Dhaka ০২:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
News Title :
যেভাবে জানা যাবে এইচএসসির ফলাফল পুলিশের জন্যে ৫,৮৩০টি যানবাহন ক্রয়ে ৬,৬০৮ কোটি টাকার প্রস্তাব একনেকের অনুমোদনের অপেক্ষায় তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি বিদ্যুতের প্রিপেইড মিটারে ছাড়, খরচ নিয়ন্ত্রণে বাড়ছে সুবিধা ওয়েজ বোর্ডসহ সাংবাদিকদের অধিকার বাস্তবায়নে কাজ করছে সরকার : তথ্য প্রতিমন্ত্রী ইরানের যুদ্ধবিরতি প্রস্তাব ট্রাম্প প্রত্যাখ্যান করায় তেলের দাম বাড়ল হাইকোর্টে বাড়ছে রিট নিষ্পত্তি: বিচারিক শৃঙ্খলায় কমবে মামলার চাপ কৃষকের চাহিদাকে অগ্রাধিকার : ৬৪ জেলায় শতভাগ সার বরাদ্দ বিএনপি সরকারের মেধাবীদের সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে : প্রধানমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচন : বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সঙ্গে ইসির প্রস্তুতি সভা আজ

রুয়েটে অনুষ্ঠিত হয়েছে প্রথম বর্ষ শিক্ষার্থীদের ওরিয়েন্টশন

  • Reporter Name
  • Update Time : ১১:৪২:০৭ অপরাহ্ন, রবিবার, ২৭ অক্টোবর ২০২৪
  • ২৩ Time View

স্টাফ রিপোর্টার : রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট) আজ রবিবার (২৭ অক্টোবর) ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষের ১ম বর্ষে (২০২৩ সিরিজ) ভর্তিকৃত শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন সম্পন্ন হয়েছে। আজ রবিবার (২৭ অক্টোবর) রুয়েটের কেন্দ্রীয় অডিটোরিয়ামে সকাল সাড়ে ৮ টা থেকে শুরু হয়ে দুপুর পৌনে ২ টা পর্যন্ত ওরিয়েন্টেশন অনুষ্ঠান চলে। প্রথমে সকাল সাড়ে ৮ টায় পুরকৌশল অনুষদভূক্ত বিভাগসমূহের শিক্ষার্থীদের নিয়ে ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়। পরে বেলা ১১ টায় তড়িৎ ও কম্পিউটার কৌশল অনুষদভূক্ত বিভাগসমূহের শিক্ষার্থীদের নিয়ে ওরিয়েন্টশন হয়। এছাড়া দুপুর সোয়া ১২ টায় অনুষ্ঠিত হয় যন্ত্রকৌশল অনুষদভূক্ত বিভাগসমূহের শিক্ষার্থীদের নিয়ে ওরিয়েন্টেশন।

প্রতিটি অনুষদভূক্ত বিভাগসমূহের ওরিয়েন্টশন সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন রুয়েটের দায়িত্বপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড. তারিফ উদ্দীন আহমেদ। এতে সভাপতিত্ব করেন ছাত্রকল্যাণ দপ্তরের পরিচালক অধ্যাপক ড. মো. রবিউল ইসলাম সরকার। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে নবাগত শিক্ষার্থীদের উদ্দেশ্যে দিক নির্দেশনামূলক বক্তব্য দেন পুরকৌশল অনুষদের ডীন অধ্যাপক ড. মো. কামরুজ্জামান রিপন, তড়িৎ ও কম্পিউটার কৌশল অনুষদের ডীন অধ্যাপক ড. মো. রবিউল ইসলাম, যন্ত্রকৌশল অনুষদের ডীন অধ্যাপক ড. মো. রোকনুজ্জামান ও ইনস্টিটিউশনাল কোয়ালিটি এ্যাসুরেন্স সেল(আইকিউএসি)-এর অতিরিক্ত পরিচালক অধ্যাপক ড. মো. শামিম আনোয়ার। অনুষ্ঠানে রুয়েটের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার আরিফ আহম্মদ চৌধুরী, সকল পরিচালক, বিভাগীয় প্রধান, দপ্তর ও শাখা প্রধানগন এবং বিভিন্ন বিভাগের শিক্ষকবৃন্দ, নবাগত শিক্ষার্থীবৃন্দ ও অভিভাবকবৃন্দ প্রমুখ উপস্থিত ছিলেন।
ওরিয়েন্টেশন অনুষ্ঠানে রুয়েটের ইনস্টিটিউশনাল কোয়ালিটি এ্যাসুরেন্স সেল (আইকিউএসি)-এর অতিরিক্ত পরিচালক অধ্যাপক ড. মো. শামিম আনোয়ার জানান, আগামীকাল সোমবার (২৮ অক্টোবর) থেকে নির্ধারিত রুটিন অনুযায়ী প্রথম বর্ষের প্রতিটি বিভাগের ক্লাস শুরু হবে। রুয়েট শিক্ষার্থীদের নিজ দায়িত্বে ক্লাস রুটিন জেনে নিয়ে ক্লাসে উপস্থিত থাকতে হবে। কোনো শিক্ষার্থী ১০ শিক্ষা দিবস অর্থাৎ ০২ (দুই) সপ্তাহ ক্লাসে অনুপস্থিত থাকলে তার ছাত্রত্ব বাতিল বলে গন্য হবে।

Bangla Photocard Generatorv3.7
জনপ্রিয়

যেভাবে জানা যাবে এইচএসসির ফলাফল

রুয়েটে অনুষ্ঠিত হয়েছে প্রথম বর্ষ শিক্ষার্থীদের ওরিয়েন্টশন

Update Time : ১১:৪২:০৭ অপরাহ্ন, রবিবার, ২৭ অক্টোবর ২০২৪