Dhaka ০৯:৩৫ পূর্বাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
News Title :
ওয়েজ বোর্ডসহ সাংবাদিকদের অধিকার বাস্তবায়নে কাজ করছে সরকার : তথ্য প্রতিমন্ত্রী ইরানের যুদ্ধবিরতি প্রস্তাব ট্রাম্প প্রত্যাখ্যান করায় তেলের দাম বাড়ল হাইকোর্টে বাড়ছে রিট নিষ্পত্তি: বিচারিক শৃঙ্খলায় কমবে মামলার চাপ কৃষকের চাহিদাকে অগ্রাধিকার : ৬৪ জেলায় শতভাগ সার বরাদ্দ বিএনপি সরকারের মেধাবীদের সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে : প্রধানমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচন : বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সঙ্গে ইসির প্রস্তুতি সভা আজ সাংবাদিকদের কারণেই দেশে গণতন্ত্র টিকে আছে : তথ্যমন্ত্রী শত বাধা ও কঠিন পথ পেরিয়ে বারবার ঘুরে দাঁড়িয়েছে বিএনপি ৪৯ বছরে পা রাখছে বিএনপি, শহীদ জিয়ার ১৯ দফা এখনো দলের পথনির্দেশক গুমের আগে কোথায় কীভাবে ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন, রোমহর্ষক বর্ণনা

হোয়াইট হাউসে যাচ্ছেন ডোনাল্ড ট্রাম্প

  • Reporter Name
  • Update Time : ১০:৩৮:৫৬ অপরাহ্ন, বুধবার, ১৩ নভেম্বর ২০২৪
  • ৩ Time View

অনলাইন ডেস্ক : যুক্তরাষ্ট্রের বিদায়ি প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে সাক্ষাৎ করতে হোয়াইট হাউসে যাচ্ছেন দেশটির নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় বুধবার সকালে ডোনাল্ড ট্রাম্পকে তার ফ্লোরিডার বাসভবন থেকে গাড়িবহর নিয়ে বের হতে দেখা যায়। এরপর তিনি বিমানে করে ওয়াশিংটন ডিসির উদ্দেশে রওনা দেন। এরপর ট্রাম্প ফোর্স ওয়ান নামে পরিচিত বিমানে করে গন্তব্যে পৌঁছন।

যুক্তরাষ্ট্রে শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তরের দীর্ঘ ঐতিহ্যের অংশ হিসেবে গত মঙ্গলবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন প্রেসিডেন্ট-ইলেক্ট ডোনাল্ড ট্রাম্পকে হোয়াইট হাউসে আমন্ত্রণ জানান।

ট্রাম্পের সঙ্গে তার স্ত্রী মেলেনিয়া ট্রাম্পকেও আমন্ত্রণ জানানো হয়েছিল। স্বামীদের পারস্পরিক এ সাক্ষাৎকালে ফার্স্ট লেডি তার উত্তরসূরিকে চা দিয়ে আপ্যায়ন করে থাকেন। কিন্তু ডোনাল্ড ট্রাম্প তার ব্যক্তিগত বিমান থেকে নামার সময় মেলানিয়া সেখানে ছিলেন না।
পরে সরকারিভাবে নিশ্চিত তথ্য পাওয়া যায়, তিনি তার স্বামীর সঙ্গে হোয়াইট হাউসে যাবেন না।

মার্কিন ফার্স্ট লেডি হতে যাওয়া মেলেনিয়ার অফিস এক্সে একটি পোস্টে বলেছে, ‘মিসেস ট্রাম্প আজকের হোয়াইট হাউসের বৈঠকে অংশ নেবেন না। রূপান্তরকালীন প্রক্রিয়া শুরু করতে ওভাল অফিসে তার স্বামীর প্রত্যাবর্তন উৎসাহজনক এবং তিনি তার অনেক সফলতা কামনা করেন।’

গত জুনে প্রেসিডেন্সিয়াল বিতর্কের পর এই প্রথম বাইডেন ও ট্রাম্পের সাক্ষাৎ হতে যাচ্ছে।
সেই বিতর্কের পর চাপের মুখে নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছিলেন বাইডেন।

ট্রাম্প বুধবার ওয়াশিংটনে দুই জায়গায় যাবেন বলে আশা করা হচ্ছে—প্রথমে ক্যাপিটল হিলে রিপাবলিকানদের সঙ্গে দেখা করবেন এবং তারপর আনুমানিক সকাল ১১টায় হোয়াইট হাউসে জো বাইডেনের সঙ্গে সাক্ষাৎ করবেন।-সূত্র : বিবিসি

Bangla Photocard Generatorv3.7

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

ওয়েজ বোর্ডসহ সাংবাদিকদের অধিকার বাস্তবায়নে কাজ করছে সরকার : তথ্য প্রতিমন্ত্রী

হোয়াইট হাউসে যাচ্ছেন ডোনাল্ড ট্রাম্প

Update Time : ১০:৩৮:৫৬ অপরাহ্ন, বুধবার, ১৩ নভেম্বর ২০২৪