Dhaka ০২:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
News Title :
যেভাবে জানা যাবে এইচএসসির ফলাফল পুলিশের জন্যে ৫,৮৩০টি যানবাহন ক্রয়ে ৬,৬০৮ কোটি টাকার প্রস্তাব একনেকের অনুমোদনের অপেক্ষায় তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি বিদ্যুতের প্রিপেইড মিটারে ছাড়, খরচ নিয়ন্ত্রণে বাড়ছে সুবিধা ওয়েজ বোর্ডসহ সাংবাদিকদের অধিকার বাস্তবায়নে কাজ করছে সরকার : তথ্য প্রতিমন্ত্রী ইরানের যুদ্ধবিরতি প্রস্তাব ট্রাম্প প্রত্যাখ্যান করায় তেলের দাম বাড়ল হাইকোর্টে বাড়ছে রিট নিষ্পত্তি: বিচারিক শৃঙ্খলায় কমবে মামলার চাপ কৃষকের চাহিদাকে অগ্রাধিকার : ৬৪ জেলায় শতভাগ সার বরাদ্দ বিএনপি সরকারের মেধাবীদের সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে : প্রধানমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচন : বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সঙ্গে ইসির প্রস্তুতি সভা আজ

বগুড়ায় হত্যা মামলায় পিপি কারাগারে

  • Reporter Name
  • Update Time : ০৭:০৪:২১ অপরাহ্ন, রবিবার, ২০ অক্টোবর ২০২৪
  • ১৯ Time View

বগুড়া প্রতিনিধি : শ্রমিক দল নেতা জিল্লুর রহমান হত্যা মামলায় বগুড়ার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এর সরকারি কৌঁসুলি (পিপি) ও আওয়ামী আইনজীবী পরিষদের যুগ্ম সম্পাদক আশিকুর রহমান সুজনকে কারাগারে পাঠিয়েছেন আদালত। রোববার (২০ অক্টোবর) দুপুর ১২টার দিকে বগুড়ার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক এএসএম তাসকিনুল হক জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

বগুড়া কোর্ট পুলিশের পরিদর্শক মোছাদ্দেক আলী জানান, বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলন চলাকালে গত ৪ আগস্ট বগুড়ার গাবতলী পৌর শ্রমিক দলের সহ-সভাপতি জিল্লুর রহমান আন্দোলনে অংশ নিয়ে বগুড়া শহরের ঝাউতলা এলাকায় নিহত হন। ৫ আগস্ট সরকার পতনের পর নিহতের স্ত্রী খাদিজা খাতুন গত ২৪ আগস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১৫৭ জনের নামে বগুড়া সদর থানায় মামলা করেন। সেই মামলায় আশিকুর রহমান সুজন ৫২ নম্বর আসামি।

তিনি আরও জানান, আশিকুর রহমান সুজন উচ্চ আদালত থেকে ছয় সপ্তাহের জামিনে ছিলেন। উচ্চ আদালতের নির্দেশে রোববার তিনি নিম্ন আদালতে হাজির হয়ে জামিন প্রার্থনা করেন। আদালতের বিচারক শুনানি শেষে জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

Bangla Photocard Generatorv3.7
জনপ্রিয়

যেভাবে জানা যাবে এইচএসসির ফলাফল

বগুড়ায় হত্যা মামলায় পিপি কারাগারে

Update Time : ০৭:০৪:২১ অপরাহ্ন, রবিবার, ২০ অক্টোবর ২০২৪