Dhaka ০৩:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
News Title :
যেভাবে জানা যাবে এইচএসসির ফলাফল পুলিশের জন্যে ৫,৮৩০টি যানবাহন ক্রয়ে ৬,৬০৮ কোটি টাকার প্রস্তাব একনেকের অনুমোদনের অপেক্ষায় তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি বিদ্যুতের প্রিপেইড মিটারে ছাড়, খরচ নিয়ন্ত্রণে বাড়ছে সুবিধা ওয়েজ বোর্ডসহ সাংবাদিকদের অধিকার বাস্তবায়নে কাজ করছে সরকার : তথ্য প্রতিমন্ত্রী ইরানের যুদ্ধবিরতি প্রস্তাব ট্রাম্প প্রত্যাখ্যান করায় তেলের দাম বাড়ল হাইকোর্টে বাড়ছে রিট নিষ্পত্তি: বিচারিক শৃঙ্খলায় কমবে মামলার চাপ কৃষকের চাহিদাকে অগ্রাধিকার : ৬৪ জেলায় শতভাগ সার বরাদ্দ বিএনপি সরকারের মেধাবীদের সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে : প্রধানমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচন : বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সঙ্গে ইসির প্রস্তুতি সভা আজ

চারঘাটে বিএসটিআই’র অভিযানে চার বেকারিকে ৪৩ হাজার টাকা জরিমানা

  • Reporter Name
  • Update Time : ০৪:০২:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩১ অক্টোবর ২০২৪
  • ২২ Time View

স্টাফ রিপোর্টার : বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) বিভাগীয় কার্যালয়, রাজশাহী’র উদ্যোগে বৃহস্পতিবার চারঘাট উপজেলায় একটি ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়।

এতে বিএসটিআই’র গুণগত মানসনদ গ্রহণ না করে অস্বাস্থ্যকর পরিবেশে ‘বিস্কুট, পাউরুটি ও কেক’ উৎপাদন ও বিক্রয়-বিতরণ করায় এবং মোড়কে/লেবেলে অবৈধভাবে বিএসটিআই এর মানচিহ্ন সম্বলিত মনোগ্রাম ব্যবহার করায় নন্দনগাছী এলাকায় অবস্থিত মিলন বেকারিকে ২৫ হাজার এবং রিফাত বেকারিকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়।

একই অপরাধে পাটিয়াকান্দি বাজারে অবস্থিত ভাই ভাই বেকারিকে ১০ হাজার এবং জোতকার্ত্তিক এলাকায় অবস্থিত ইয়াসিন বেকারিকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া প্রতিষ্ঠানসমূহকে লাইসেন্স গ্রহণের জন্য এক সপ্তাহ সময় প্রদান করা হয়েছে।

উক্ত সময়ের মধ্যে কারখানার স্বাস্থ্য ও পরিবেশগত অবস্থা উন্নতকরণ এবং বিএসটিআই’র গুণগত মান সনদ গ্রহণ না করলে পরবর্তীতে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে বলে সতর্ক করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি), চারঘাট, রাজশাহী জনাব মোঃ আরিফ হোসেনের নেতৃত্বে পরিচালিত উক্ত মোবাইল কোর্টে প্রসিকিউটর হিসেবে উপস্থিত ছিলেন বিএসটিআই বিভাগীয় অফিস, রাজশাহীর সার্টিফিকেশন মার্কস উইং এর কর্মকর্তা প্রকৌশলী জুনায়েদ আহমেদ। জনস্বার্থে বিএসটিআই, রাজশাহীর এধরণের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

Bangla Photocard Generatorv3.7
জনপ্রিয়

যেভাবে জানা যাবে এইচএসসির ফলাফল

চারঘাটে বিএসটিআই’র অভিযানে চার বেকারিকে ৪৩ হাজার টাকা জরিমানা

Update Time : ০৪:০২:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩১ অক্টোবর ২০২৪