Dhaka ০২:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
News Title :
যেভাবে জানা যাবে এইচএসসির ফলাফল পুলিশের জন্যে ৫,৮৩০টি যানবাহন ক্রয়ে ৬,৬০৮ কোটি টাকার প্রস্তাব একনেকের অনুমোদনের অপেক্ষায় তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি বিদ্যুতের প্রিপেইড মিটারে ছাড়, খরচ নিয়ন্ত্রণে বাড়ছে সুবিধা ওয়েজ বোর্ডসহ সাংবাদিকদের অধিকার বাস্তবায়নে কাজ করছে সরকার : তথ্য প্রতিমন্ত্রী ইরানের যুদ্ধবিরতি প্রস্তাব ট্রাম্প প্রত্যাখ্যান করায় তেলের দাম বাড়ল হাইকোর্টে বাড়ছে রিট নিষ্পত্তি: বিচারিক শৃঙ্খলায় কমবে মামলার চাপ কৃষকের চাহিদাকে অগ্রাধিকার : ৬৪ জেলায় শতভাগ সার বরাদ্দ বিএনপি সরকারের মেধাবীদের সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে : প্রধানমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচন : বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সঙ্গে ইসির প্রস্তুতি সভা আজ

শিবগঞ্জে ৩টি অবৈধ ইটভাটা ভেঙে ফেলেছে প্রশাসন

  • Reporter Name
  • Update Time : ০৫:৫৩:৫৩ অপরাহ্ন, সোমবার, ২১ অক্টোবর ২০২৪
  • ১৬ Time View

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে তিনটি অবৈধ ইটভাটা ভেঙে ফেরত আসার সময় জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলামকে রাস্তায় আটকে দিয়েছে স্থানীয় জনতা।

সোমবার (২১ অক্টোবর) দুপুর ২টার দিকে উপর কলয়াদিয়ার এলাকায় অভিযানে গিয়ে এ ঘটনা ঘটে। এ সময় এলাকাবাসী রাস্তায় বসে আন্দোলন করতে থাকেন।

স্থানীয় বাসিন্দা তাসাউর রহমান বলেন, আমাদের এলাকায় মোট ৫টি ইটভাটা রয়েছে। এসব ইটভাটা প্রতিনিয়ত বায়ুদূষণ করে আসছে। আমরা প্রশাসনকে একাধিকবার ব্যবস্থা নিতে বললেও কেউ ব্যবস্থা নেয়নি। আজকে জেলা প্রশাসনের একজন ম্যাজিস্ট্রেট এখানে এসে তিনটি ভাটা ভেঙে চলে যাচ্ছিলেন। এ সময় এলাকাবাসী তাদের গাড়ির গতিরোধ করে।

জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আমিনুল বলেন, এখানে মোট ৫টি ইটভাটা থাকলেও কাগজপত্র রয়েছে দুটির। তবে কয়েকদিন আগে তাদের কাগজপত্রের মেয়াদ উত্তীর্ণ হয়েছে। বাকি তিনটি অবৈধ ইটভাটা ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়েছে।

তিনি জানান, এলাকাবাসীর দাবি ওই দুইটি ইটভাটাও ভেঙে দিতে হবে। কিন্তু তাদের কাগজপত্র থাকায় আমরা সুযোগ দিয়েছি। ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে কথা বলে ব্যবস্থা নিচ্ছি।

চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসক মো. আব্দুস সামাদ বলেন, এলাকাবাসী যে দুইটি ইটভাটা ভেঙে দেওয়ার কথা বলছেন, তাদের লাইসেন্স রয়েছে। এজন্য তাদের ইটভাটাগুলো ভেঙে দেওয়া হয়নি। এলাকাবাসীর সঙ্গে কথা বলে ব্যবস্থা নিচ্ছি।

এর আগে দুপুর ১২টার দিকে উপজেলার কয়লাদিয়ার এলাকায় অভিযান চালিয়ে স্মার্ট, সনি-১ ও সনি-২ নামে তিনটি ইটভাটা ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়। অভিযানে এবিসি ইটভাটার মালিকপক্ষ কোনো লাইসেন্স দেখাতে পারেনি।

গত ৪ সেপ্টেম্বর শিক্ষাপ্রতিষ্ঠানের পাশে এসব ইটভাটা বন্ধের দাবিতে মানববন্ধন করেছিলেন শিক্ষার্থীরা। এ সময় উপজেলার নির্বাহী কর্মকর্তা মো. আফতাবুজ্জামান আল-ইমরানকে এসব অবৈধ ইটভাটা বন্ধে স্মারকলিপি প্রদান করেন তারা।

Bangla Photocard Generatorv3.7
জনপ্রিয়

যেভাবে জানা যাবে এইচএসসির ফলাফল

শিবগঞ্জে ৩টি অবৈধ ইটভাটা ভেঙে ফেলেছে প্রশাসন

Update Time : ০৫:৫৩:৫৩ অপরাহ্ন, সোমবার, ২১ অক্টোবর ২০২৪