Dhaka ০১:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
News Title :
যেভাবে জানা যাবে এইচএসসির ফলাফল পুলিশের জন্যে ৫,৮৩০টি যানবাহন ক্রয়ে ৬,৬০৮ কোটি টাকার প্রস্তাব একনেকের অনুমোদনের অপেক্ষায় তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি বিদ্যুতের প্রিপেইড মিটারে ছাড়, খরচ নিয়ন্ত্রণে বাড়ছে সুবিধা ওয়েজ বোর্ডসহ সাংবাদিকদের অধিকার বাস্তবায়নে কাজ করছে সরকার : তথ্য প্রতিমন্ত্রী ইরানের যুদ্ধবিরতি প্রস্তাব ট্রাম্প প্রত্যাখ্যান করায় তেলের দাম বাড়ল হাইকোর্টে বাড়ছে রিট নিষ্পত্তি: বিচারিক শৃঙ্খলায় কমবে মামলার চাপ কৃষকের চাহিদাকে অগ্রাধিকার : ৬৪ জেলায় শতভাগ সার বরাদ্দ বিএনপি সরকারের মেধাবীদের সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে : প্রধানমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচন : বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সঙ্গে ইসির প্রস্তুতি সভা আজ

দেবী দুর্গাকে পদ্মায় বিসর্জন দেন পুণ্যার্থীরা

  • Reporter Name
  • Update Time : ০৮:০৪:৪০ অপরাহ্ন, রবিবার, ১৩ অক্টোবর ২০২৪
  • ১৮ Time View

স্টাফ রিপোর্টার : বিজয়া দশমীর মধ্য দিয়ে সনাতন হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় অনুষ্ঠান শারদীয় দুর্গোৎসবের আনুষ্ঠানিকতা শেষ হচ্ছে। রবিবার (১৩ অক্টোবর) দুপুরের পর থেকে প্রতিমা বিসর্জন শুরু হয়।

মহানগরীর মুন্নজান সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে পদ্মা নদীতে চলছে প্রতিমা বিসর্জনের কাজ। বিসর্জনকে কেন্দ্র করে স্থানীয় প্রশানের পক্ষ থেকে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

রাজশাহী মেট্রোপলিটন পুলিশের মুখপাত্র ও অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার সাবিনা ইয়াসমিন জানান, বিসর্জনের স্থানে কন্ট্রোল রুম স্থাপন করা হয়েছে। প্রতিমা বিসর্জনে নিরাপত্তায় পুলিশ, আনসার, ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের ডুবুরি দল ও র‌্যাবসহ অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করছেন।

এছাড়া মহানগরীর পদ্মা নদীর তীরে নেওয়া হয়েছে বাড়তি নিরাপত্তা। দুর্ঘটনা এড়াতে রাজশাহী সদর ফায়ার সার্ভিসের একটি ডুবুরি ইউনিটও পদ্মায় অবস্থান করছে।

এবার, রাজশাহী জেলায় হিন্দু ধর্মালম্বীদের মাঝে উৎসাহ-উদ্দীপনার কেন্দ্রবিন্দুতে পরিনত হয়েছিল ৪১২টি পূজামণ্ডপে। এর মধ্যে মহানগরীতে ৭৮টি ও জেলায় ৩৩৪টি মণ্ডপে পূজা উদযাপন করা হয়।

Bangla Photocard Generatorv3.7
জনপ্রিয়

যেভাবে জানা যাবে এইচএসসির ফলাফল

দেবী দুর্গাকে পদ্মায় বিসর্জন দেন পুণ্যার্থীরা

Update Time : ০৮:০৪:৪০ অপরাহ্ন, রবিবার, ১৩ অক্টোবর ২০২৪