Dhaka ০১:৪৮ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
News Title :
যেভাবে জানা যাবে এইচএসসির ফলাফল পুলিশের জন্যে ৫,৮৩০টি যানবাহন ক্রয়ে ৬,৬০৮ কোটি টাকার প্রস্তাব একনেকের অনুমোদনের অপেক্ষায় তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি বিদ্যুতের প্রিপেইড মিটারে ছাড়, খরচ নিয়ন্ত্রণে বাড়ছে সুবিধা ওয়েজ বোর্ডসহ সাংবাদিকদের অধিকার বাস্তবায়নে কাজ করছে সরকার : তথ্য প্রতিমন্ত্রী ইরানের যুদ্ধবিরতি প্রস্তাব ট্রাম্প প্রত্যাখ্যান করায় তেলের দাম বাড়ল হাইকোর্টে বাড়ছে রিট নিষ্পত্তি: বিচারিক শৃঙ্খলায় কমবে মামলার চাপ কৃষকের চাহিদাকে অগ্রাধিকার : ৬৪ জেলায় শতভাগ সার বরাদ্দ বিএনপি সরকারের মেধাবীদের সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে : প্রধানমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচন : বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সঙ্গে ইসির প্রস্তুতি সভা আজ

পরীক্ষা দিতে এসে মারধরের পর গ্রেপ্তার ছাত্রলীগের নেত্রী প্রিয়া

  • Reporter Name
  • Update Time : ১১:৪৮:৪৩ অপরাহ্ন, রবিবার, ২৭ অক্টোবর ২০২৪
  • ১৪ Time View

স্টাফ রিপোর্টার : রাজশাহী মহিলা কলেজে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের এক নেত্রী পরীক্ষা দিতে এলে তাকে মারধর করে পুলিশের হাতে তোলে দেয় ছাত্রীরা। এ সময় পুলিশের সামনেও ওই ছাত্রলীগ নেত্রীকে মারধর করতে দেখা যায়। আজ রবিবার বিকেলে এ ঘটনা ঘটে। গ্রেপ্তার হওয়া ওই ছাত্রলীগ নেতী হলেন, রাজশাহী মহানগর ছাত্রলীগের পরিবেশ বিষয়ক সম্পাদক জান্নাতুল ফেরদৌস প্রিয়া।

বিষয়টি নিশ্চিত করে নগরীর বোয়ালিয়া থানার ওসি মেহেদী মাসুদ বলেন, ছাত্রলীগের নেত্রী প্রিয়া থানায় আছে। তার বিরুদ্ধে অভিযোগ আছে। অভিযোগে তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে প্রেরণ করা হবে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, রাজশাহী মহিলা কলেজে আজ দুপুর ২ টার দিকে পরীক্ষা দিতে আসেন প্রিয়া নামের ওই ছাত্রলীগ নেত্রী। বিষয়টি টের পেয়ে মহিলা কলেজ ছাত্রীরা তাকে আটকে রাখে। পরে তাকে মারধর করে পুলিশের হাতে তোলে দেওয়া হয়। এসময় প্রিয়া চিৎকার করে স্লোগান দিতে থাকেন, ‘মুজিব সেনার স্মরণে, ভয় করিনা মরণে।’

প্রত্যক্ষদর্শীরা জানান, সরকারি মহিলা কলেজের প্রথম বর্ষ অনার্স পরীক্ষা দিতে আসেন নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেত্রী প্রিয়া। এসময় তাকে অনান্য পরীক্ষার্থীরা চিনে ফেললে । পরীক্ষার কেন্দ্রে হট্টগোল বেঁধে যায়। পরে কলেজের শিক্ষক পুলিশে খবর দিলে তাৎক্ষণিক প্রিয়াকে গ্রেফতার করা হয়।

এ বিষয়ে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের মুখপাত্র সাবিনা ইয়াসমিন জানান, ৫ আগস্টের পর শিক্ষার্থীদের উপর হামলায় ঘটনায় দায়ের হওয়া মামলায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেত্রী জান্নাতুল প্রিয়াকে গ্রেফতার দেখিয়ে কোর্টে চালান দেয়া হয়েছে।
নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেত্রী প্রিয়া অর্ণা জামানের অনুসারী ও রাশিক দত্তর ঘনিষ্টজন হিসেবে অতি পরিচিত।

Bangla Photocard Generatorv3.7
জনপ্রিয়

যেভাবে জানা যাবে এইচএসসির ফলাফল

পরীক্ষা দিতে এসে মারধরের পর গ্রেপ্তার ছাত্রলীগের নেত্রী প্রিয়া

Update Time : ১১:৪৮:৪৩ অপরাহ্ন, রবিবার, ২৭ অক্টোবর ২০২৪