Dhaka ০১:৫১ পূর্বাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
News Title :
শত বাধা ও কঠিন পথ পেরিয়ে বারবার ঘুরে দাঁড়িয়েছে বিএনপি ৪৯ বছরে পা রাখছে বিএনপি, শহীদ জিয়ার ১৯ দফা এখনো দলের পথনির্দেশক গুমের আগে কোথায় কীভাবে ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন, রোমহর্ষক বর্ণনা পেশাদারিত্ব বজায় রেখে বাসসকে বিশ্বমানের সংস্থায় রূপান্তর করা হবে : কাদের গনি চৌধুরী ২০২৮ শিক্ষাবর্ষের কারিকুলামে ব্যাপক সংস্কার আনছে সরকার : মাহদী আমিন গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স : বিদ্যমান  আইন বাস্তবায়নে সারাদেশে বিশেষ অভিযান দিনাজপুরে উট পাখির সফল প্রজনন বিদায় হজের ভাষণ আজও সমগ্র মানবজাতির জন্য অত্যন্ত প্রাসঙ্গিক : রাষ্ট্রপতি  মেয়েদের জন্য সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

এমিরেটস এয়ারলাইনের যাত্রীদের জন্য দুঃসংবাদ

  • Reporter Name
  • Update Time : ০৬:৩৪:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ৪ অক্টোবর ২০২৪
  • ১ Time View

অনলাইন ডেস্ক : ইসরায়েলের একের পর এক আক্রমণে থমথমে মধ্যপ্রাচ্য পরিস্থিতি। দেখা দিয়েছে আঞ্চলিক অস্থিরতা। এ অবস্থায় যাত্রীদের জন্য দুঃসংবাদ দিয়েছে বিশ্বের বৃহত্তম বিমান পরিবহন সংস্থা এমিরেটস এয়ারলাইন। সংস্থাটি ইরাক, ইরান ও জর্ডানে তাদের সব ফ্লাইট বন্ধ করে দিয়েছে।

বৃহস্পতিবার (৩ অক্টোবর) সংস্থাটি এই ঘোষণা দেয়। সেইসঙ্গে ওই দিনই দেশগুলোতে ফ্লাইট বন্ধ রাখা কার্যকর করে দুবাইভিত্তিক এই এয়ারলাইনটি।

এক বিবৃতিতে এমিরেটস এয়ারলাইন বলেছে, আঞ্চলিক অস্থিরতার জন্য তারা এ ধরনের পদক্ষেপ নিতে বাধ্য হয়েছে। সিদ্ধান্ত অনুযায়ী তারা বৃহস্পতিবারসহ আগামী ৪ ও ৫ অক্টোবর ইরাক (বসরা ও বাগদাদ), ইরান (তেহরান) ও জর্ডানগামী (আম্মান) সব ফ্লাইট বাতিল করেছে। এ সময় কোনো ফ্লাইট সেসব অঞ্চল থেকে উড্ডয়নও করবে না।

মধ্যপ্রাচ্যের বৃহত্তম এয়ারলাইন এর আগে শুক্রবার (৪ অক্টোবর) পর্যন্ত দুবাই ও বৈরুতের মধ্যে চলাচল করা সব ফ্লাইট বাতিল ঘোষণা করেছিল। সংস্থাটি তখন বলেছিল, ইসরায়েলের হামলার কারণে যাত্রীদের নিরাপত্তায় তারা ফ্লাইট বন্ধ রাখছে। কিন্তু বর্তমানে পরিস্থিতি উন্নতির বদলে আরও ভয়ংকর আকার ধারণ করেছে। ইসরায়েলের বিমান হামলায় ধ্বংস্তূপে পরিণত হয়েছে বৈরুত। সে সঙ্গে নেতানিয়াহুর পদাতিক বাহিনী আর্টিলারি থেকে অবিরাম গোলা ছুড়ে লেবাননের দক্ষিণাঞ্চল হয়ে বৈরুতের দিকে এগোচ্ছে। অপরদিকে ইসরায়েলে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার ঘটনায় মধ্যপ্রাচ্য পরিস্থিতি উত্তপ্ত। ফলে শুক্রবারও বৈরুতে এয়ারলাইনটির ফ্লাইট চলাচল করা নিয়ে শঙ্কা থেকে যাচ্ছে। ধারণা করা হচ্ছে, ফের স্থগিতাদেশ জারি করতে পারে তারা।

এর আগে লেবাননের রাজধানী বৈরুতগামী ফ্লাইট স্থগিত করে কাতার এয়ারওয়েজ। এক বিবৃতিতে কাতার এয়ারওয়েজ জানায়, সাময়িকভাবে বৈরুতগামী ফ্লাইট স্থগিত করা হয়েছে। এ সময়ে রাফিক হারিরি আন্তর্জাতিক বিমানবন্দরে কাতার এয়ারওয়েজের কোনো ফ্লাইট অবতরণ করবে না এবং সেখান থেকে কোনো ফ্লাইট যাত্রা করবে না। সংস্থাটি বলেছে, ‘আমাদের যাত্রীদের নিরাপত্তা আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার’।

এ ছাড়া জার্মানির লুফথানসা, এয়ার ফ্রান্স এবং মার্কিন যুক্তরাষ্ট্রের ডেল্টা এয়ার লাইনসও বৈরুতে ফ্লাইট স্থগিত করেছে। অপরদিকে ইসরায়েল এবং ইরানের কিছু উড়োজাহাজ যাতায়াত করলেও স্বাভাবিক চলাচল ব্যাহত হচ্ছে।

Bangla Photocard Generatorv3.7

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

শত বাধা ও কঠিন পথ পেরিয়ে বারবার ঘুরে দাঁড়িয়েছে বিএনপি

এমিরেটস এয়ারলাইনের যাত্রীদের জন্য দুঃসংবাদ

Update Time : ০৬:৩৪:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ৪ অক্টোবর ২০২৪