Dhaka ০১:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
News Title :
যেভাবে জানা যাবে এইচএসসির ফলাফল পুলিশের জন্যে ৫,৮৩০টি যানবাহন ক্রয়ে ৬,৬০৮ কোটি টাকার প্রস্তাব একনেকের অনুমোদনের অপেক্ষায় তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি বিদ্যুতের প্রিপেইড মিটারে ছাড়, খরচ নিয়ন্ত্রণে বাড়ছে সুবিধা ওয়েজ বোর্ডসহ সাংবাদিকদের অধিকার বাস্তবায়নে কাজ করছে সরকার : তথ্য প্রতিমন্ত্রী ইরানের যুদ্ধবিরতি প্রস্তাব ট্রাম্প প্রত্যাখ্যান করায় তেলের দাম বাড়ল হাইকোর্টে বাড়ছে রিট নিষ্পত্তি: বিচারিক শৃঙ্খলায় কমবে মামলার চাপ কৃষকের চাহিদাকে অগ্রাধিকার : ৬৪ জেলায় শতভাগ সার বরাদ্দ বিএনপি সরকারের মেধাবীদের সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে : প্রধানমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচন : বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সঙ্গে ইসির প্রস্তুতি সভা আজ

রাজশাহী মহানগর যুবদলের সদস্য সচিব রবি’র নেতৃত্বে পরিছন্নতা ও  বৃক্ষরোপন কার্যক্রম 

  • Reporter Name
  • Update Time : ১১:৫৫:৩১ অপরাহ্ন, শুক্রবার, ৪ অক্টোবর ২০২৪
  • ২১ Time View

স্টাফ রিপোর্টার: সারাদেশব্যাপি চলছে ডেঙ্গুর ভয়াবহ তান্ডব। প্রতিদিন ডেঙ্গু রোগির সংখ্যা বেড়েই চলেছে।সেইসাথে ডেঙ্গুরোগে  মারাও যাচ্ছে অনেকে। ঢাকা সর্বদা রেড জোনে থাকলেও রাজশাহীও রয়েছে ডেঙ্গু ঝুঁকির মধ্যে। ডেঙ্গু থেকে জনগণদের বাঁচাতে রাজশাহী মহানগর যুবদলের সদস্য সচিব, রফিকুল ইসলাম রবির নেতৃত্বে,শুক্রবার (৪ অক্টোবর) বিকেলে এ্যাডভোকেট আব্দুস সালাম টেনিস কমপ্লেক্স রাজশাহীর বিভিন্ন গ্যালারী পরিস্কার পরিচ্ছন্ন করা হয়। সেইসাথে ফোকার মেশিন দিয়ে মশা নিধন করার জন্য স্প্রে করা হয়। পরিস্কার পরিচ্ছন্ন শেষে টেনিস কমপ্লেক্স ও টি-বাঁধে বিভিন্ন প্রজাতীর গাছ  রোপন করেন তারা। 

এসময়ে রবি বলেন, বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় এবং যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আব্দুল মোমেন মুন্না ও সাধারণ সম্পাদক নূরুল ইসলাম নয়ন এর পরামর্শক্রমে তারা এই কার্যক্রম পরিচালনা করেন। তিনি বলেন, এই মুহুর্তে রাসিক মেয়র ও কাউন্সিলরগণ নেই। সব মিলিয়ে নগরীর পরিবেশ অন্য রকম হতে চলেছে। এ অবস্থা থেকে নগরীকে বাঁচাতে এবং ক্লিন সিটি, গ্রীন সিটি, এডুকেশন সিটি  ও হেলদি সিটির সুনাম রক্ষা করতে তারা এই কর্মসূচী শুরু করেছেন। পর্যায়ক্রমে প্রতিটি ওয়ার্ডেই এই কার্যক্রম পরিচালনা করবেন বলে জানান তিনি।

তিনি আরো বলেন, এই মুহুর্তে দেশ আইন শৃংখলা রক্ষাকারী বাহিনীর স্বল্পতার কারনে এবং অনেকেই বিভিন্ন রাজনৈতিক দলের নাম ভাঙ্গিয়ে চাঁদাবাজী ও সন্ত্রাসী কার্যক্রম করছে। আসলে সন্ত্রাসী ও চাঁদাবাজদের কোন দল নাই। বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠন এ সকল অরাজকতা কোন ভাবেই বরদাস্ত করে না। এজন্য দলের নাম ভাঙ্গিয়ে কেউ চাঁদাবাজী করতে আসলে তাদেরকে কিংবা সেনাবাহিনীকে খবর দেয়ার জন্য অনুরোধ করেন রবি। সেইসাথে টেনিস কমপ্লেক্স এর বর্তমান নাম বাদ দিয়ে পূর্বের জাফর ইমাম টেনিস কমপ্লেক্স নামকরণ করার দাবী জানান তিনি। এসময় রাজশাহী মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক ও সদস্যগণ উপস্থিত ছিলেন।

Bangla Photocard Generatorv3.7
জনপ্রিয়

যেভাবে জানা যাবে এইচএসসির ফলাফল

রাজশাহী মহানগর যুবদলের সদস্য সচিব রবি’র নেতৃত্বে পরিছন্নতা ও  বৃক্ষরোপন কার্যক্রম 

Update Time : ১১:৫৫:৩১ অপরাহ্ন, শুক্রবার, ৪ অক্টোবর ২০২৪