Dhaka ১১:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
News Title :
হাইকোর্টে বাড়ছে রিট নিষ্পত্তি: বিচারিক শৃঙ্খলায় কমবে মামলার চাপ কৃষকের চাহিদাকে অগ্রাধিকার : ৬৪ জেলায় শতভাগ সার বরাদ্দ বিএনপি সরকারের মেধাবীদের সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে : প্রধানমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচন : বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সঙ্গে ইসির প্রস্তুতি সভা আজ সাংবাদিকদের কারণেই দেশে গণতন্ত্র টিকে আছে : তথ্যমন্ত্রী শত বাধা ও কঠিন পথ পেরিয়ে বারবার ঘুরে দাঁড়িয়েছে বিএনপি ৪৯ বছরে পা রাখছে বিএনপি, শহীদ জিয়ার ১৯ দফা এখনো দলের পথনির্দেশক গুমের আগে কোথায় কীভাবে ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন, রোমহর্ষক বর্ণনা পেশাদারিত্ব বজায় রেখে বাসসকে বিশ্বমানের সংস্থায় রূপান্তর করা হবে : কাদের গনি চৌধুরী ২০২৮ শিক্ষাবর্ষের কারিকুলামে ব্যাপক সংস্কার আনছে সরকার : মাহদী আমিন

আমাদের শিক্ষাব্যবস্থা অপরিকল্পিত: শিক্ষা উপদেষ্টা

  • Reporter Name
  • Update Time : ০৮:০৩:২০ অপরাহ্ন, শনিবার, ৫ অক্টোবর ২০২৪
  • ৩ Time View

অনলাইন ডেস্ক: দেশের শিক্ষা ব্যবস্থা অপরিকল্পিত মন্তব্য করে শিক্ষা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ বলেছেন, এ জন্যই দেশে শিক্ষিত বেকার চরম আকার ধারণ করেছে।

শনিবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে বিশ্ব শিক্ষক দিবসের আলোচনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

ওয়াহিদ উদ্দিন বলেন, আমাদের শিক্ষা ব্যবস্থা অপরিকল্পিত। জেলায় জেলায় বিশ্ববিদ্যালয় গড়ে তোলা হয়েছে কিন্তু সে তুলনায় কর্মসংস্থানের ব্যবস্থা করা হয়নি। এ কারণে দেশে শিক্ষিত বেকার চরম আকার ধারণ করেছে।

শিক্ষকদের দাবি-দাওয়া পূরণ করতে না পারায় নিজেকে অপরাধী বলে মনে হয় জানান শিক্ষা উপদেষ্টা। বলেন, স্কুল-কলেজের অনেক বড় বড় দাবি দাওয়া আমার কাছে এসেছে। আমি তাৎক্ষণিক এগুলোর সমাধান দিতে পারিনি। এ জন্য নিজেকে অপরাধী মনে হয়। নিজেকে ছোট মনে হয়।

তিনি আরও বলেন, বেসরকারি মাধ্যমিক স্তরের শিক্ষকেরা সবচেয়ে বেশি অবহেলিত ও উপেক্ষিত। স্বল্প আয় দিয়ে সম্মান নিয়ে বেঁচে থাকাই শিক্ষকদের জন্য দুঃসাধ্য। এই পরিস্থিতিতে শিক্ষকতা পেশায় তারা মনোযোগ দেবেন কি করে?

বেসরকারি শিক্ষকদের দুর্দশার কথা জানিয়ে শিক্ষা উপদেষ্টা বলেন, বেসরকারি এমপিওভুক্ত শিক্ষকদের কেন্দ্রীয়ভাবে যোগ্যতা নির্ধারণ করে পদায়নের কারণে শিক্ষকেরা পরিবার ছেড়ে দূর দুরান্তে চাকরি করছে। এতে তারা ভোগান্তিতে পড়েছেন।

দেশের জন্য সুপরিকল্পিত জাতীয় শিক্ষানীতি থাকা প্রয়োজন বলেও মনে করেন ওয়াহিদ উদ্দিন মাহমুদ।

বলেন, আমাদের একটি সুপরিকল্পিত জাতীয় শিক্ষানীতি থাকা দরকার। আমাদের সময় সংক্ষিপ্ত, পরবর্তী নির্বাচিত সরকার এ বিষয়ে পদক্ষেপ গ্রহণ করবে বলে আশা করি। একই সঙ্গে প্রত্যেক বিশ্ববিদ্যালয়ে ছাত্র ও শিক্ষকদের জন্য একটি আচরণবিধি থাকা দরকারও বলে মনে করি।

তিনি আরও বলেন, ছাত্র জনতার অভ্যুত্থানের প্রেক্ষাপট ও নতুন দেশ গড়ার বিষয়টি পাঠ্য বইয়ের অন্তর্ভুক্ত করা প্রয়োজন। কিন্তু সংক্ষিপ্ত সময়ে পাঠ্যপুস্তক পরিমার্জন করার কারণে বর্তমানে তা অন্তর্ভুক্ত করা সম্ভব হয়নি। তবে ভবিষ্যতে করা হবে।

শিক্ষামন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সিনিয়র সচিব ড. শেখ আব্দুর রশিদের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান অধ্যাপক ড. এস এম এ ফয়েজ, ইউনেসকো ঢাকা কার্যালয়ের প্রধান ড. সুজা ভাইসসহ আরও অনেকে।

Bangla Photocard Generatorv3.7

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

হাইকোর্টে বাড়ছে রিট নিষ্পত্তি: বিচারিক শৃঙ্খলায় কমবে মামলার চাপ

আমাদের শিক্ষাব্যবস্থা অপরিকল্পিত: শিক্ষা উপদেষ্টা

Update Time : ০৮:০৩:২০ অপরাহ্ন, শনিবার, ৫ অক্টোবর ২০২৪