Dhaka ১০:৫১ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
News Title :
হাইকোর্টে বাড়ছে রিট নিষ্পত্তি: বিচারিক শৃঙ্খলায় কমবে মামলার চাপ কৃষকের চাহিদাকে অগ্রাধিকার : ৬৪ জেলায় শতভাগ সার বরাদ্দ বিএনপি সরকারের মেধাবীদের সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে : প্রধানমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচন : বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সঙ্গে ইসির প্রস্তুতি সভা আজ সাংবাদিকদের কারণেই দেশে গণতন্ত্র টিকে আছে : তথ্যমন্ত্রী শত বাধা ও কঠিন পথ পেরিয়ে বারবার ঘুরে দাঁড়িয়েছে বিএনপি ৪৯ বছরে পা রাখছে বিএনপি, শহীদ জিয়ার ১৯ দফা এখনো দলের পথনির্দেশক গুমের আগে কোথায় কীভাবে ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন, রোমহর্ষক বর্ণনা পেশাদারিত্ব বজায় রেখে বাসসকে বিশ্বমানের সংস্থায় রূপান্তর করা হবে : কাদের গনি চৌধুরী ২০২৮ শিক্ষাবর্ষের কারিকুলামে ব্যাপক সংস্কার আনছে সরকার : মাহদী আমিন

ব্যবসা ও উদ্ভাবিত পণ্য সুরক্ষায় রাজশাহী ডিপিডিটির কর্মশালা অনুষ্ঠিত

  • Reporter Name
  • Update Time : ১০:০৪:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩১ অক্টোবর ২০২৪
  • ৪ Time View

স্টাফ রিপোর্টার : আজ বৃহস্পতিবার (৩১ অক্টোবর) সকালে রাজশাহী নগরীর একটি কনভেশন হলে শিল্প মন্ত্রণালয়ের পেটেন্ট, শিল্প-নকশা ও ট্রেডমার্কস অধিদপ্তর (ডিপিডিটি)- এর আয়োজনে ‘মেধাসম্পদ ব্যবস্থাপনা: ব্যবসা ও উদ্ভাবিত পণ্য সুরক্ষায় চ্যালেঞ্জ ও করণীয়’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়।

কর্মশালায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন ডিপিডিটি’র মহাপরিচালক মো. মুনিম হাসান এবং স্বাগত বক্তব্য রাখেন ডিপিডিটি’র পরিচালক মো. রশিদুল মান্নাফ কবীর। অন্যান্যদের মধ্যে বক্তৃতা করেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সেন্ট্রাল সায়েন্স ল্যাবের পরিচালক প্রফেসর ড. মোহাম্মদ তৌফিক আলম, বিসিক জেলা কার্যালয় রাজশাহীর উপ-মহাব্যবস্থাপক মো. রফিকুল ইসলাম এবং জাতীয় ক্ষুদ্র ও কুটির শিল্প সমিতির সভাপতি মো. শফিকুল ইসলাম প্রমুখ।

বক্তাগণ বলেন, দেশের অর্থনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক উন্নয়নে মেধাসম্পদের যথাযথ ব্যবহারের লক্ষ্যে সরকার নানামুখী পদক্ষেপ গ্রহণ ও বাস্তবায়ন করছে। দেশের বৃহৎ, মাঝারি ও ক্ষুদ্র শিল্পের উদ্যোক্তা এবং উদ্ভাবকগণ যাতে তাদের উদ্ভাবনী কার্যক্রমসমূহ নিবন্ধন ও এর অধিকার সংরক্ষণ করতে পারেন সে বিষয়ে যথাযথ পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। দেশের মেধাসম্পদ সুরক্ষার লক্ষ্যে নিবন্ধন কার্যক্রম অনলাইনে সম্পূর্ণ করার উদ্যোগ গ্রহণ করেছে ডিপিডিটি। দ্রুতই তা বাস্তবায়িত হবে বলে বক্তারা আশাবাদ ব্যক্ত করেন।

কর্মশালায় ভৌগলিক নির্দেশক পণ্য নিয়েও আলোচনা করা হয়। এ সময় জানানো হয়, রাজশাহী সিল্ক, মিষ্টি পান, ফজলি আমসহ মোট ৪৩টি পণ্য ভৌগোলিক নির্দেশক পণ্য হিসেবে নিবন্ধিত হয়েছে।

বক্তারা আরো জানান, ব্যবসা খাতের উৎপাদনশীলতা ও গুনগত মান বৃদ্ধির ক্ষমতাকে বলা হয় উন্নয়নের ইঞ্জিন। এই ইঞ্জিন কাজ করে উন্নত প্রযুক্তি ও দক্ষ শ্রমশক্তি এই দুইয়ের সমন্বয়ে। তবে প্রযুক্তির কার্যকারিতা নির্ভর করে তার প্রায়োগিক সাফল্যের উপর। এক্ষেত্রে আমাদের শ্রম, উৎপাদনশীলতা বৃদ্ধি, পণ্যের বৈচিত্রকরণ, পণ্য উৎপাদনের জন্য দক্ষতা বৃদ্ধি ও কাজের পরিবেশ উন্নয়নের বিকল্প নেই। উৎপাদনশীলতা ও দক্ষতা বৃদ্ধি, উদ্ভাবন, কাজের পরিবেশ সৃষ্টি এবং শ্রমিক-মালিক সম্পর্ক উন্নয়ন শুধু ব্যবসা খাতের উন্নয়নের জন্যই নয় বরং গোটা অর্থনীতির স্বার্থেই জরুরি।

Bangla Photocard Generatorv3.7

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

হাইকোর্টে বাড়ছে রিট নিষ্পত্তি: বিচারিক শৃঙ্খলায় কমবে মামলার চাপ

ব্যবসা ও উদ্ভাবিত পণ্য সুরক্ষায় রাজশাহী ডিপিডিটির কর্মশালা অনুষ্ঠিত

Update Time : ১০:০৪:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩১ অক্টোবর ২০২৪