Dhaka ০৩:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
News Title :
যেভাবে জানা যাবে এইচএসসির ফলাফল পুলিশের জন্যে ৫,৮৩০টি যানবাহন ক্রয়ে ৬,৬০৮ কোটি টাকার প্রস্তাব একনেকের অনুমোদনের অপেক্ষায় তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি বিদ্যুতের প্রিপেইড মিটারে ছাড়, খরচ নিয়ন্ত্রণে বাড়ছে সুবিধা ওয়েজ বোর্ডসহ সাংবাদিকদের অধিকার বাস্তবায়নে কাজ করছে সরকার : তথ্য প্রতিমন্ত্রী ইরানের যুদ্ধবিরতি প্রস্তাব ট্রাম্প প্রত্যাখ্যান করায় তেলের দাম বাড়ল হাইকোর্টে বাড়ছে রিট নিষ্পত্তি: বিচারিক শৃঙ্খলায় কমবে মামলার চাপ কৃষকের চাহিদাকে অগ্রাধিকার : ৬৪ জেলায় শতভাগ সার বরাদ্দ বিএনপি সরকারের মেধাবীদের সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে : প্রধানমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচন : বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সঙ্গে ইসির প্রস্তুতি সভা আজ

ব্যবসা-বাণিজ্য সুষ্ঠু ও সুন্দর পরিবেশে পরিচালনায় রাজশাহীতে সচেতনতামূলক সেমিনার

  • Reporter Name
  • Update Time : ০৭:৩০:৩১ অপরাহ্ন, বুধবার, ৬ নভেম্বর ২০২৪
  • ১৮ Time View

স্টাফ রিপোর্টার : আজ বুধবার (৬ নভেম্বর) সকালে রাজশাহী চেম্বার ভবন মিলনায়তনে চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির আয়োজনে সুষ্ঠু ও সুন্দর পরিবেশে ব্যবসা-বাণিজ্য পরিচালনার লক্ষ্যে ব্যবসায়ী ও বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানের মালিক-প্রতিনিধিদের নিয়ে এক সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিভাগীয় কমিশনার ও রাসিক প্রশাসক ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীর।

প্রধান অতিথি বলেন, সরকারের নির্দেশনা মোতাবেক সকল শিল্প কারখানায় শিশু শ্রম বন্ধ করতে হবে। প্লাস্টিকের পরিবর্তে পাটজাত সামগ্রী ব্যবহারের প্রতি আগ্রহ সৃষ্টি করতে হবে। যথাযথ স্বাস্থ্যবিধি মেনে স্ট্রিট ফুড ব্যবসায়ীদের ব্যবসা পরিচালনা করতে হবে। শব্দদূষণ নিয়ন্ত্রণে শিল্প প্রতিষ্ঠানগুলোকে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে নির্দেশনা দেন তিনি।

নগরীর জলাবদ্ধতা দূরীকরণে ইতোমধ্যে বায়া খাল পুনরুদ্ধার কার্যক্রম শুরু হয়েছে উল্লেখ করে তিনি বলেন, পয়ঃনিষ্কাশন ব্যবস্থা সচল রাখতে আগামীতে দুয়ারী খালসহ অন্যান্য খাল উদ্ধার কার্যক্রম পরিচালিত হবে। ডেঙ্গুসহ মশাবাহিত বিভিন্ন রোগ প্রতিরোধে এসকল কার্যক্রম গুরুত্বপুর্ণ ভূমিকা রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

বাংলাদেশের অর্থনীতিতে ব্যবসায়ীদের গুরুত্বপূর্ণ অবদান উল্লেখ করে বিভাগীয় কমিশনার বলেন, ব্যবসায়ীরা অর্থনীতির প্রাণ। সেমিনারে নতুন উদ্যোক্তাদের উৎপাদিত পণ্যের বাজার প্রসার ও বাজারজাতকরণে সার্বিক সহযোগিতা করতে ব্যবসায়ী সংগঠনগুলোকে এক হয়ে কাজ করার আহ্বান জানান তিনি।

সেমিনারে উন্মুক্ত আলোচনায় বক্তারা সুষ্ঠু ও সুন্দর পরিবেশে ব্যবসা পরিচালনার ক্ষেত্রে বিদ্যমান বিভিন্ন প্রতিবন্ধকতাসমূহ তুলে ধরেন। সহজে ব্যবসা-বাণিজ্য পরিচালনার জন্য বিভিন্ন লাইসেন্স ফি কমানো, প্রযোজ্য ক্ষেত্রে শব্দ দূষণ, ফায়ার সেইফটি ও পরিবেশগত ছাড়পত্রের সার্টিফিকেট গ্রহণ, বিসিক শিল্প এলাকায় অবকাঠামোগত সুবিধা বৃদ্ধি, সহজে ব্যাংক ঋণ প্রাপ্তি, নতুন পণ্যের ছাড়পত্র, শ্রমিকদের স্বাস্থ্য পরীক্ষার ব্যবস্থা এবং ফুড সেইফটি নিশ্চিতকরণসহ বিভিন্ন প্রস্তাব করা হয়।

রাজশাহী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি মাসুদুর রহমান রিংকু এর সভাপতিত্বে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপপরিচালক মোহাম্মদ নইমুল আহছান ভুঁইয়া, পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. কবির হোসেন, কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের উপমহাপরিদর্শক মো. জাহাঙ্গীর আলম এবং উপপ্রধান বয়লার পরিদর্শক প্রকৌশলী মো. নজরুল ইসলাম।

অনুষ্ঠানে রাজশাহী রেশম শিল্প মালিক সমিতির সভাপতি লিয়াকত আলী, জেলা ইট ভাটা মালিক সমিতির সভাপতি সাদরুল ইসলাম, ওয়েবের সভাপতি আঞ্জুমান আরা লিপি, নাবিল গ্রুপের কৃষিবিদ জাহিদুল ইসলাম, চেম্বারের সভাপতি আবু বাক্কার আলী, রেডার সভাপতি তৌফিকুর রহমান লাভলুসহ বিভিন্ন ব্যবসা ও শিল্প প্রতিষ্ঠানের প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।

Bangla Photocard Generatorv3.7
জনপ্রিয়

যেভাবে জানা যাবে এইচএসসির ফলাফল

ব্যবসা-বাণিজ্য সুষ্ঠু ও সুন্দর পরিবেশে পরিচালনায় রাজশাহীতে সচেতনতামূলক সেমিনার

Update Time : ০৭:৩০:৩১ অপরাহ্ন, বুধবার, ৬ নভেম্বর ২০২৪