Dhaka ০২:২৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
News Title :
যেভাবে জানা যাবে এইচএসসির ফলাফল পুলিশের জন্যে ৫,৮৩০টি যানবাহন ক্রয়ে ৬,৬০৮ কোটি টাকার প্রস্তাব একনেকের অনুমোদনের অপেক্ষায় তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি বিদ্যুতের প্রিপেইড মিটারে ছাড়, খরচ নিয়ন্ত্রণে বাড়ছে সুবিধা ওয়েজ বোর্ডসহ সাংবাদিকদের অধিকার বাস্তবায়নে কাজ করছে সরকার : তথ্য প্রতিমন্ত্রী ইরানের যুদ্ধবিরতি প্রস্তাব ট্রাম্প প্রত্যাখ্যান করায় তেলের দাম বাড়ল হাইকোর্টে বাড়ছে রিট নিষ্পত্তি: বিচারিক শৃঙ্খলায় কমবে মামলার চাপ কৃষকের চাহিদাকে অগ্রাধিকার : ৬৪ জেলায় শতভাগ সার বরাদ্দ বিএনপি সরকারের মেধাবীদের সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে : প্রধানমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচন : বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সঙ্গে ইসির প্রস্তুতি সভা আজ

গ্রাহকের ৬০০ কোটি টাকা নিয়ে লাপাত্তা বন্ধুমিতালী ফাউন্ডেশন, প্রতিবাদে মানববন্ধন

  • Reporter Name
  • Update Time : ০৯:৫০:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ নভেম্বর ২০২৪
  • ২০ Time View

নওগাঁ প্রতিনিধি : নওগাঁয় বন্ধুমিতালী ফাউন্ডেশন সাড়ে ৫ হাজার গ্রাহকের প্রায় ৬০০ কোটি টাকা নিয়ে লাপাত্তা হওয়ায় বন্ধু মিতালী ফাউন্ডেশন এর প্রধান নির্বাহী (এমডি) নাজিম উদ্দিন তনুর গ্রেফতার ও টাকা ফেরতের দাবিতে মানববন্ধন করেছে ভুক্তভোগী গ্রাহক পরিবাররা।

মঙ্গলবার (১৯ নভেম্বর) সকাল ১১টায় শহরের মুক্তির মোড়ে প্রায় ২শতাধিক গ্রাহকরা ঘণ্টা ব্যাপী এ মানববন্ধন করেন।

মানববন্ধনে ভুক্তভোগীরা জানান- নওগাঁ শহরের খাঁস-নওগাঁ পোষ্ট অফিস পাড়া এলাকায় গত কয়েক বছর থেকে বেসরকারি সংস্থা বন্ধু মিতালী ফাউন্ডেশন নামে একটি প্রতিষ্ঠান ঋণদান কার্যক্রম পরিচালনা করে আসছিলেন। জামানতকারীদের লাখে দুই থেকে আড়াই হাজার টাকা মুনাফা দিতেন প্রতিষ্ঠানটি।

জেলার ১১ টি উপজেলা সহ বিভিন্ন স্থানে এ সংস্থার শাখা রয়েছে। উচ্চ মুনাফার ফাঁদে পড়ে গ্রামের সহজ-সরল শত শত মানুষ কোটি কোটি টাকা আমানত রাখে। গত ১২ নভেম্বর সংস্থার সব কার্যক্রম বন্ধ করে দিয়ে রাতের আধারে সাড়ে ৫ হাজার গ্রাহকের ৬০০ কোটি টাকা নিয়ে লাপাত্তা হয়ে যায় সংস্থার পরিচালক ও চেয়ারম্যান। শত শত গ্রাহক প্রতিদিন সংস্থার প্রধান কার্যালয়ে গিয়ে একবুক হতাশা নিয়ে বাড়ি ফিরে যাচ্ছেন।

গ্রাহকদের পক্ষ থেকে থানায় পৃথক দুটি মামলা হয়েছে। এ মানববন্ধনে গ্রাহকরা বন্ধু মিতালী ফাউন্ডেশন এর প্রধান নির্বাহী (এমডি) নাজিম উদ্দিন তনুর গ্রেফতারের দাবি জানান। এসময় ভুক্তভোগী শারমিন আক্তার, এমামুল হক, আব্দুল জলিল, সামসুর রহমান, নাসরিন আক্তার, মাসুদা, মনসের সহ অন্যান্যরা বক্তব্য রাখেন।

Bangla Photocard Generatorv3.7
জনপ্রিয়

যেভাবে জানা যাবে এইচএসসির ফলাফল

গ্রাহকের ৬০০ কোটি টাকা নিয়ে লাপাত্তা বন্ধুমিতালী ফাউন্ডেশন, প্রতিবাদে মানববন্ধন

Update Time : ০৯:৫০:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ নভেম্বর ২০২৪