Dhaka ০৩:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
News Title :
যেভাবে জানা যাবে এইচএসসির ফলাফল পুলিশের জন্যে ৫,৮৩০টি যানবাহন ক্রয়ে ৬,৬০৮ কোটি টাকার প্রস্তাব একনেকের অনুমোদনের অপেক্ষায় তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি বিদ্যুতের প্রিপেইড মিটারে ছাড়, খরচ নিয়ন্ত্রণে বাড়ছে সুবিধা ওয়েজ বোর্ডসহ সাংবাদিকদের অধিকার বাস্তবায়নে কাজ করছে সরকার : তথ্য প্রতিমন্ত্রী ইরানের যুদ্ধবিরতি প্রস্তাব ট্রাম্প প্রত্যাখ্যান করায় তেলের দাম বাড়ল হাইকোর্টে বাড়ছে রিট নিষ্পত্তি: বিচারিক শৃঙ্খলায় কমবে মামলার চাপ কৃষকের চাহিদাকে অগ্রাধিকার : ৬৪ জেলায় শতভাগ সার বরাদ্দ বিএনপি সরকারের মেধাবীদের সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে : প্রধানমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচন : বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সঙ্গে ইসির প্রস্তুতি সভা আজ

নগর বিএনপির একাংশের বিপ্লব ও সংহতি দিবসের র‍্যালী

  • Reporter Name
  • Update Time : ১০:৩৮:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ৮ নভেম্বর ২০২৪
  • ২১ Time View

স্টাফ রিপোর্টার : রাজশাহী মহানগর বিএনপি একাংশের আয়োজনে বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বর্নাঢ্য র‍্যালী অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেল সোয়া ৪টার দিকে রাজশাহী কলেজের সামনে থেকে র‍্যালী শুরু করে আলুপট্টি এসে শেষ করেন নেতৃবৃন্দ। র‍্যালী শুরুর পূর্বে নগরীর সাতটি থানা হতে বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের শত শত নেতাকর্মী র‍্যালী নিয়ে রাজশাহী কলেজে সমবেত হোন।

র‍্যালী শেষে আলুপট্টির মোড়ে পথসভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি রাজশাহী মহানগরের যুগ্ম আহ্বায়ক দেলোয়ার হোসেন। বিএনপি রাজশাহী মহানগরের যুগ্ম আহ্বায়ক ওয়ালিউল হক রানার সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত মহানগর বিএনপি’র যুগ্মম আহ্বায়ক আসলাম সরকার ও জয়নুল আবেদিন শিবলী এবং মহানগর বিএনপি’র সদস্য মনিরুজ্জামান শরীফ।

এছাড়াও রাজশাহী মহানগরের অন্তর্গত সাতটি থানার সাংগঠনিক ৩৫টি ওয়ার্ড বিএনপি’র আহ্বায়ক, সিনিয়র যুগ্ম আহ্বায়ক, যুগ্ম আহ্বায়ক, সদস্য সচিব ও কার্যকরী সদস্যবৃন্দ এবং যুবদল, স্বেচ্ছাসেবক দল, মহিলা দল, শ্রমিকদল ও ছাত্রদলসহ অঙ্গ ও সহযোগি সংগঠনের হাজার হাজার নেতাকর্মী উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি ও সভার সভাপতি তাঁদের বক্তব্যে বলেন, রাজশাহীর বিএনপি’র ঘাটি। কিন্তু একটি মহল রাজশাহী বিএনপিকে ঘরমুখো করে রেখেছিলো। তারা নিজেরা দলের স্বার্থ না দেখে নিজেদের স্বার্থ নিয়ে ব্যাস্ত হয়ে পড়েছে। সেইসাথে দখলদারিত্বের রাজনীতি শুরু করেছে। এ অবস্থা থেকে রাজশাহী মহানগর বিএনপিকে বাঁচাতে তারা হাল ধরেছেন। এখন প্রতিটি থানা ও ওয়ার্ডের নেতাকর্মীরা প্রান ফিরে পেয়েছে বলে জানান তাঁরা।

তারা আরো বলেন, বিগত হায়না সরকারের সাবেক প্রধানমন্ত্রী খুনি হাসিনা বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতাকর্মীদের অমানবিক নির্যাতন করেছে। জেল জুলম করে কোনঠাসা করে রাখার চেষ্টা করেছে। কিন্তু পারে নাই। বিএনপি’র একবিন্দু পরিমান পর্যন্ত ক্ষতি করতে পারেনি। ভবিষ্যতেও পারবেনা। তারা আরো বলেন, বিএনপি এখনো ক্ষমতায় আসেনি। বিএনপিকে ভাঙ্গার জন্য দলের ভিতর থেকে ষড়যন্ত্র হচ্ছে। সেদিকে সজাগ থাকার পরামর্শ দেন তারা। সেইসাথে আওয়ামীলীগকে সর্বদা প্রতিহত করার আহ্বায়ক জানান। র‍্যালীকে সাফল্যমন্ডিত করায় উপস্থিত সকল নেতাকর্মীদের ধন্যবাদ জানিয়ে সভা ও র‍্যালী শেষ করেন।

Bangla Photocard Generatorv3.7
জনপ্রিয়

যেভাবে জানা যাবে এইচএসসির ফলাফল

নগর বিএনপির একাংশের বিপ্লব ও সংহতি দিবসের র‍্যালী

Update Time : ১০:৩৮:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ৮ নভেম্বর ২০২৪