Dhaka ১১:৩৫ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
News Title :
যেভাবে জানা যাবে এইচএসসির ফলাফল পুলিশের জন্যে ৫,৮৩০টি যানবাহন ক্রয়ে ৬,৬০৮ কোটি টাকার প্রস্তাব একনেকের অনুমোদনের অপেক্ষায় তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি বিদ্যুতের প্রিপেইড মিটারে ছাড়, খরচ নিয়ন্ত্রণে বাড়ছে সুবিধা ওয়েজ বোর্ডসহ সাংবাদিকদের অধিকার বাস্তবায়নে কাজ করছে সরকার : তথ্য প্রতিমন্ত্রী ইরানের যুদ্ধবিরতি প্রস্তাব ট্রাম্প প্রত্যাখ্যান করায় তেলের দাম বাড়ল হাইকোর্টে বাড়ছে রিট নিষ্পত্তি: বিচারিক শৃঙ্খলায় কমবে মামলার চাপ কৃষকের চাহিদাকে অগ্রাধিকার : ৬৪ জেলায় শতভাগ সার বরাদ্দ বিএনপি সরকারের মেধাবীদের সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে : প্রধানমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচন : বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সঙ্গে ইসির প্রস্তুতি সভা আজ

আইনজীবী হত্যাকাণ্ডের ঘটনায় বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী বহিষ্কার

  • Reporter Name
  • Update Time : ১০:২৩:২২ অপরাহ্ন, বুধবার, ২৭ নভেম্বর ২০২৪
  • ২৪ Time View

চট্টগ্রাম প্রতিনিধি : চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যাকাণ্ডে সম্পৃক্ততার অভিযোগে এক শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করেছে বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ। ওই শিক্ষার্থীর নাম শুভ কান্তি দাশ। তিনি বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী।

বুধবার (২৭ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক সভায় এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়। ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ড. এস এম সোয়েব স্বাক্ষরিত এক অফিস আদেশে এসব তথ্য জানানো হয়।

এর আগে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা হত্যাকাণ্ডে সম্পৃক্ততার অভিযোগ তুলে শুভ কান্তির ছাত্রত্ব বাতিলের দাবি জানায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে।

বিষয়টি নিশ্চিত করে বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার সালাউদ্দিন শাহরিয়ার জানান, ‘গতকালের একটা ঘটনার পরিপ্রেক্ষিতে আইন বিভাগের শিক্ষার্থীরা জানালেন— এই ছাত্র (শুভ কান্তি দাশ) জড়িত ছিলেন, যে কারণে আইন বিভাগের অ্যাকাডেমিক কাউন্সিল মিটিংয়ে বসে এই ছাত্রকে বহিষ্কার করেছে।’

গতকাল মঙ্গলবার চট্টগ্রামে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও আইনজীবীদের সঙ্গে বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর অনুসারীদের সঙ্গে সংঘর্ষের সময় আইনজীবী সাইফুল ইসলাম (৩৫) হত্যার শিকার হন। তিনি সহকারী সরকারি কৌঁসুলি (এপিপি) হিসেবে কর্মরত ছিলেন।

Bangla Photocard Generatorv3.7
জনপ্রিয়

যেভাবে জানা যাবে এইচএসসির ফলাফল

আইনজীবী হত্যাকাণ্ডের ঘটনায় বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী বহিষ্কার

Update Time : ১০:২৩:২২ অপরাহ্ন, বুধবার, ২৭ নভেম্বর ২০২৪