Dhaka ০১:৫৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
News Title :
যেভাবে জানা যাবে এইচএসসির ফলাফল পুলিশের জন্যে ৫,৮৩০টি যানবাহন ক্রয়ে ৬,৬০৮ কোটি টাকার প্রস্তাব একনেকের অনুমোদনের অপেক্ষায় তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি বিদ্যুতের প্রিপেইড মিটারে ছাড়, খরচ নিয়ন্ত্রণে বাড়ছে সুবিধা ওয়েজ বোর্ডসহ সাংবাদিকদের অধিকার বাস্তবায়নে কাজ করছে সরকার : তথ্য প্রতিমন্ত্রী ইরানের যুদ্ধবিরতি প্রস্তাব ট্রাম্প প্রত্যাখ্যান করায় তেলের দাম বাড়ল হাইকোর্টে বাড়ছে রিট নিষ্পত্তি: বিচারিক শৃঙ্খলায় কমবে মামলার চাপ কৃষকের চাহিদাকে অগ্রাধিকার : ৬৪ জেলায় শতভাগ সার বরাদ্দ বিএনপি সরকারের মেধাবীদের সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে : প্রধানমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচন : বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সঙ্গে ইসির প্রস্তুতি সভা আজ

যশোর সীমান্তে ভারতে অনুপ্রবেশকারী ৩ বাংলাদেশী নারী আটক 

  • Reporter Name
  • Update Time : ০৯:৪৪:৩১ অপরাহ্ন, বুধবার, ১৩ নভেম্বর ২০২৪
  • ২১ Time View

মনির হোসেন, বেনাপোল প্রতিনিধি : যশোরের শার্শা উপজেলার রুদ্রপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশকালে তিন বাংলাদেশী নারীকে আটক করেছে বিজিবি সদস্যরা।

বুধবার (১৩ নভেম্বর) ভোরে তাদেরকে আটক করা হয়। এ সময় কোন পাচারকারীকে আটক করতে পারিনি বিজিবি।

খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়নের রুদ্রপুর বিজিবি ক্যাম্প কমান্ডার নায়েব সুবেদার রবিউজজামান বলেন, বুধবার ভোরে কয়েকজন নারী-পুরুষ অবৈধভাবে ভারতে যাবে। এমন সংবাদের ভিত্তিতে আনুমানিক ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে মাঠের মধ্যে অভিযান চালানো হয়। এ সময় পানির একটি ডিপ মেশিন ঘর হতে তিন অবৈধ বাংলাদেশী অনুপ্রবেশকারী নারীকে আটক করা হয়।

আটকরা হলো কক্সবাজার জেলার কুতুবদিয়া থানার আব্দুল হাদী এলাকার মৃত আলম হাওলাদারের মেয়ে শারমিন আক্তার (৫৩), কামরুল হাসানের মেয়ে সানজিদা আক্তার (১৫) ও তানজিলা আক্তার (১৬)।

তিনি বলেন, আটকদের জিজ্ঞাসাবাদে তারা  জানায় ভালো কাজের আশায় তারা ভারতে যাচ্ছিল। আটকদের বিরুদ্ধে অবৈধ অনুপ্রবেশ আইনে মামলা দিয়ে শার্শা থানায় সোপর্দ করা হয়েছে।

Bangla Photocard Generatorv3.7
জনপ্রিয়

যেভাবে জানা যাবে এইচএসসির ফলাফল

যশোর সীমান্তে ভারতে অনুপ্রবেশকারী ৩ বাংলাদেশী নারী আটক 

Update Time : ০৯:৪৪:৩১ অপরাহ্ন, বুধবার, ১৩ নভেম্বর ২০২৪