Dhaka ০৮:২৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
News Title :
যেভাবে জানা যাবে এইচএসসির ফলাফল পুলিশের জন্যে ৫,৮৩০টি যানবাহন ক্রয়ে ৬,৬০৮ কোটি টাকার প্রস্তাব একনেকের অনুমোদনের অপেক্ষায় তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি বিদ্যুতের প্রিপেইড মিটারে ছাড়, খরচ নিয়ন্ত্রণে বাড়ছে সুবিধা ওয়েজ বোর্ডসহ সাংবাদিকদের অধিকার বাস্তবায়নে কাজ করছে সরকার : তথ্য প্রতিমন্ত্রী ইরানের যুদ্ধবিরতি প্রস্তাব ট্রাম্প প্রত্যাখ্যান করায় তেলের দাম বাড়ল হাইকোর্টে বাড়ছে রিট নিষ্পত্তি: বিচারিক শৃঙ্খলায় কমবে মামলার চাপ কৃষকের চাহিদাকে অগ্রাধিকার : ৬৪ জেলায় শতভাগ সার বরাদ্দ বিএনপি সরকারের মেধাবীদের সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে : প্রধানমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচন : বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সঙ্গে ইসির প্রস্তুতি সভা আজ

রাজশাহীতে দেড় কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার

  • Reporter Name
  • Update Time : ০৫:৪৭:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ অক্টোবর ২০২৪
  • ২০ Time View

স্টাফ রিপোর্টার : রাজশাহীতে দেড় কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (২৩ অক্টোবর) রাতে জেলার চারঘাট উপজেলার পল্লীবিদ্যুৎ মোড় থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার মাদক কারবারির নাম মো. নান্নু। সে ওই উপজেলার পশ্চিম ভাটপাড়া গ্রামের মুর্শিদ আলীর ছেলে। বৃহস্পতিবার (২৪ অক্টোবর) দুপুরে রাজশাহী জেলা পুলিশ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, চারঘাট পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের পল্লীবিদ্যুৎ মোড় এলাকায় অভিযান পরিচালনা করে পুলিশ। অভিযান টের পেয়ে পালানোর চেষ্টা করলে নান্নুকে আটক করা হয়। তার হাতে থাকা একটি প্লাস্টিকের ব্যাগ থেকে সাদা পলিথিনে মোড়ানো দেড় কেজি গাঁজা উদ্ধার করা হয়।

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে চারঘাট থানায় একটি মামলা করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

Bangla Photocard Generatorv3.7
জনপ্রিয়

যেভাবে জানা যাবে এইচএসসির ফলাফল

রাজশাহীতে দেড় কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার

Update Time : ০৫:৪৭:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ অক্টোবর ২০২৪