Dhaka ০১:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
News Title :
যেভাবে জানা যাবে এইচএসসির ফলাফল পুলিশের জন্যে ৫,৮৩০টি যানবাহন ক্রয়ে ৬,৬০৮ কোটি টাকার প্রস্তাব একনেকের অনুমোদনের অপেক্ষায় তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি বিদ্যুতের প্রিপেইড মিটারে ছাড়, খরচ নিয়ন্ত্রণে বাড়ছে সুবিধা ওয়েজ বোর্ডসহ সাংবাদিকদের অধিকার বাস্তবায়নে কাজ করছে সরকার : তথ্য প্রতিমন্ত্রী ইরানের যুদ্ধবিরতি প্রস্তাব ট্রাম্প প্রত্যাখ্যান করায় তেলের দাম বাড়ল হাইকোর্টে বাড়ছে রিট নিষ্পত্তি: বিচারিক শৃঙ্খলায় কমবে মামলার চাপ কৃষকের চাহিদাকে অগ্রাধিকার : ৬৪ জেলায় শতভাগ সার বরাদ্দ বিএনপি সরকারের মেধাবীদের সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে : প্রধানমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচন : বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সঙ্গে ইসির প্রস্তুতি সভা আজ

সিরাজগঞ্জে এবারের দুর্গাপূজা সবচেয়ে আনন্দদায়ক হবে : টুকু

  • Reporter Name
  • Update Time : ০৭:৪৪:১৭ অপরাহ্ন, শুক্রবার, ৪ অক্টোবর ২০২৪
  • ১৮ Time View

সিরাজগঞ্জ প্রতিনিধি : বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক বিদ্যুৎ প্রতিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, সিরাজগঞ্জে এবারের দুর্গাপূজা সবচেয়ে আনন্দদায়ক হবে। সে জন্য আমরা আপনাদের সর্বোচ্চ সহযোগিতা করব। আমার বাবাও সব সময় আপনাদের জন্য কাজ করেছেন, আমিও আপনাদের পাশে আছি। আমি বেঁচে থাকতে সিরাজগঞ্জে কোনো বিশৃঙ্খলা হতে দেব না। সিরাজগঞ্জের মন্দিরগুলো পাহারা দেওয়ার জন্য আমি দলের পক্ষ থেকে দায়িত্ব নিচ্ছি।

শুক্রবার (৪ অক্টোবর) দুপুর ১২টায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে সিরাজগঞ্জ মহাপ্রভুর আখড়ায় হিন্দু সম্প্রদায়ের সঙ্গে মতবিনিময় সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

টুকু বলেন, একটা পক্ষ কিন্তু বিশৃঙ্খলা তৈরির জন্য উঠেপড়ে লেগে আছে, তাই সবাইকে সচেতন হতে হবে। আমি আপনাদের বলেছিলাম, যদি কেউ বিএনপির পরিচয় দিয়ে চাঁদাবাজি করতে আসে… তাহলে আমাকে জানাবেন। তাদের বিরুদ্ধে সর্বোচ্চ ব্যবস্থা নেওয়া হবে। সিরাজগঞ্জে কোনোভাবেই এসব মেনে নেওয়া হবে না। এই সিরাজগঞ্জকে ভালো রাখার দায়িত্ব আমার ও আমাদের। আমি সেই দায়িত্ব নিচ্ছি এবং আমি এখানে কোনো ধরনের বিশৃঙ্খলা হতে দেব না। আপনারা নির্বিঘ্নে আপনাদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উদযাপন করুন।

তিনি বলেন, বিগত সরকার সিরাজগঞ্জের হিন্দু সম্প্রদায়ের মধ্যে একটা বিভক্তি তৈরি করে রেখেছিলেন। এখন আর কোনো বিভক্তি থাকবে না। সবাই সম্মিলিত ও সুন্দরভাবে শারদীয় দুর্গাপূজা উদযাপন করবেন।

এ সময় তিনি মন্দিরে নিরাপত্তা দেওয়ার জন্য বিএনপির পক্ষ থেকে জেলা বিএনপির সহ-সভাপতি ভিপি অমর কৃষ্ণ দাসকে দ্রুত একটি কমিটি করার জন্য আহ্বান জানান।

জেলা পূজা উদযাপন পরিষদের যুog সাধারণ সম্পাদক মানিক সাহার সঞ্চালনায় ও জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি সন্তোষ কুমার কানুর সভাপতিত্বে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

এতে আরও বক্তব্য রাখেন জেলা পূজা উদযাপন পরিষদের সাবেক সাধারণ সম্পাদক ও জেলা বিএনপির সহ-সভাপতি ভিপি অমর কৃষ্ণ দাস, অ্যাডভোকেট ইন্দ্রজীৎ সাহা, পূজা উদযাপন পরিষদ নেতা অ্যাডভোকেট কল্যাণ কুমার সাহা, সত্য নারায়ণ সাহা, তাড়াশ পূজা উদযাপন পরিষদের আহ্বায়ক গোপাল চন্দ্র ঘোষ, পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক দীপঙ্কর ঘোষ শুভ। এছাড়া, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সিরাজগঞ্জের ছাত্র প্রতিনিধির পক্ষে বক্তব্য দেন ইশান ও সাদ।

এ সময় আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় পূজা উদযাপন পরিষদের সদস্য হীরক গুণ, জেলা পূজা উদযাপন পরিষদের সাংগঠনিক সম্পাদক সুবির কর্মকার, তাড়াশ পূজা উদযাপন পরিষদের সদস্য সচিব আশুতোষ সান্যাল, সদর থানা পূজা উদযাপন পরিষদের সভাপতি বিজয় দত্ত অলোক, সাধারণ সম্পাদক জনি সাহা, জেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক নরেশ চন্দ্র ভৌমিক, সাংগঠনিক সম্পাদক দিলীপ গৌর, পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক দীপঙ্কর ঘোষ শুভ, জেলার সব উপজেলা থেকে আসা হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দ ছাড়াও বৈষম্যবিরোধী আন্দোলনের সিরাজগঞ্জের ছাত্র প্রতিনিধিরা।

Bangla Photocard Generatorv3.7
জনপ্রিয়

যেভাবে জানা যাবে এইচএসসির ফলাফল

সিরাজগঞ্জে এবারের দুর্গাপূজা সবচেয়ে আনন্দদায়ক হবে : টুকু

Update Time : ০৭:৪৪:১৭ অপরাহ্ন, শুক্রবার, ৪ অক্টোবর ২০২৪