Dhaka ১২:৪২ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
News Title :
যেভাবে জানা যাবে এইচএসসির ফলাফল পুলিশের জন্যে ৫,৮৩০টি যানবাহন ক্রয়ে ৬,৬০৮ কোটি টাকার প্রস্তাব একনেকের অনুমোদনের অপেক্ষায় তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি বিদ্যুতের প্রিপেইড মিটারে ছাড়, খরচ নিয়ন্ত্রণে বাড়ছে সুবিধা ওয়েজ বোর্ডসহ সাংবাদিকদের অধিকার বাস্তবায়নে কাজ করছে সরকার : তথ্য প্রতিমন্ত্রী ইরানের যুদ্ধবিরতি প্রস্তাব ট্রাম্প প্রত্যাখ্যান করায় তেলের দাম বাড়ল হাইকোর্টে বাড়ছে রিট নিষ্পত্তি: বিচারিক শৃঙ্খলায় কমবে মামলার চাপ কৃষকের চাহিদাকে অগ্রাধিকার : ৬৪ জেলায় শতভাগ সার বরাদ্দ বিএনপি সরকারের মেধাবীদের সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে : প্রধানমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচন : বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সঙ্গে ইসির প্রস্তুতি সভা আজ

ছাত্র আন্দোলনে গুলি চালানো সেই মুছা ৫ দিনের রিমান্ডে

  • Reporter Name
  • Update Time : ১০:৪১:৫৭ অপরাহ্ন, সোমবার, ৭ অক্টোবর ২০২৪
  • ১৭ Time View

সিরাজগঞ্জ প্রতিনিধি : বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে সিরাজগঞ্জে অস্ত্র হাতে গুলি চালিয়ে ভাইরাল হওয়া সেই যুবলীগ নেতা আবু মুছাকে ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। সিরাজগঞ্জে আন্দোলনে গুলিতে নিহত আব্দুল লতিফ হত্যা মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে প্রেরণ করে ৭ দিনের রিমান্ড চায় পুলিশ। পরে তার ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।

সোমবার (৭ অক্টোবর) বিকেলে আবু মুছাকে সিরাজগঞ্জ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-২ (সদর আমলি আদালত) এ হাজির করে ৭ দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। শুনানি শেষে বিচারক মো. রাসেল মাহমুদ মুছার ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

বিষয়টি নিশ্চিত করে সদর থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মো. মনিরুল ইসলাম বিলেন, বিকেল ৩টার দিকে মুছাকে আদালতে পাঠিয়ে তাকে জিজ্ঞাসাবাদের জন্য ৭ দিনের রিমান্ডে চায় মামলার তদন্তকারী কর্মকর্তা। পরে আদালত তার ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে, গত ৫ অক্টোবর কক্সবাজারের কলাতলী বিচ এলাকা থেকে আবু মুছাকে গ্রেপ্তার করে র‌্যাব সদস্যরা। আবু মুছা (৪২) সিরাজগঞ্জ পৌর এলাকার দত্তবাড়ি মহল্লার মৃত ছানোয়ার হোসেন ছানুর ছেলে ও সিরাজগঞ্জ পৌর যুবলীগের সদস্য।

Bangla Photocard Generatorv3.7
জনপ্রিয়

যেভাবে জানা যাবে এইচএসসির ফলাফল

ছাত্র আন্দোলনে গুলি চালানো সেই মুছা ৫ দিনের রিমান্ডে

Update Time : ১০:৪১:৫৭ অপরাহ্ন, সোমবার, ৭ অক্টোবর ২০২৪