Dhaka ০২:০২ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
News Title :
যেভাবে জানা যাবে এইচএসসির ফলাফল পুলিশের জন্যে ৫,৮৩০টি যানবাহন ক্রয়ে ৬,৬০৮ কোটি টাকার প্রস্তাব একনেকের অনুমোদনের অপেক্ষায় তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি বিদ্যুতের প্রিপেইড মিটারে ছাড়, খরচ নিয়ন্ত্রণে বাড়ছে সুবিধা ওয়েজ বোর্ডসহ সাংবাদিকদের অধিকার বাস্তবায়নে কাজ করছে সরকার : তথ্য প্রতিমন্ত্রী ইরানের যুদ্ধবিরতি প্রস্তাব ট্রাম্প প্রত্যাখ্যান করায় তেলের দাম বাড়ল হাইকোর্টে বাড়ছে রিট নিষ্পত্তি: বিচারিক শৃঙ্খলায় কমবে মামলার চাপ কৃষকের চাহিদাকে অগ্রাধিকার : ৬৪ জেলায় শতভাগ সার বরাদ্দ বিএনপি সরকারের মেধাবীদের সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে : প্রধানমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচন : বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সঙ্গে ইসির প্রস্তুতি সভা আজ

ফুটবলের ভেতর অভিনব কায়দায় লুকানো দুই কেজি হেরোইন

  • Reporter Name
  • Update Time : ১১:১৬:৪৪ অপরাহ্ন, রবিবার, ২৭ অক্টোবর ২০২৪
  • ১৭ Time View

স্টাফ রিপোর্টার : রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় ফুটবলের ভেতরে অভিনব কায়দায় লুকানো থাকা ২ কেজি ১০০ গ্রাম হেরোইন উদ্ধার করেছে র‌্যাব। র‌্যাব-৫ এর একটি দল শনিবার রাতে গোদাগাড়ী উপজেলার সরমোংলা এলাকা থেকে এসব হেরোইন জব্দ করে। তবে এ ঘটনায় কাউকে আটক করা যায়নি। গতকাল রোববার র‌্যাব-৫ এর পক্ষ থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, গোদাগাড়ী সীমান্তবর্তী এলাকা থেকে মাদকের একটি বড় চালান গোদাগাড়ী হয়ে রাজশাহী শহরের দিকে প্রবেশ করবে এমন তথ্যের ভিত্তিতে র‌্যাব সদস্যরা মাদকের সম্ভাব্য রুটগুলোর উপর নজরদারী বৃদ্ধি করতে থাকে। শনিবার রাত ৯টার দিকে গোদাগাড়ী উপজেলার সরমোংলা এলাকায় মাদক কারবারীরা র‌্যাবের উপস্থিতি টের পেয়ে তাদের কাছে থাকা ১টি ফুটবল ফেলে জমিতে ফেলে পালিয়ে যায়। বিষয়টি সন্দেহ হলে ফুটবলটি কেটে ভিতরে বিশেষ কায়দায় রক্ষিত অবস্থায় ২ কেজি ১০০ গ্রাম হেরোইন উদ্ধার করেন র‌্যাব সদস্যরা।

এ ঘটনায় গোদাগাড়ী থানায় জিডি করে উদ্ধারকৃত আলামত পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।

Bangla Photocard Generatorv3.7
জনপ্রিয়

যেভাবে জানা যাবে এইচএসসির ফলাফল

ফুটবলের ভেতর অভিনব কায়দায় লুকানো দুই কেজি হেরোইন

Update Time : ১১:১৬:৪৪ অপরাহ্ন, রবিবার, ২৭ অক্টোবর ২০২৪