তি: বিচারিক শৃঙ্খলায় কমবে মামলার চাপ কৃষকের চাহিদাকে অগ্রাধিকার : ৬৪ জেলায় শতভাগ সার বরাদ্দ বিএনপি সরকারের মেধাবীদের সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে : প্রধানমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচন : বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সঙ্গে ইসির প্রস্তুতি সভা আজ

ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে পুলিশ হেফাজতে কিশোর

  • Reporter Name
  • Update Time : ০৪:৩১:১৪ অপরাহ্ন, শুক্রবার, ২৯ নভেম্বর ২০২৪
  • ১৪ Time View

স্টাফ রিপোর্টার : রাজশাহীর বাগমারায় ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে এক কিশোরকে (১৫) হেফাজতে নিয়েছে পুলিশ। তার বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে একটি মামলা করেছে।

গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে ওই কিশোরকে তার বাড়ি থেকে পুলিশ হেফাজতে নেওয়া হয়। পরে তার বিরুদ্ধে মামলা করা হয়। বাগমারা থানার অফিসার ইনচার্জ (ওসি) তৌহিদুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করেছেন।

ওসি তৌহিদুল জানান, ওই কিশোর সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের একটি পোস্টে মহানবী হজরত মুহাম্মদ (সা.)কে নিয়ে মন্তব্য করেন। এর স্ক্রিনশট ফেসবুকে ভাইরাল হলে স্থানীয় লোকজন গতকাল রাতে তার বাড়ি ঘেরাও করে রাখে।

খবর পেয়ে তাহেরপুর পুলিশ ফাঁড়ির একটি দল ঘটনাস্থলে গিয়ে ওই কিশোরকে হেফাজতে নেয়। পরে ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে পুলিশের উপপরিদর্শক (এসআই) জাহাঙ্গীর আলম তার বিরুদ্ধে একটি মামলা করেন।

ওসি জানান, আইনের সঙ্গে সংঘাতে জড়িত ওই কিশোরকে আদালতে পাঠানো হবে। তারপর আদালত তার বিষয়ে সিদ্ধান্ত নেবেন।

Bangla Photocard Generatorv3.7
জনপ্রিয়

যেভাবে জানা যাবে এইচএসসির ফলাফল

ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে পুলিশ হেফাজতে কিশোর

Update Time : ০৪:৩১:১৪ অপরাহ্ন, শুক্রবার, ২৯ নভেম্বর ২০২৪