Dhaka ০৮:৪১ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
News Title :
যেভাবে জানা যাবে এইচএসসির ফলাফল পুলিশের জন্যে ৫,৮৩০টি যানবাহন ক্রয়ে ৬,৬০৮ কোটি টাকার প্রস্তাব একনেকের অনুমোদনের অপেক্ষায় তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি বিদ্যুতের প্রিপেইড মিটারে ছাড়, খরচ নিয়ন্ত্রণে বাড়ছে সুবিধা ওয়েজ বোর্ডসহ সাংবাদিকদের অধিকার বাস্তবায়নে কাজ করছে সরকার : তথ্য প্রতিমন্ত্রী ইরানের যুদ্ধবিরতি প্রস্তাব ট্রাম্প প্রত্যাখ্যান করায় তেলের দাম বাড়ল হাইকোর্টে বাড়ছে রিট নিষ্পত্তি: বিচারিক শৃঙ্খলায় কমবে মামলার চাপ কৃষকের চাহিদাকে অগ্রাধিকার : ৬৪ জেলায় শতভাগ সার বরাদ্দ বিএনপি সরকারের মেধাবীদের সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে : প্রধানমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচন : বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সঙ্গে ইসির প্রস্তুতি সভা আজ

ভারত থেকে ফিরে এলেন পাচারের শিকার ২৪ জন

  • Reporter Name
  • Update Time : ০৯:৫৪:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪
  • ২১ Time View

মনির হোসেন, বেনাপোল প্রতিনিধি: ভারতে পাচারের শিকার ২৪ জন নারী, শিশু ও পুরুষ দেশে প্রত্যাবাসিত হয়েছে।

বুধবার ২০নভেম্বর রাতে ৮টার দিকে তাদেরকে বেনাপোল-পেট্রোপোল ইমিগ্রেশন দিয়ে হস্তান্তর করে ভারতীয় কর্তৃপক্ষ। তাদেরকে গ্রহণ করেন যশোরের শার্শা উপজেলা নির্বাহী অফিসার কাজী নাজিব হাসান, বেনাপোল ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা ইমতিয়াজ আহসানুল কাদের ভূইয়া, সেকেন্ড অফিসার নয়ন রায়, উপজেলা সমাজসেবা কার্যালয়ের কর্মকর্তা আবু তাহের, রাইটস যশোরের কর্মকর্তা সরোয়ার হোসেন ও তৌফিকুজ্জামান প্রমুখ।

প্রত্যাবাসিতদের মধ্যে ১৩ জন পুরুষ এবং ১১জন নারী রয়েছেন। তাদের বাড়ি যশোর, নড়াইল, মাগুরা, সাতক্ষীরা, চট্টগ্রাম, ঠাকুরগাঁও, কুমিল্লা, গোপালগঞ্জ, টাঙ্গাইল, কক্সবাজার, পটুয়াখালী, বাগেরহাট, লালমনিরহাট এবং ঢাকা জেলায়।

তৌফিকুজ্জামান জানান, প্রত্যাবসন করা নারীরা এক থেকে আট বছর আগে চাকরির প্রলোভনে পাচারকারীদের খপ্পরে পড়ে ভারতে যান। তাদেরকে প্রতিশ্রুত কাজ না দিয়ে খারাপ কাজে ব্যবহার করে পাচারকারীরা। পরে পুলিশ তাদের উদ্ধার করে আদালতের মাধ্যমে পশ্চিমবঙ্গের বিভিন্ন সরকারি শেল্টারহোমে প্রেরণ করে। সেখান থেকে খবর পেয়ে রাইটস যশোর হোম ইনভেস্টিগেশনের মাধ্যমে সার্ভাইভারদের নাগরিকত্ব নিশ্চিত করে। পরে দুই দেশের সরকারের অনুমতি সাপেক্ষে বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে তাদেরকে দেশে পাঠানো হলো।

বেনাপোল ইমিগ্রেশনের ওসি ইমতিয়াজ আহসানুল কাদের ভূইয়া জানিয়েছেন, প্রত্যাবসিতরা পাচারের শিকার হয়েছিলেন। তাদেরকে বিভিন্ন সময়ে পাচারকারীরা চাকরির প্রলোভন দেখিয়ে ভারতে পাচার করেছিল। বেনাপোল উপজেলা প্রশাসন ও ইমিগ্রেশনের পক্ষ থেকে তাদেরকে গ্রহণ করে বেনাপোল পোর্ট থ্যনায় হস্থান্তর করা হয়েছে। সেখান থেকে রাইটস যশোর ও জাস্টিস এন্ড কেয়ার নয়জন করে, জাতীয় মহিলা আইনজীবী সমিতি পাঁচজনকে এবং এসিডি রাজশাহী একজনকে জিম্মায় নিয়েছে।

রাইটস যশোরের তৌফিকজ্জজামান জানান, সার্ভাইভারদের নিজ নিজ পরিবারের কাছে তুলে দেয়া হবে। তার আগে তাদের মানসিক অবস্থার উন্নয়নসহ প্রয়োজনীয় সেবা প্রদানের লক্ষ্যে রাইটস যশোরের শেল্টারহোমে রাখা হবে।

Bangla Photocard Generatorv3.7
জনপ্রিয়

যেভাবে জানা যাবে এইচএসসির ফলাফল

ভারত থেকে ফিরে এলেন পাচারের শিকার ২৪ জন

Update Time : ০৯:৫৪:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪