Dhaka ০৮:৩৯ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
News Title :
যেভাবে জানা যাবে এইচএসসির ফলাফল পুলিশের জন্যে ৫,৮৩০টি যানবাহন ক্রয়ে ৬,৬০৮ কোটি টাকার প্রস্তাব একনেকের অনুমোদনের অপেক্ষায় তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি বিদ্যুতের প্রিপেইড মিটারে ছাড়, খরচ নিয়ন্ত্রণে বাড়ছে সুবিধা ওয়েজ বোর্ডসহ সাংবাদিকদের অধিকার বাস্তবায়নে কাজ করছে সরকার : তথ্য প্রতিমন্ত্রী ইরানের যুদ্ধবিরতি প্রস্তাব ট্রাম্প প্রত্যাখ্যান করায় তেলের দাম বাড়ল হাইকোর্টে বাড়ছে রিট নিষ্পত্তি: বিচারিক শৃঙ্খলায় কমবে মামলার চাপ কৃষকের চাহিদাকে অগ্রাধিকার : ৬৪ জেলায় শতভাগ সার বরাদ্দ বিএনপি সরকারের মেধাবীদের সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে : প্রধানমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচন : বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সঙ্গে ইসির প্রস্তুতি সভা আজ

শিক্ষার্থীদের সাথে নিয়ে পরিচ্ছন্ন নগর গড়তে চান চসিক মেয়র ডা. শাহাদাত

  • Reporter Name
  • Update Time : ১০:০২:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪
  • ২৩ Time View

আফছার, চট্টগ্রাম : চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন নগরবাসীকে একটি সুন্দর, পরিচ্ছন্ন, সবুজ এবং স্বাস্থ্যসম্মত শহর উপহার দেওয়ার অঙ্গীকার করেছেন। তবে একক প্রচেষ্টায় এটি সম্ভব নয় উল্লেখ করে তিনি শিক্ষার্থীদের সহায়তা চেয়েছেন।

বৃহস্পতিবার (২১ নভেম্বর) চট্টগ্রামের আন্দরকিল্লাস্থ কদম মোবারক সিটি কর্পোরেশন উচ্চ বিদ্যালয়ের বার্ষিক পুরস্কার বিতরণ ও কৃতী শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মেয়র এ কথা বলেন।

তিনি বলেন, “বৈষম্যবিরোধী আন্দোলন কিংবা স্বৈরাচারবিরোধী আন্দোলনে শিক্ষার্থীরা ঐতিহাসিক ভূমিকা রেখেছে। এবার চট্টগ্রাম শহরকে পরিচ্ছন্ন ও সুন্দর করতে শিক্ষার্থীদের নতুন ভূমিকা নিতে হবে। আমি আশা করি, শিক্ষার্থীদের নিয়ে আমরা একটি ক্লিন, গ্রিন এবং হেলদি সিটি নগরবাসীকে উপহার দিতে পারব।”

অনুষ্ঠানে নৈতিক শিক্ষার গুরুত্ব তুলে ধরে মেয়র বলেন, “জ্ঞান অন্বেষণের কোনো বয়স নেই। মৃত্যুর আগ পর্যন্ত আমাদের শিখতে হবে। নৈতিক শিক্ষায় শিক্ষিত হলেই দুর্নীতিমুক্ত ও সমৃদ্ধ বাংলাদেশ গড়া সম্ভব।”

নগর পরিচ্ছন্ন রাখতে দোকানগুলোতে ময়লার বিন বাধ্যতামূলক করা হবে বলে ঘোষণা দেন মেয়র। তিনি বলেন, “নগরের দোকান-প্রতিষ্ঠানগুলোতে ময়লার বিন রাখা হচ্ছে কি না তা নিশ্চিত করতে কাজ চলছে। যেখানে-সেখানে ময়লা ফেললে তাদের শাস্তির আওতায় আনা হবে। শুধু আইন পকেটে থাকলে চলবে না, প্রয়োগ করতে হবে পরিচ্ছন্ন ও সুন্দর নগর গড়তে।”অনুষ্ঠানের শেষে মেয়র স্কুল প্রাঙ্গণ ঘুরে দেখেন এবং বিভিন্ন সমস্যার সমাধানের আশ্বাস দেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন চসিক শিক্ষা কর্মকর্তা রাশেদা আক্তার, বিদ্যালয়ের প্রধান শিক্ষক টিংকু কুমার ভৌমিক, আলাউদ্দিন আল নুর, এম. এ. হালিম বাবুল, সাজ্জাদ শরীফ, ইমরান জুয়েলসহ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা।

শিক্ষার্থীদের নিয়ে গড়ে তোলা এ উদ্যোগ সবার মধ্যে আশার সঞ্চার করেছে। এক সুন্দর চট্টগ্রাম গড়ে তোলার স্বপ্নে মেয়রের পরিকল্পনা বাস্তবায়ন হবে কিনা, সেটাই এখন দেখার বিষয়।

Bangla Photocard Generatorv3.7
জনপ্রিয়

যেভাবে জানা যাবে এইচএসসির ফলাফল

শিক্ষার্থীদের সাথে নিয়ে পরিচ্ছন্ন নগর গড়তে চান চসিক মেয়র ডা. শাহাদাত

Update Time : ১০:০২:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪