Dhaka ০১:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
News Title :
যেভাবে জানা যাবে এইচএসসির ফলাফল পুলিশের জন্যে ৫,৮৩০টি যানবাহন ক্রয়ে ৬,৬০৮ কোটি টাকার প্রস্তাব একনেকের অনুমোদনের অপেক্ষায় তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি বিদ্যুতের প্রিপেইড মিটারে ছাড়, খরচ নিয়ন্ত্রণে বাড়ছে সুবিধা ওয়েজ বোর্ডসহ সাংবাদিকদের অধিকার বাস্তবায়নে কাজ করছে সরকার : তথ্য প্রতিমন্ত্রী ইরানের যুদ্ধবিরতি প্রস্তাব ট্রাম্প প্রত্যাখ্যান করায় তেলের দাম বাড়ল হাইকোর্টে বাড়ছে রিট নিষ্পত্তি: বিচারিক শৃঙ্খলায় কমবে মামলার চাপ কৃষকের চাহিদাকে অগ্রাধিকার : ৬৪ জেলায় শতভাগ সার বরাদ্দ বিএনপি সরকারের মেধাবীদের সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে : প্রধানমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচন : বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সঙ্গে ইসির প্রস্তুতি সভা আজ

রাবির আইবিএ’র নতুন পরিচালক ড. হাছানাত আলী

  • Reporter Name
  • Update Time : ০৮:০৯:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ৪ অক্টোবর ২০২৪
  • ২২ Time View

রাবি প্রতিনিধি : রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনের (আইবিএ) পরিচালক পদে নিয়োগ পেয়েছেন প্রফেসর ড. মোহা. হাছানাত আলী। বৃহস্পতিবার (৩ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) ড. শেখ সাদ আহমেদ স্বাক্ষরিত এক অফিস আদেশে বিষয়টি জানানো হয়।

অফিস আদেশ অনুযায়ী ড. হাছানাত আলী আগামী ১১ অক্টোবর থেকে তিন বছরের জন্য এ দায়িত্ব পালন করবেন।

ড. হাছানাত আলী ১৯৮৫ সালে নিজ জেলা বগুড়া থেকে দাখিল ও ১৯৮৭ সালে এইচএসসি সম্পন্ন করেন। এরপর ইসলামী বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট বিভাগ থেকে ১৯৯১ সালে স্নাতক ও ১৯৯২ সালে ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়ে স্নাতকোত্তর সম্পন্ন করেন। এ ছাড়া ২০০৭ সালে ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন তিনি।

এদিকে, ১৯৯৬ সালে ইসলামী বিশ্ববিদ্যালয়ের হিসাববিজ্ঞান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগে প্রভাষক হিসেবে যোগদান করেন ড. হাছানাত আলী। এরপর ১৯৯৯ সালে সহকারী অধ্যাপক হন। পরে ২০০৪ সালে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব বিজনেস স্টাডিজে সহকারী অধ্যাপক হিসেবে যোগদান করেন। ২০০৭ সালে সহযোগী অধ্যাপক এবং ২০১৩ সালে অধ্যাপক হিসেবে পদোন্নতি পান তিনি। দেশ-বিদেশে ২৯টি গবেষণা প্রবন্ধ প্রকাশিত হয়েছে তার। এ ছাড়া তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের উপদেষ্টা হিসেবে দীর্ঘদিন যাবত দায়িত্ব পালন করে আসছেন।

উল্লেখ্য, রাবির বিধান অনুযায়ী ১২ বছর আগে পরিচালক পদ প্রাপ্য হওয়া সত্ত্বেও বিগত সরকার তাকে বঞ্চিত করেছে। কোটা সংস্কার আন্দোলনে শিক্ষার্থীদের সঙ্গে প্রফেসর ড. হাছানাত আলীকে সক্রিয় ভূমিকা পালন করতে দেখা যায়। তিনি জাতীয় দৈনিকে নিয়মিত লেখালেখি করেন ও টিভি টকশোতে আলোচক হিসেবে অংশগ্রহণ করে থাকেন।

Bangla Photocard Generatorv3.7
জনপ্রিয়

যেভাবে জানা যাবে এইচএসসির ফলাফল

রাবির আইবিএ’র নতুন পরিচালক ড. হাছানাত আলী

Update Time : ০৮:০৯:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ৪ অক্টোবর ২০২৪