Dhaka ০১:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
News Title :
যেভাবে জানা যাবে এইচএসসির ফলাফল পুলিশের জন্যে ৫,৮৩০টি যানবাহন ক্রয়ে ৬,৬০৮ কোটি টাকার প্রস্তাব একনেকের অনুমোদনের অপেক্ষায় তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি বিদ্যুতের প্রিপেইড মিটারে ছাড়, খরচ নিয়ন্ত্রণে বাড়ছে সুবিধা ওয়েজ বোর্ডসহ সাংবাদিকদের অধিকার বাস্তবায়নে কাজ করছে সরকার : তথ্য প্রতিমন্ত্রী ইরানের যুদ্ধবিরতি প্রস্তাব ট্রাম্প প্রত্যাখ্যান করায় তেলের দাম বাড়ল হাইকোর্টে বাড়ছে রিট নিষ্পত্তি: বিচারিক শৃঙ্খলায় কমবে মামলার চাপ কৃষকের চাহিদাকে অগ্রাধিকার : ৬৪ জেলায় শতভাগ সার বরাদ্দ বিএনপি সরকারের মেধাবীদের সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে : প্রধানমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচন : বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সঙ্গে ইসির প্রস্তুতি সভা আজ

জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধনে আবারও সেরা রাজশাহী সিটি কর্পোরেশন

  • Reporter Name
  • Update Time : ০৫:৩৩:১২ অপরাহ্ন, সোমবার, ৭ অক্টোবর ২০২৪
  • ১৮ Time View

স্টাফ রিপোর্টার : জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধনে ১২ সিটি কর্পোরেশনের মধ্যে আবারও সেরা রাজশাহী সিটি কর্পোরেশন । পর পর ৩য় বারের মত ২০২৪ সালে জন্ম ও মৃত্যু নিবন্ধনে ১ম স্থান অর্জন করেছে (রাসিক)। জাতীয় পর্যায়ে জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রমে অনন্য অবদানে ২০২১, ২০২২ ও ২০২৩ সালে ১ম স্থান অর্জন স্বীকৃতি লাভ করেছে।

“জন্ম-মৃত্যু নিবন্ধন, আনবে দেশে সুশাসন” প্রতিপাদ্য নিয়ে ৬ অক্টোবর জাতীয় জন্ম মৃত্যু নিবন্ধন দিবস-২০২৪ পালিত হয়েছে। এ উপলক্ষে রাজধানীর ডিপিএইচই অডিটোরিয়ামে জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস ২০২৪ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন এলজিআরডি ও সমবায় এবং ভূমি উপদেষ্টা এ এফ হাসান আরিফ। অনুষ্ঠানে সিটি কর্পোরেশন ক্যাটাগরিতে জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রমে অনন্য অবদানের স্বীকৃতি স্বরূপ রাজশাহী সিটি কর্পোরেশনকে সম্মাননা স্মারক ও সম্মাননা সনদ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি এলজিআরডি ও সমবায় এবং ভূমি উপদেষ্টা এ এফ হাসান আরিফের কাছে থেকে সম্মাননা স্মারক গ্রহণ করেন রাসিকের সচিব মোঃ মোবারক হোসেন।

এ সময় জন্ম ও মৃত্যু নিবন্ধন রেজিষ্ট্রার জেনারেল মোঃ যাহিদ হোসেন মন্ত্রিপরিষদ বিভাগের সচিব (সমন্বয় ও সংস্কার) মোঃ মাহমুদুল হোসাইন খান, স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত সচিব মো: নজরুল ইসলাম, ইউনিসেফ বাংলাদেশের উপ-প্রতিনিধি দীপিকা শর্মা ও ডেপুটি রেজিষ্ট্রার জেনারেল ড. আবু নছর মোহম্মদ আবদুল্লাহ উপস্থিত ছিলেন।

Bangla Photocard Generatorv3.7
জনপ্রিয়

যেভাবে জানা যাবে এইচএসসির ফলাফল

জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধনে আবারও সেরা রাজশাহী সিটি কর্পোরেশন

Update Time : ০৫:৩৩:১২ অপরাহ্ন, সোমবার, ৭ অক্টোবর ২০২৪